K.M.Affan
যে চায় সে পায় 🔥
যদি সে নিজেকে যোগ্য বানায় 🔥
26/06/2026
দুঃখ গিলে ফেলা মানুষের ভাতের ক্ষিদা লাগে না...
এটা কথার কথা না---
অনেক সময় সত্যিই এমনটা হয়।
যখন মনের ভিতর কষ্ট জমে থাকে, বুকের ভেতর ভারী একটা অনুভূতি চেপে বসে, তখন শরীরের চাহিদাগুলোও যেন ধীরে ধীরে, হারিয়ে যায়....
খিদা লাগে না, ঘুম আসে না, ভালো লাগার জিনিসগুলোও আর ভালো লাগে না, মানুষ তখন বাইরে থেকে....
স্বাভাবিক থাকার চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেতরে সে একা লড়াই করে যায়..!!
22/06/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
20/06/2026
সবজি ওজন করার সময় যদি মাপার যন্ত্রে একটি মাছি বসে, তবে ওজনে তেমন কোনো পার্থক্য হয় না।
কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় বসে, তাহলে ওজনে দশ-বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে।
এখানে ওজন বড় কথা নয়, আপনি কোন জায়গায় অবস্থান করছেন — সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়।
তাই চেষ্টা করুন ভালো মানুষদের সংস্পর্শে থাকতে। উত্তম পরিবেশে অবস্থান করুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন।
17/06/2026
আজকের যাত্রাটি আমার কাছে কেবল এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া ছিল না, বরং চোখের সামনে জীবনের এক অদ্ভুত বৈপরীত্য ও সত্যের প্রতিফলন দেখার মতো ছিল।
জৈন্তাপুর থেকে বাসে করে সিলেটে যাচ্ছিলাম। আমার সামনের সিটেই বসেছিলেন এক তরুণী। আধুনিকতার চাকচিক্যে তিনি নিজেকে যেভাবে সাজিয়েছিলেন, তাতে চোখ ফেরানো দায়। দামি স্মার্টফোনের কানের ব্লুটুথ, চুলে নামীদামি ব্র্যান্ডের কন্ডিশনারের সুবাস, আর পরনের পোশাকের বাঁধন—সব মিলিয়ে তিনি যেন নিজেকে প্রদর্শন করতেই ব্যস্ত। তার চুলের এলোমেলো ঢেউগুলো বাতাসের তোড়ে বারবার পেছনের সিটে বসা এক বৃদ্ধ চাচার চোখে-মুখে আছড়ে পড়ছিল। বৃদ্ধ চাচা অস্বস্তিতে বারবার নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন, কিন্তু তরুণীর সেদিকে ভ্রুক্ষেপ নেই। সেই দৃশ্যে যেন এক প্রকার অসহিষ্ণুতা আর আত্মকেন্দ্রিকতারই বহিঃপ্রকাশ ঘটছিল।
ঠিক সেই মুহূর্তে বাসটি যখন জৈন্তাপুরের হরিপুর এলাকা পার হচ্ছিল, তখন গাড়িতে উঠলেন আরেকজন সম্মানিতা নারী। তার উপস্থিতি ছিল শান্ত ও স্নিগ্ধ। কোলে একটি ছোট শিশু, আর হাতে আল্লাহর জিকিরে মশগুল কাউন্টিং তাসবিহ। তার পরনের সংযত পোশাক আর শান্ত চাহনিতে যেন এক পবিত্র আভা ছড়িয়ে ছিল।
বাসের সেই ছোট পরিসরে আমি যেন এক জ্যান্ত দৃশ্যপট দেখছিলাম। একদিকে আধুনিকতার নামে এক ধরণের অস্থিরতা ও বেপরোয়া ভাব, যা হয়তো সাময়িক সৌন্দর্য বিলাতে পারে; আর অন্যদিকে সংযম ও পরহেজগারিতে আবৃত এক নারীর স্নিগ্ধ রূপ। সেদিন আমার অন্তরে গেঁথে গেল—বাহ্যিক সাজসজ্জা বা আধুনিকতার চাকচিক্যের চেয়েও পর্দাশীল নারীর আত্মিক সৌন্দর্য ও গাম্ভীর্য হাজার গুণ বেশি সুন্দর, যা কেবল দৃষ্টিতে নয়, বরং হৃদয়েও প্রশান্তি আনে।
আজকের এই ছোট যাত্রাটি আমাকে যেন দুনিয়ারই দুই ভিন্ন রূপের পরিচয় করিয়ে দিয়ে গেল।
এটা যেনো একই পরিক্ষা কেন্দ্রে দুজন পরিক্ষার্থী একজন জান্নাতের দিকে আগাচ্ছেন আর একটজন জাহান্নামের দিকে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Gowainghat
Sylhet