SYLON TV
29/04/2026
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ডাকাতির চেষ্টাকালে সহযোগীর গু'লি'তে সাইফুল (৩২) নামে এক ডাকাত নি'হ'ত হয়েছে। নি'হ'ত সাইফুল সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাতে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটিতে কুদ্দুসের আত্মীয় গিয়াস উদ্দিন পরিবারসহ বসবাস করছিলেন। ভোররাতে ভারী বৃষ্টির সুযোগে একদল স'শ'স্ত্র ডাকাত বাড়িতে প্রবেশ করে এবং রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালায়। দরজা ভাঙার শব্দে পরিবারের সদস্যরা জেগে ওঠেন।
এ সময় ডাকাতরা রান্নাঘরের দরজার গ্রিল ভাঙতে চেষ্টা করলে গিয়াস উদ্দিন বাধা দেন এবং চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করার চেষ্টা করেন। এতে ডাকাতরা তাকে লক্ষ্য করে গু'লি ছোড়ে। তবে গু'লি'টি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদেরই এক সহযোগী সাইফুলের মাথায় লাগে। ঘটনাস্থলেই তার মৃ'ত্যু হয়।
ঘটনার পর অন্য ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম'র'দে'হ উদ্ধার করে এবং ম'য়'না'ত'দ'ন্তে'র জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের ম'র্গে পাঠায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Lift-7, Elegant Shopping Mall, Zindabazar
Sylhet
3100