Technology Unique Solution

Technology Unique Solution

Share

21/08/2022

আজ থেকে মোবাইল ফোনের ৬, ১৫ ও ৪০ জিবি ডেটা প্যাকেজের মেয়াদ থাকবে না, ব্যবহার করা যাবে অনির্দিষ্টকাল: বিটিআরসি
সূত্র: independent24.tv

22/12/2021

৫জি নিয়ে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন?

৫জি নেট স্পিড কেমন হবে?

বর্তমান ৪জি নেটওয়ার্কের চেয়ে ৫জি কমপক্ষে দশ গুণ বেশি দ্রুতগতি সম্পন্ন হবে। যদিও এই গতি আপনার এলাকা, ডিভাইস এবং আরও বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করবে। তবে ৪জি’র চেয়ে অবশ্যই ভালো অভিজ্ঞতা পাবেন ৫জি তে।

৫জি ইন্টারনেট এর খরচ কত হবে?
বর্তমানে ৪জি ইন্টারনেট প্যাকেজের যে মূল্য, ৫জি এলে এই দাম একই থাকার সম্ভাবনা রয়েছে। তবে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণ করার জন্য যেহেতু মোবাইল কোম্পানিগুলোর বাড়তি বিনিয়োগ দরকার হবে, তাই প্রাথমিকভাবে ডাটা প্যাকেজের দাম কিছু কিছু ক্ষেত্রে বেশি হতে পারে।

আমি কি আমার বর্তমান ফোনে ৫জি ব্যবহার করতে পারব?
আপনার বর্তমান ফোনটি যদি ৫জি সাপোর্টেড না হয় তাহলে পারবেন না। ৫জি এর জন্য ফোনের মধ্যে বিশেষ চিপ বা হার্ডওয়্যার দরকার হয়। আপনার ফোনটির মডেল নম্বর অনুযায়ী ফোনের কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে নিশ্চিতভাবে জানতে পারবেন।

৫জি এর জন্য কি আলাদা সিম কার্ড দরকার হবে?
৪জি এর জন্য যেমন অনেকের সিমকার্ড পরিবর্তন করতে হয়েছিল, ঠিক তেমনি ৫জি এর জন্যও কিছু কিছু গ্রাহকের সিম কার্ড পরিবর্তন করতে হবে। এটা নির্ভর করে আপনি আপনার সিম কার্ডটি কখন কিনেছেন বা পরিবর্তন করেছেন। চিন্তার কিছু নেই, এটা ৫জি চালু হলে জানতে পারবেন।

Want your business to be the top-listed Computer & Electronics Service in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Sylhet