WNIB News
বিশ্বের যে কোনো খবর পেতে পেইজটি লাইক করুন।
05/09/2019
My Online School ইউটিউবে অপপ্রচার বন্ধ না করলে আইনি ব্যবস্থা নেয়ার আলটিমেটাম দিয়েছেন দাওয়াতে ঈমানী বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাত....
01/09/2019
খালি পেটে চা খান? জেনে নিন ক্ষতি
যাপিত জীবনের সঙ্গে ওত প্রোত মিশেভাবে থাকা নাম চা। শরীরে চনমনে ভাব আনতে চা পছন্দ করেন অনেকেই। অবসর সময়ে ধোঁয়া ওঠা এক কাপ চা পান যেন সময়কে উপভোগ্য করে তোলে। সকালে চোখ মেলেই চায়ের কাপে চুমুক দেওয়া অনেকের পুরোনো অভ্যাস। খালি পেটে চায়ে চুমুক দিতে বেশ পছন্দও করেন কেউ কেউ। কিন্তু সাবধান! ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে খালি পেটে চা পানের ক্ষতিকর কিছু দিক তুলে ধরা হয়েছে। শখের এ অভ্যাস কীভাবে জীবনযাপনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, চলুন জেনে নেওয়া যাক :
* খালি পেটে কালো চা পান করলে পেট ফেঁপে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। এর ফলে পেটের মধ্যে অস্বস্তিবোধ তৈরি হয়। * খালি পেটে চা পানের অভ্যাস আপনাকে ফেলতে পারে অ্যাসিডিটি বা অম্বলের সমস্যায়। আর জানেনই তো, জীবনকে বিষিয়ে তুলতে অম্বলের জুড়ি মেলা ভার। * প্রাত্যহিক জীবনে গ্যাস্ট্রিকের সঙ্গে সখ্য হতে পারে খালি পেটে চা পানে। * খালি পেটে চা পানে বমি বমি ভাব দেখা দিতে পারে। চায়ে থাকা ট্যানিন শরীরে এক ধরনের অস্বস্তির উদ্রেক ঘটায়। * পরিমিত পরিমাণের বাইরে গিয়ে চা পান এমনিতেই ক্ষতিকর। সেইসঙ্গে তা যদি হয় খালি পেটে, তাহলে তো রোগের পোয়াবারো। দিনে চার থেকে পাঁচ কাপের বেশি চা খেলে পুরুষের প্রোটেস্ট ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়। * সুস্থতার জন্য শরীরে প্রোটিন ও অন্যান্য পুষ্টি উপাদানের সক্রিয়তা জরুরি। কিন্তু খালি পেটে চা পান পুষ্টি উপাদানগুলোর সক্রিয়তা হ্রাস করে। ফলে শরীর প্রয়োজনীয় পুষ্টির অভাবে ভোগে। * খালি পেটে কড়া লিকারের চা পানের অভ্যাস থাকে অনেকেরই। এবার সেই অভ্যাসের ধারাবাহিকতা নিয়ে নিশ্চয়ই ভাবতে শুরু করবেন অনেকে। কেননা, এ অভ্যাস আলসারের ঝুঁকি বাড়িয়ে দেয় অনেকটাই। * আদা মিশ্রিত চা পান করতেও পছন্দ করেন কেউ কেউ। কিন্তু এ অভ্যাস আর গ্যাস্ট্রিককে নিমন্ত্রণ করা একই কথা।
01/09/2019
প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লাহ এ আদেশ দেন।
Advertisement
সালমান শাহ হত্যা মামলার আইনজীবী ফারুক আহম্মেদ এনটিভি অনলাইনকে জানান, আজ মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন করে দিন ধার্য করেছেন। এদিকে আজ ঢাকার সিএমএম আদালতের সামনে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল ও বিচারের জন্য মানববন্ধন করেন সালমান শাহের ভক্তরা। মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ নিহত হন। সে সময় তাঁর বাবা প্রয়াত কমরউদ্দিন আহম্মদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেছিলেন। ১৯৯৭ সালের ২৪ জুলাই সালমানের বাবা তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ এনে মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে একটি অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকার সিএমএম আদালত অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যার অভিযোগটি একসঙ্গে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন। পরবর্তী সময়ে একই বছরের ৩ নভেম্বর সিআইডি ঘটনাটি পূর্ণাঙ্গ তদন্ত করে ঢাকার সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। ওই চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করে সিআইডি। একই বছরের ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালত সিআইডি পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন। সিআইডির দাখিল করা প্রতিবেদনে সালমানের বাবা সন্তুষ্ট না হয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে একটি রিভিশন মামলা করেন। ওই রিভিশন মামলার ওপর শুনানি শেষে ঢাকার মহানগর দায়রা জজ ২০০৩ সালের ১৯ মে মামলাটি ফের বিচার বিভাগীয় তদন্তের জন্য নির্দেশ দেন। এরপর ১২ বছর ধরে এ মামলাটি বিচার বিভাগীয় তদন্তে ছিল। সর্বশেষ ২০১৪ সালের ৩ আগস্ট সিএমএম বিকাশ কুমার সাহার কাছে মহানগর হাকিম ইমদাদুল হক বিচার বিভাগীয় তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনেও সালমান শাহের মৃত্যুকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে সালমান শাহর মা নীলা চৌধুরী ওই প্রতিবেদনের বিরুদ্ধে ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকার সিএমএম আদালতে আরেকটি নারাজি দাখিল করেন। এর শুনানি শেষে বিচারক মামলাটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Sylhet