Baby Style Express
13/05/2026
ধর্ষক, রাষ্ট্র, আইন, ডাস্টবিন 😥😥
ডাস্টবিন, ডাস্টবিন, ডাস্টবিন
এখানে ঘৃণা ভরে থুথু নিক্ষেপ করতে পারেন।😡😡😡
স্বীকারোক্তির পর কিসের জন্য দেরি🗣️🗣️🗣️?
নাকি কয়েকদিন পর সবাই ভুলে যাবে তার প্রতিক্ষায় আইন ব্যবস্থা🤐🤐🤐।
সবাই ভুলে যাবে, আত্মীয় স্বজনরা ধৈর্য্য ধারণ করে বিচারের জন্য আদালতে চক্কর কাটবে আর ঐ দিকে ধর্ষক মানবতার দোহাই বা নেশার দোহাই দিয়ে বড় আইনজীবীকে কাজে লাগিয়ে জামিনে ছাড়া পেয়ে আরেক অবুঝ শিশুকে শিকার করার ধান্দা করবে।
সবাই ভুলে যাক কিন্তু রাষ্ট্র কিভাবে ভুলে যায়?😥😭
প্রত্যেক জনগণই রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের সন্তানতূল্য তাহলে রাষ্ট্রের কি দায় নেই?
রাষ্ট্রের দায় আছে রাষ্ট্র সেই দায় মেটায় তবে যে ভাবে মেটায় আর যতদিনে মেটায় তার ফাঁক ফোকর দিয়ে ধর্ষকরা অনেক সময়ই বেঁচে যায়।
ধর্ষকের শাস্তি হবে প্রকাশ্য দিবালোকে। 🤬🤬
সবাইকে জানানো হবে আসুন মনকে শান্ত করুন, ক্রোধকে শান্ত করুন আর উপভোগ করুন এক ধর্ষকের মৃত্যুদন্ড।
শহরের সবচেয়ে জনবহুল জায়গায় কয়েকটি বন্দুকের গুলি অপচয় করা হবে আপনি আসুন দেখুন এবং অন্যকে আসার দেখার সুযোগ করে দিন। আর এই আয়োজনে ধর্ষিতার বাবা- মা কে সবচেয়ে ভালো আসনে বসিয়ে এই গুলির অপচয় কে স্বচক্ষে দেখে অশ্রু বিসর্জনের মাধ্যমে আইন, রাষ্ট্র কে সম্মান, কৃতজ্ঞতা জানানোর সুযোগ করে দিবে সরকার। আপনার মতামত কি জানানোর প্রয়োজন নেই কিন্তু আপনি চাইলে আপনার ঘৃণা ইনবক্স নামক এই ডাস্টবিনে ফেলে যেতে পারেন। আমরা শুধু ঘৃণা আর দুঃখটাই প্রকাশ করতে পারি। তাই দোয়া করি ফাহিমা প্রথাগত আইনে হলেও ন্যায় বিচার পাক। ওর বাবা-মা শান্তি পাক। আল্লাহ সবাইকে সব মেয়ে সব বাবু সব আদরের সোনামণিদের হেফাজত করুন আমিন।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Sylhet