Sylhet Polytechnic Institute

Sylhet Polytechnic Institute

Share

15/12/2025

Today, we pause to remember the brave men and women who fought, suffered, and sacrificed so that we could live in a free Bangladesh. Their courage turned hope into independence and shaped the nation we call home.
As we honor their memory, let us carry forward their spirit through honesty, unity, and a genuine commitment to building a better future for our country.

Happy Victory Day❤️

01/09/2025

বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের চলমান সংকট নিরসনে আমাদের করণীয়

বাংলাদেশের প্রকৌশল খাতকে অগ্রসর করতে বাংলাদেশসহ পৃথিবীর সকল দেশেই একটি টেকনিক্যাল ইকো সিস্টেম পরিচালিত হয়।এই ইকোসিস্টেমটির কোন একটি উপাদান যদি কার্যকরী না হয় বা কাজ না করে তাহলে সেই ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে, ঠিক তেমনি প্রকৌশল খাতের অন্যতম ও সর্বাধিকার প্রাপ্ত একটি খাত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। এই খাতের ডিপ্লোমা প্রকৌশলীরা একজন বিএসসি প্রকৌশলীর সহযোগিতা নিয়ে মিডলেভেল ইঞ্জিনিয়ার হয়ে দেশের প্রকৌশল খাতের শতকরা ৮০ শতাংশ কাজ সম্পন্ন করে। তাদের কাজ মূলত সুপার ভিশন করা, তদারকি করা এবং প্রজেক্ট এর ফিজিক্যাল বাস্তবায়ন করা। অন্যদিকে একজন ডিগ্রিধারী প্রকৌশলী মূলত প্লান বা পরিকল্পনা তৈরি, পরিকল্পনা মাফিক প্রকল্পের আয় ব্যয়, কতটুকু উন্নত করা যায় ও কিভাবে নতুনত্ব সৃষ্টি করা যায় ইত্যাদি কাজ বাস্তবায়ন করা। এজন্য বাংলাদেশে ডিগ্রীধারি প্রকৌশলীদের নবম গ্রেডে সরাসরি প্রথম শ্রেণীতে যোগদান করে এবং ডিপ্লোমা প্রকৌশলীরা ১৯৭৮ ও ১৯৯৪ এর গেজেট অনুযায়ী অনেক পর্যালোচনা, নিরীক্ষা ও মীমাংসিতভাবে তাদেরকে দশম গ্রেড প্রদান করা হয়।

কিন্তু বর্তমানে বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং নিয়ে দীর্ঘদিন ধরে একটি সংকট/দ্বন্দ্ব চলছে। মূলত চাকরির সুযোগ, পদোন্নতি, মর্যাদা এবং একাডেমিক ধারাবাহিকতা নিয়ে এ সমস্যা তৈরি হয়েছে।

এই ধরনের সমস্যা থেকে উত্তরণের জন্য আমার পরামর্শ গুলো হল

১. শিক্ষা নীতি সংস্কার করা
• ক্রেডিট ট্রান্সফার সিস্টেম চালু করা যাতে ডিপ্লোমা → বিএসসি-তে সহজে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারে।
• কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে সমন্বিত পাঠ্যক্রম তৈরি করতে পারে।
২. চাকরি কাঠামো সংস্কার
• ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য আলাদা ক্যারিয়ার ল্যাডার তৈরি করা।
যেমন → উপ-সহকারী প্রকৌশলী → সহকারী প্রকৌশলী (অভিজ্ঞতা/পরীক্ষার মাধ্যমে)
• অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ নিশ্চিত করা।
৩. প্রফেশনাল বডির ঐক্য
• IEB ও IDEB-এর মধ্যে সমন্বয় কমিটি গঠন করা।
• একই ইঞ্জিনিয়ারিং পরিবার হিসেবে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা।
৪. গবেষণা ও দক্ষতা উন্নয়ন
• ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য Continuous Professional Development (CPD) কোর্স চালু করা।
• বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য Applied Training বাধ্যতামূলক করা।
৫. শিল্পখাতের সম্প্রসারণ
• সরকারি চাকরির বাইরে বেসরকারি ও শিল্পখাতে প্রচুর কর্মসংস্থান তৈরি করতে হবে।
• বিদেশি শ্রমবাজারে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের আলাদা সার্টিফিকেশন দিয়ে প্রেরণ করা যেতে পারে।

সর্বোপরি এর মূল সমাধান হলো শিক্ষা ব্যবস্থায় সংযোগ তৈরি + চাকরিতে বৈষম্য হ্রাস + প্রফেশনাল ঐক্য।
এভাবে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়াররা একে অপরের প্রতিদ্বন্দ্বী না হয়ে পরিপূরক শক্তি হিসেবে কাজ করবে।
এগিয়ে চলুক বাংলাদেশ। ভালো থাকুক প্রকৌশল খাত। তাহলেই আধুনিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্টেক হোল্ডারের একজন অংশ হিসেবে নিজের সাথে সবাইকেই অনেক উপরে দেখতে পাবো।
দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার।

মোহাম্মদ রিহান উদ্দিন
অধ্যক্ষ
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ।

22/03/2025
Want your university to be the top-listed University in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Sylhet Polytechnic Institute
Sylhet
3100