MAWA ICT

MAWA ICT

Share

26/03/2022

ওয়েব ডেভেলপার হওয়ার জন্য কী জানা দরকার?
আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান, তাহলে আমি আপনাকে প্রথমত প্রশ্ন করবো আপনি ফ্রন্ট ইন্ড ডেভেলপার হবেন না ব্যাক ইন্ড ডেভেলপার হবেন ? এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ফ্রন্ট ইন্ড আর ব্যাক ইন্ড আবার কি জিনিস ।
ফ্রন্ট ইন্ডঃ সাধারণত আমরা বিভিন্ন যে ওয়েব সাইট ব্রাউজ করি । ওয়েব সাইট ব্যবহারের সময় যে অংশ গুলো ব্যবহার কারী দেখতে পায়, মূলত সেটাই ফ্রন্ট ইন্ড ।
ব্যাক ইন্ডঃ আর ওয়েব সাইটে বিভিন্ন কাজ অটোমেটিক হয় , আমরা দু চার টা ক্লিক করলে মুহুর্তে ফলাফল প্রদর্শিত হয় । এই রেজাল্ট প্রদর্শিত হবার পিছনে যে এই সিস্টেমটা ডেভেলপ করেছেন তিনি কিছু কমান্ড লিখে রেখেছেন । মূলত ব্যাক ইন্ড এ যা ঘটে তা ব্যবহারকারী গণ দেখতে পায় না ।

আপনি যদি ফ্রন্ট ইন্ড ডেভেলপার হতে চান তা হলে আপনাকে প্রথমত এইচটিএমএল, সিএসএস, সিএসএস৩, বুটস্ট্র্যাপ-৪, জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি শিখতে হবে । তারপর কাজ হবে আপনার পিএসডি টু এইচটিএমএল ভালো ভাবে শিখতে হবে । এর পর আপনি আরও ভালো ডেভেলপার হতে চাইলে আপনাকে জাভাস্ক্রিপ্ট এর যেকোনো একটা ফ্রেমওয়ার্ক শিখতে হবে । বর্তমানে রিয়্যাক্ট , ভিউ জেএস, এংগুলার এর যেকোনো একটা শিখতে পারেন । তারপর জাভাস্ক্রিপ্ট এর ফ্রেমওয়ার্ক শেখা হলে দু-চার টা প্রজেক্ট করুন । এর পরে ভার্সন কন্ট্রোল এর জন্য আপনাকে গিট শিখতে হবে । আর কাজের মধ্যে স্প্রিড নিয়ে আসার জন্য আপনাকে সিএসএস এর প্রি-প্রসেসর স্যাস বা লেস শিখতে হবে ।

আর ব্যাকইন্ড ডেভেলপার হতে চাইলে আপনাকে পিএইচপি, মাইএসকিউএল, এজাক্স, ওওপি ভালোভাবে শিখতে হবে । তারপরে পিএইচপি এর যেকোনো একটা ফ্রেমওয়ার্ক শিখতে হবে । বর্তমানে লারাভেল ফ্রেমওয়ার্ক ভালো চলতেছে । চাইলে এটা শিখতে পারেন । ‍বা অন্য কোনো ফ্রেমওয়ার্ক । আপনি চাইলে ব্যাকইন্ড ডেভেলপমেন্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারেন । সেজন্য আপনাকে প্রথমত জাভাস্ক্রিপ্ট ভালো করে শিখতে হবে । তারপরে আপনাকে নোড জেএস শিখতে হবে । আর ডাটাবেসের জন্য মাইএসকিউএল বা মংগোডিবি শিখতে হবে । আর অব্যশই ওওপি সমপর্কে ভালো ধারণা থাকতে হবে ।

26/03/2022

ফাইভারের গিগ প্রোচারের জন্য গ্রুরুত্বপূর্ণ কৌশল কী?

ফাইভারে গিগ প্রচারের গুরুত্বপুর্ন কৌশল দুইটা

একটা কৌশল ফাস্ট, আরেকটা স্লো।

ফাস্ট মানে অর্ডার দ্রুত পাওয়া শুরু করা যাবে, আর স্লো মানে অর্ডার কবে আসবে ঠিক নাই, আসতেও পারে নাও পারে।

দুইটা কৌশলই ব্যখ্যা করার আগে ফাইভার এই এর অর্ডার মেকানিজ সম্পর্কে আগে জানতে হবে।

চলুন জেনে নেই।

Fiverr এ দুই উপায়ে অর্ডার পাওয়া যায়

১। একটা হল সরাসরি বায়ার আপনাকে মেসেজ দিবে,তারপর কথাবার্তা বলে আপনি অর্ডার কনফার্ম করবেন।

২। আরেকটা হলো আপনি বায়ার কে মেসেজ দিবেন, বায়ার যদি রিপ্লাই দেয় তাহলে কথাবার্তা বলে অর্ডার কনফার্ম করবেন। এইটাকে বলে হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠানো।

এখন চলা যাক বুঝে নেই কোনটা স্লো আর কোনটা ফাস্ট ।

বায়ার রিকোয়েস্ট পাঠানোর সিস্টেমটা স্লো, কারন আপনি যেই গিগটা বানাইছেন সেই একই কাজ অন্য আরো হাজার হাজার ফ্রিল্যান্সার দিতেছে।

তাই কোন একজন বায়ার যদি একটা প্রজেক্ট পোস্ট করে তাহলে মুহুর্তের মধ্যেই ওইখানে শয়ে শয়ে বায়ার রিকোয়েস্ট সেন্ড হয়ে যায়।

এখন আপনি চিন্তা করে দেখুন প্রতিটা বায়ার রিকোয়েস্ট কি একজন বায়ার পড়বে?

আর যদি পড়েও তাহলে তার মাথার মধ্যে কাজ করবে আচ্ছা দেখি আর কেউ আরো ভাল অফার দিছে কিনা।

তাই যেটা হবে যে আপনি যতই বায়ার রিকোয়েস্ট পাঠান না কেন, আপনি অর্ডার পাবেন কি পাবেন না, এটা আনসার্টেইন হবে।

কোণ দিন যদি কোন বায়ার আপনার রিকোয়েস্ট পড়ে, এবং তার পছন্দ হয় তাহলে হয়তো আপ্নি একটা অর্ডার পাবেন।

এই কারনে এই প্রসেসটা স্লো।

আর দিন যত যাচ্ছে ফাইভারে প্রতিযোগিতা ততই বাড়ছে, তাই Day by Day এটা আরো স্লো হবে।

এবার আসা যাক ফাস্ট প্রসেসে।

ফাস্ট প্রসেস হচ্ছে ফাইভারে আপনার গিগ র‍্যাঙ্ক করানো ।

কারন কোন একটা কীওয়ার্ডের জন্যে আপনি যদি প্রথম পাতার শুরুর দিকে র‍্যাঙ্ক করেন, তাহলে বায়ার নিজেই আপনাকে খুজে অর্ডার দিবে।

আপনাকে ১টাও বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবেনা।

গিগ র‍্যাঙ্ক করাতে হলে আগে প্রপারলি Gig Seo করে গিগ পাব্লিশ করতে হবে/

তারপর গিগে কয়েকটা অর্ডার এবং রিভিউ নেয়ার ব্যবস্থা করতে হবে।

Want your business to be the top-listed Computer & Electronics Service in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Address


33 Pointview Shopping Center, Ambarkhana
Sylhet