A E EMON Ttutorials

A E EMON Ttutorials

Share

Photos from A E EMON Ttutorials 's post 01/11/2025

🌿 অশ্রুসিক্ত ৩০ অক্টোবর ২০২৫ ইং

জীবনের পাতায় আজকের দিনটি এক অবিস্মরণীয় স্মরণীয় দিন।
কানাইঘাটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বুলবুল একাডেমিতে প্রায় দুই বছরের কর্মজীবনের পর ব্যক্তিগত প্রয়োজনে আজ প্রাণের এই বিদ্যাপীঠ ছেড়ে বিদায় নিয়েছি। শিক্ষকতা মহান পেশা—এর প্রকৃত রূপ, সম্মান ও ভালোবাসার সার্থক প্রমাণ ছিল আজকের এই বিদায়ী দিন। 👨‍🏫❤️
📌 শিক্ষার্থীদের চোখের অশ্রু, ভালোবাসা ও শ্রদ্ধা ভরা আজকের সেই অশ্রুসিক্ত মুহূর্ত আমার জীবনের সবচেয়ে কঠিন, সবচেয়ে আবেগময় ও স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। কখনো বুঝিনি তোমরা আমাকে এতটা ভালোবাসো—বোঝার আগেই চোখ ভিজে গেছে। তোমাদের জন্য ভাষাহীন কৃতজ্ঞতা। 😭💖 স্বল্প সময়ে আমি যা দিতে পেরেছি জানি না, কিন্তু তোমাদের বিদায় অনুষ্ঠানের মাধ্যমে বুঝলাম—তোমাদের হৃদয়ের ভালোবাসার চাদরে আমাকে ঢেকে দিয়েছো। তোমাদের মোমবাতির আলো আমি শুধু জ্বালাতে চেয়েছিলাম, অথচ তোমরা আমাকে যে সম্মান, শ্রদ্ধা ও উপহার দিয়েছো, তা আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। 🕯️🎁✨
👩‍🏫 আমার প্রিয় সহকর্মীরা—আপনাদের উদারতা, মনভরা আচরণ, অনন্য আয়োজন ও আন্তরিক বিদায়ের জন্য গভীর কৃতজ্ঞতা। আপনারা শুধু বিদায় নয়, জীবনের জন্য শক্তি ও স্মৃতির উপহার দিলেন । 🤝🌸
📌 পরিচালনা কমিটির কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা ও সমর্থন আমাকে জীবনের নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে—ইনশাআল্লাহ। 🌱✨
🎁 উপহার নয়, এটা ছিল ভালোবাসার প্রতীক । শিক্ষার্থীদের দেওয়া প্রতিটি উপহার ছিল সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিচ্ছবি। এগুলো শুধু জিনিস নয়—প্রতিটি ছিল একেকটি অনুভব, একেকটি মূল্যবান স্মৃতি। 🧡
🤍 শেষে শুধু একটাই কথা— আমি তোমাদের ভ্রাতৃসমতুল্য ছিলাম, আছি এবং সবসময় থাকব—ইনশাআল্লাহ। তোমাদের জন্য রইল অফুরন্ত দোয়া ও ভালোবাসা। তোমরা যেন জীবনের স্বর্ণশিখরে পৌঁছাতে পার—এই কামনা করি। 🌟📚 আমার জন্যও দোয়া করবে। 🤲💫
— ইমন আহমদ
সাবেক শিক্ষক, বুলবুল একাডেমি

08/06/2025

প্রিয় বন্ধুরা খুব শীঘ্রই চাকরি প্রত্যাশী ভাই-বোনদের জন্য অনলাইনে ফ্রি গণিত শর্টকাট ও সাধারণ জ্ঞান শর্টকাট নিয়ে ভিডিও নিয়ে আসছি।
আপনাদের সকলের ভালোবাসা আমার আগামীর পথচলা.... নতুন ভিডিও তৈরি করার আগ্রহ তৈরি হয়।
আপনারা সবাই প্রস্তুত থাকুন খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে
#চাকরি

Want your school to be the top-listed School/college in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Khilogram, Barohal, Zakigonj
Sylhet