Campaign For Media Freedom - CMF

Campaign For Media Freedom - CMF

Share

07/03/2026

প্রেস বিজ্ঞপ্তি

সাংবাদিক রিপন মিয়ার ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএমএফ

দৈনিক বাংলাদেশ সমাচার-এর মৌলভীবাজার সদর প্রতিনিধি এবং মৌলভীবাজার প্রেসক্লাব ও সিএমএফ এর সদস্য রিপন মিয়ার ওপর হামলা ও লাঞ্ছিত করার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার সংগঠন ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম (সিএমএফ)।

শনিবার (৭ মার্চ) এক যৌথ বিবৃতিতে সিএমএফ সভাপতি হোসাইন আহমদ ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন বলেন, একজন সংবাদকর্মীর ওপর পেশাগত দায়িত্ব পালনকালে এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় দেশে সাংবাদিকদের নিরাপত্তা আজ চরম ঝুঁকির মুখে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মৌলভীবাজারের সাটিয়া শাহ মদরিছ (রহঃ) মাজারের সামনে একদল সন্ত্রাসী সাংবাদিক রিপন মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করে সাথে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। ৫ ফেব্রুয়ারি মাজারে গান-বাজনা সংক্রান্ত একটি ঘটনার ভিডিও ধারণ ও ফেসবুকে প্রচারের জেরে এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়।

নেতৃবৃন্দরা আরো বলেন, রিপন মিয়ার ওপর হামলা কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং এটি সত্য প্রকাশের কণ্ঠরোধ করার একটি অপপ্রয়াস। আমরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অভিযুক্ত কামাল মিয়া, আশিক মিয়া ও শামীম মিয়াসহ জড়িত অন্যান্যদের দ্রুত গ্রেফতার এবং আইনানুগ বিচার নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।"

বার্তা প্রেরক
শুভ গোয়ালা
দপ্তর সম্পাদক
ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম- সিএমএফ
মোবা: +৮৮ ০১৬৪৫-৬১৬১৪৮
ই-মেইল: [email protected]

16/06/2024

May Allah bring you joy, happiness, peace, and prosperity on this blessed occasion. Wishing you and your family this happy occasion of Eid! Eid ul Adha Mubarak!

Want your business to be the top-listed Media Company in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Address


Court Road, Chowmuhani, Maulvibazar
Sylhet
3200