NFC

NFC

Share

Photos from NFC's post 26/03/2026

ঈদ আনন্দ ভাগাভাগি করতে (NFC) নোয়াবাড়ির সকল ভাই-ব্রাদার্স জাফলং পিকনিকে সবাই মিলে এক হৃদয়ভরা সুন্দর দিন কাটালাম।🥰
প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে হাসি, আনন্দ, গল্প আর ভালোবাসায় ভরে উঠেছিল প্রতিটি মুহূর্ত। সত্যিই দিনটি ছিল স্মৃতির পাতায় রাখার মতো এক অনন্য আয়োজন।
তবে এই আনন্দঘন সময়েও বিদেশে অবস্থানরত আমাদের প্রিয় অনেক ভাই ও ভাতিজাদের অভাব গভীরভাবে অনুভব করেছি তোমাদের অনেক মিস করেছি! 💔
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সুস্থ, ভালো ও একসাথে থাকার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আবার এমন মিলনমেলায় সবাইকে একসাথে পাবো এই দোয়া রইলো।

18/01/2026

আসসালামু আলাইকুম,
আগামীকাল আমরা খেলতে নামছি ফাইনালে—
এটা শুধু একটি ম্যাচ নয়,
এটা আমাদের পরিশ্রম, বিশ্বাস আর ঐক্যের চূড়ান্ত রূপ।
এই দীর্ঘ যাত্রায় আমাদের দলের যে বিদেশি সদস্যরা শুরু থেকেই
পরিকল্পনা,অনুপ্রেরণা ও আর্থিক সহযোগিতার মাধ্যমে পাশে ছিলেন—
প্রবাসে এত শত ব্যস্ততা থাকার পরেও যেটুকু সময় দিয়েছেন এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।

আপনাদের অবদান শব্দে প্রকাশ করার মতো নয়।

আপনারা দূরে থেকেও ছিলেন সবচেয়ে কাছে তবে খেলার মাঠে আপনাদের অনেক মিস করি/করেছি।

বিশ্বাস রেখেছেন, সাহস জুগিয়েছেন, স্বপ্নটা বড় হতে সাহায্য করেছেন।

NFC TITANCE আজ যেখানে দাঁড়িয়ে,
তার পেছনে আপনাদের অবদান চিরস্মরণীয়।
এই ফাইনাল—
আপনাদের জন্য,
সবার জন্য,
এবং সেই স্বপ্নের জন্য
যেটা আমরা সবাই মিলে গড়ে তুলেছি।

ONE TEAM✊ ONE DREAM 🏆 NFC TITANCE 🔥

07/01/2026

🔥 ডমিনেশন অন ডিসপ্লে! 🔥
তৃতীয় ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত একচ্ছত্র আধিপত্য দেখিয়ে
NFC Titans তুলে নিল ৮২ রানের বিশাল জয় 🏏💥
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স!
এই জয় শুধু একটা ম্যাচ জেতা নয়, এটা আমাদের মানসিকতার পরিচয় 💪
চলছে মিশন…
Roar Loud, Titans! 🦁🔥

Want your organization to be the top-listed Government Service in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Sylhet
3116