Friends Grocery
26/01/2026
যেধরনের ফেসবুক পোস্ট বিপদ ডেকে আনতে পারে
বাদল সৈয়দ
সম্প্রতি এক ভদ্রলোক তাঁর নাতনি ফেসবুকে লোকেশন দিয়ে কী ভয়াবহ বিপদে পড়তে-পড়তে বেঁচে গেছেন সে ব্যাপারে পোস্ট করেছেন। সেই প্রেক্ষিতে এই লেখা—
ফেসবুকে আপনার কিছু পোস্ট বিপদ ডেকে আনতে পারে। এ পোস্টগুলো অনেকটা খাল কেটে কুমির ডেকে আনার মতো।
যেমন—
১) ফেসবুকে লোকেশন জানিয়ে দেওয়া মানে আপনি কোথায় আছেন তা জানিয়ে দেওয়া। পৃথিবী সুন্দর, কিন্তু মানুষ ততটা সুন্দর নয়। তাই কেউ হয়ত আপনার লোকেশন জেনে আপনাকে টার্গেট করতে পারে।
২) আপনি বাসার সামনে দাঁড়িয়ে পোস্ট করলেন— ‘ঈদের ছুটিতে সবাই গ্রামের বাড়ি যাচ্ছি।’ এর মানে আপনি জানিয়ে দিলেন কিছুদিন বাসা খালি থাকবে। চোর-ডাকাতরা এ ধরনের পোস্টের অপেক্ষায় থাকে। তাদের পক্ষে আপনার বাসা খুঁজে বের করা অসম্ভব নয়।
৩) জিমের সামনে দাঁড়িয়ে পোস্ট করলেন— ‘আজকের শরীরচর্চা।’ এর মানে আপনি জানিয়ে দিলেন কোন জিমে আপনাকে কোথায় পাওয়া যাবে।
৪) দুজনে রোমান্টিক ডিনারের ছবি দিয়ে বললেন— ‘অনেকদিন পর আজ একাকী দুজন, বাচ্চাদের মিস করছি।’ আপনি রাষ্ট্র করে দিলেন বাসায় বাচ্চারা একা আছে। এ ধরনের পোস্ট বাচ্চাদের জন্য বিপদ ডেকে আনতে পারে।
৫) মন খারাপ? ফেসবুকে পোস্ট করলেন— ‘কিছুতেই বুঝে না, বুঝবেও না।’
আপনি প্রকাশ করে দিলেন দাম্পত্যজীবনের একান্ত ব্যক্তিগত হতাশা। এ হতাশাকে কেন্দ্র করে আপনাকে টার্গেটে পরিণত করা হতে পারে। সান্ত্বনার ছলে প্রথম যোগাযোগ করা হবে, তারপর নিয়ে যাবে সর্বনাশের পথে। খোঁজ নিয়ে দেখুন, এরকম ফাঁদে অনেকে পড়েছে।
৬) ইদানিং অনেক প্রতিষ্ঠান ‘চেক ইন’ পোস্ট করতে উৎসাহিত করে। এটাও বিপজ্জনক। আপনি বলে দিলেন কোথায় আছেন। এ তথ্য যে বিপদ ডেকে আনবে না, গ্যারান্টি কী?
৭) কোথাও গেছেন, হোটেলের সামনে তোলা ছবি পোস্ট করলেন। এটাও কিন্তু লোকেশন জানিয়ে দেওয়া। অনেকভাবেই এটা বিপদ ডেকে আনতে পারে।
৮) বাচ্চাদের স্কুলের সামনে তোলা ছবি পোস্ট করলে কিন্তু আপনার সন্তান বিপদে পড়তে পারে। সবাই জেনে যাবে ও কোন স্কুলে পড়ে, আর সবাই আপনার বন্ধু নয়।
৯) গয়না-গাটি পরে কোনো উৎসবে গিয়ে ছবি পোস্ট করেছেন? এটি যমকে বাড়ি ডেকে আনার মতো ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে।
১০) বাড়ির নামফলক, গাড়ির নাম্বার প্লেট, ফোন নম্বর, পাসপোর্টের ছবি— এগুলো সোশ্যাল মিডিয়ায় দেওয়ার চাইতে নিজের মাথায় নিজে লাঠি দিয়ে বাড়ি মারা ভালো।
সোশ্যাল মিডিয়া এখন যতটা না যোগাযোগ মাধ্যম, তারচেয়ে বড় ফাঁদে পরিণত হচ্ছে। তাই এখানে যত বেশি তথ্য দেবেন, তত বেশি বিপদে পড়ার সম্ভাবনা। যত বেশি অদৃশ্য থাকবেন, ততই নিরাপদ থাকবেন।
তাছাড়া নিজেকে এত উন্মুক্ত করার দরকার কী? বিশেষ মুহূর্তগুলো একান্ত নিজেরই থাকুক।
সব কিছু জানাতে হবে কেন?
ছবি: এ ছবিতে আমি কোথায় আছি তা কি বোঝা যাচ্ছে?
#আসুনমায়াছড়াই
07/04/2024
সুবহানাল্লাহ!
কাফেলা | Kafela-2023 | EP-27 | আসহাবে কাহফ । রাকিম, আম্মান, জর্ডান | Channel i Shows Watch More Video 🎬 ৩০০ সেকেন্ড - 300 Second https://shorturl.at/hwQW8তারকা কথন - Taroka Kathonhttps://shorturl.at/acsCUতৃতীয় মাত্রা - Tritiyo Matrahttps://...
Category
Telephone
Website
Address
Sylhet
Alerts
Be the first to know and let us send you an email when Friends Grocery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.