URREF

URREF

Share

Photos from URREF's post 01/11/2020

আগামীকাল ০২/১১/২০২০ খ্রিঃ তারিখে।
বেলা ১১ ঘটিকা হতে ৪ ঘটিকা পর্যন্ত।
কুলাউড়া বঙ্গবন্ধু উদ্যানে সেচ্ছায় রক্ত দান কর্মসূচি ও ফ্রী রক্তের গ্রূপ নির্ণয় করা হবে ।
উক্ত অনুষ্ঠানে সর্বস্তরের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হলো।
আমরা আপনাদের প্রয়োজনে রক্তের যুগান দেই, নিজে রক্ত দান করি এবং সবাইকে স্বেচ্ছায় রক্তদানে উদবুদ্ধ করি.
#বীরHero

Photos from URREF's post 15/08/2020

It was not easy but Allah subhanahu tala making it happened. Alhamdulillah we are building the home for two orphan children and there Widow mother.
We sincerely invite all of you too support our community in needs.
May Allah protect you and your family from all evil he has created. Also, may he grant us success in this world and hereafter.
Jazakallahu Khair barakallahu feek.
Assalamu alaikum wa Rahmatullahi wa barakatuh.
©️Ibn Tasir

এটি সহজ ছিল না তবে আল্লাহ সুবহান আল্লাহ সুবহানাহূ তাআলা প্রতিমুহূর্তে সহজ করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আমরা দু'জন অনাথ বাচ্চা এবং তাদের গরিব বিধবা মায়ের জন্য বসবাসের ঘর তৈরি করছি।
আমরা আন্তরিকভাবে আপনারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুঃসময়ে অসহায়দের পাশে থাকার জন্য আর বাড়িয়ে দেয়ার জন্য সাহায্যের হাত।
আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে সমস্ত মন্দ থেকে রক্ষা করুন। এছাড়াও, তিনি আমাদেরকে দুনিয়া ও পরকালে সাফল্য দান করুন।
জাজাকাল্লাহু খায়ের বারাকাল্লাহু ফেক।
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।

Photos from URREF's post 27/06/2020

আল্লাহ সর্বোচ্চ পরিচালক।
পিতৃহীন পরিবার কেমন যেন চালকহীন পড়ে থাকা আর জং ধরা গাড়ির মতো, মাঝেমধ্যে কারো ধাক্কায় এলোপাতাড়ি চলে আবার থমকে দাঁড়ায়। প্রতিদিনের ন্যায় আমরা আজও গিয়েছিলাম খাবার নিয়ে সাহায্য প্রার্থীদের দরজায়। ঝড় বৃষ্টির মধ্যে দেখা হয়ে গেল এক অসহায়, বিধবা মায়ের বসবাসের অনুপযুক্ত দরজা এবং বেড়া-হীন বাড়ি, তার তিন সন্তান নিয়ে বিপাকের অন্ত নেই। দুই মেয়ে টাকার অভাবে পড়াশোনা বন্ধ করে দিতে হয়েছে, আর ছোট ছেলে বয়স আনুমানিক ৯ থেকে ১২ বছর হবে, ২৫০০ টাকা বেতনে চাকরি নিয়েছে কোন এক দোকানে। আমার সহ্য ক্ষমতা অনেক কিন্তু তাদের এই দিনানিপাত এর নিচে অবস্থান করা পরিবার আর হাল হালত দেখে চোখের পানি ধরে রাখার জো নেই।
আমাদের মধ্যে অনেকের ঘরে বাবা মাথার উপর শক্ত হাতে পাল তুলে দাঁড়িয়ে দাড় টানছেন সংসারের, কিন্তু এই এতিম তিন শিশু নিয়ে পিতৃহীন সংসারের হাল ধরা যে বড়ই কলঙ্কযুক্ত আজকের দিনে এক বিধবা মায়ের জন্য।
দুই বছর হয়ে গেল স্বামীর ভিটায় ঘর তুলেছেন কিন্তু বেড়া দিতে বা দরজা জানালা লাগাতে পারছেন না। বসবাস করছেন কেউ একজনের চিনচিনে ছিদ্র দিয়ে পানি পড়া আর ঝড় বাদলে নড়ে ওঠা চালের নিচে, শত অবহেলা নিয়ে। ওই মা বললেন; দিতে চাইনি ছেলেকে মানুষের দোকানে কাজে, বা বন্ধ করতে চাইনি মেয়েদের পড়ালেখা কিন্তু আমি যে বড় নিরুপায়। স্বামী মারা যাওয়ার পর আর কত হাত পাতা যায় মানুষের কাছে, বেঁচে আছি শুধু আল্লাহর দিকে চেয়ে আর মানুষের দেওয়া দানে।
আজ খাবার পৌঁছে দিয়েছি উনার পরিবার আর এতিম শিশুদের জন্য, কিন্তু ঠিক করে দিতে পারিনি উনার দরজা জানালা আর বেড়া হীন ঘরখানা। দুটি মেয়ে ওনার মোটামুটি উপযুক্ত, কিভাবে এই মেয়েদের নিয়ে দরজা-জানালা আর বেড়া হীন ঘরে বসবাস করবেন সেই চিন্তা করেই আমার মাথা নিচু হয়ে আসে বারবার। কারণ আমি একার পক্ষে উনার পাশে দাঁড়ানোর ক্ষমতা খুব কম রাখি। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই ৫ থেকে ৭ বান টিন আর কাজের মানুষের মজুরি দিয়ে ঠিক করে দিতে পারেন ওই মায়ের ঘর। হয়তো কেউ একজন এগিয়ে আসবেন তার ভালোবাসার হাত নিয়ে আল্লাহর ইচ্ছায়।
আল্লাহ আপনাদের সকলকে নেক হায়াত দান করুন আর দুনিয়া এবং আখেরাতের জন্য সফলকাম করুন।
©️নজরুল ইসলাম ইবনে তছির

Photos from URREF's post 08/06/2020

কাল কিন্তু আপনিও পড়তে পারেন অসহায়ত্বের গণ্ডিতে! পাশের অসহায় মানুষটিকে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে ঘৃণা মাখা চোখে দূরে চলে যাবেন না।
গত ৬ তারিখ রাত ১১ টার পর ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছিলাম, যদি আমার ঘুমের সময় রাত ১০টা তথাপি করোনা পরিস্থিতিতে ১২টা হয়ে যাওয়াতো স্বাভাবিকে রূপ নিয়েছে আজকাল। ছোট ভাই সফি আহমেদ ছিল আমার সাথে, এশার নামাজ পড়েই ঘুমোতে হবে। হঠাৎ সফি বলে উঠল ভাই দেখেন একটা মেসেজ এসেছে খুব জরুরী, আমি তেমন গুরুত্ব না দিয়ে ঠাট্টা করে বলে উঠেছিলাম "মরলে সমস্যা নাই নামাজ ছারলে আছে"। সফি বলল ভাই খুব কষ্ট পেলাম এটা কিন্তু সত্যিই জরুরী, আমি আর ঠাট্টা না করে লক্ষ্য করলাম এবং সত্যি সত্যি খুবই হতবাক করা কান্ড। এক সনাতন ধর্মালম্বী ভাই মেসেজ দিয়েছেন তার বাবা করোনা পজেটিভ, তাই তারা সবাই ঘরে বন্দি এবং আগামীকাল তার পরিবারের সবাইকে করোনা টেস্ট করা হবে, আশেপাশে কোথাও সাহায্য পাওয়ার কোনো রাস্তা নেই।
তিনি কেমন যেন অসহায় শিশুর মত বললেন ভাই বড় বিপদে আছি, আমার বাবা করোনা পজেটিভ। আমরা ঘরের বাইরে যেতে পারছি না, লাল পতাকা টানিয়ে লকডাউন। আমার বাড়িতে আসবাব, জিনিসপত্র বা আমাদের শরীর জীবাণুমুক্ত করার মত কোন লিকুইড নাই, আমাকে কি কিছু স্যাভলন বা ডেটল দিয়ে সাহায্য করা যাবে। সফি বলব এখনই কি আসবো দাদা? ওই দাদা উত্তর দিলেন "কাল সকালে হলেও চলবে ভাই"।
আমি খুবই আশ্চর্য হলাম এটা ভেবে যে ওই ভাইয়ের অতো প্রতিবেশী আছেন, বন্ধুবান্ধব আছেন, ইউনারত আত্মীয়-স্বজন আছেন, আজ কোথায় ওনারা! বড় লজ্জা পেল আমার লজ্জা! এর চাইতে বড় বিষয় যারা ওনাকে লালপতাকার আড়ালে বন্দী করে চলে গেল' তাদের তো মিনিমাম বোধশক্তি থাকা দরকার যে এ বিপদের সময় অসহায় মানুষগুলো বের হতে পারছে না, আর অবশ্যই তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য কিছু নিত্যপ্রয়োজনীয় ক্লিনিং ম্যাটেরিয়ালস দরকার।
যাইহোক পরদিন সকালে অনেক যুদ্ধ করে আমি আর সফি মিলে কিছু ক্লিনিং মাতেরিয়ালস কিনে উনাকে দিয়ে আসতে পেরেছি আল্লাহর ইচ্ছায়। ডেটল বা স্যাভলন পাইনি বাজারে, দোকানদাররা বললেন সাপ্লাই নেই। ২০ টাকার স্প্রে ১১০ টাকা দাম চায়। ৮০ টাকার হ্যান্ড রাব 200 টাকা। এমনকি কি ব্লিচিং পাউডারের দাম দ্বিগুণ। জীবনে কখনো রুম জীবাণুমুক্ত করার স্প্রে কিনি নাই তাই দাম নিয়ে কোন মতবাদ ও নাই আমার।
আমার ভাই এবং বোনেরা দয়া করে এই বিপদের সময় সাধারণ মানুষকে আর বিপদে ফেলবেন না। দয়া করে এই বিপদের সময় আপনার পাশের প্রতিবেশীর খবর নিন, বাড়িয়ে দিন আপনার সাহায্যের হাত। দয়া করে এই বিপদের সময় নিত্যপ্রয়োজনীয় জিনিস গুলোর দাম বাড়াবেন না। দয়া করে এই বিপদের সময় কাউকে ঘৃণা করে দূরে ঠেলে না দিয়ে, নিজেকে বিপদমুক্ত স্থানে রেখে, সেবা করে যান মানবতার। দয়া করে এই বিপদের সময় শুধুমাত্র এক আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কাজ করুন। আমি কথা দিচ্ছি আল্লাহ আপনাকে প্রতিদান দিবেন খুব তাড়াতাড়ি, যেমনটি আপনি করছেন।
©️ নজরুল ইসলাম ইবনে তছির

Photos from URREF's post 01/06/2020

It has been more than 37 years landless and living without husband and children.
Because of nothing else, but for revert from Hinduism to Islam and witness "Ashhadu Allah Ilaha Illallahu Asadhu Anna Muhammadan Abduhu Warasuluhu" with sincerity for the sake of Allah.
I went to meet her today with some basic food and some amount for medicine. Despite the harassment of coronavirus, I could not return back without talking to her, without hearing her story.
The story of her embracing Islam remained with me for you. InshaAllah I will present it as soon as possible.
Just pray for me and for the sister in faith who has not turned away from Islam in last 37 years by the will of Allah. She has only one dream, if someone would arrange for her a little place to stay, a place to rest her head, where she can die in peace and she can worship Allah (swt) with one mind.
©️Nazrul Islam Ibn Tasir
৩৭ বছরের চাইতেও বেশি সময় ধরে স্বামী-সন্তান আর ভূমিহীন। কারণ আর কিছুই নয়, হিন্দু ধর্মাবলম্বী হতে " আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু অসাধু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুলূহু' " ইসলাম গ্রহণ।
আজকে গিয়েছিলাম উনার সাথে দেখা করতে কিছু খাবার আর ঔষধ এর খরচ নিয়ে। যদিও করুনার উপদ্রব তথাপি উনার সাথে গল্প না করে আর উনার গল্প না শুনে ফেরত আসতে পারলাম না।
উনার ইসলামে ফিরে আসার গল্পটি গচ্ছিত রইল আমার কাছে আপনাদের জন্য। ইনশাআল্লাহ সময় হলেই উপস্থাপন করব আপনাদের সামনে।
শুধু এটুকুই চাওয়া দোয়া করবেন আমার জন্য আর আমার ওই মায়ের জন্য যিনি ৩৭ বছরেও ইসলাম বিমুখ হননি আল্লাহর ইচ্ছায়। একটিই স্বপ্ন উনার, যদি কেউ উনার জন্য ব্যবস্থা করে দিত একটুকু থাকার জায়গা, মাথা গোঁজার ঠাঁই, যেখানে উনি শান্তিতে মরতে পারেন আর ডাকতে পারেন আল্লাহ সুবহানাহু তাআলা কে একাগ্রচিত্তে।
©️ নজরুল ইসলাম ইবনে তছির

Photos from URREF's post 26/05/2020

On the second day of Eid, I would like to thank all of my brothers and volunteers for responding to my call despite being the family busyness and the risk of Covid-19.
Today we have tried not to feed the hungry but to light a handful of hope at the door of the hopeless.
I thank my beloved friend Shimul again for cooking so well, may Allah bless you and your cooking.

ঈদের দ্বিতীয় দিনে পারিবারিক ব্যস্ততা এবং Covid-19 এর ঝুঁকি নিয়েও আমার ডাকে সাড়া দিয়ে ছিন্নমূল ও পথশিশুদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নেয়ার জন্য ধন্যবাদ জানাই আমার বন্ধু ভাই এবং সকল স্বেচ্ছাসেবকদের।
আজ আমরা ক্ষুধার্তকে খাবার নয় কিন্তু আশাহত দের দরজায় একমুঠো আশার আলো জ্বালাতে চেষ্টা করেছি।
আমি শিমুল কে আবারো ধন্যবাদ জানাই এত ভাল রান্না করার জন্য, আল্লাহ তোমার রান্নার হাতে বরকত দান করুন।

Want your organization to be the top-listed Non Profit Organization in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Sylhet
3230