Green Sports
� LIVE NOW ��
Jagannathpur Sports Club UK Annual Union Football Tournament 2026 সরাসরি সম্প্রচার চলছে!
মাঠের উত্তেজনা, দারুণ সব গোল আর জমজমাট লড়াই উপভোগ করুন আমাদের সাথে। আপনার প্রিয় দলকে সমর্থন করতে এখনই যুক্ত হন লাইভে।
16/05/2026
🏆 ধুমধাম আয়োজনে পর্দা উঠলো
সিপিএম-ইউ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ | সিজন–১১ 🏏🔥
06/05/2026
রাজনগর মিনি স্টেডিয়াম স্বপ্ন, অধিকার, না কি অবহেলার প্রতিচ্ছবি?
রাজনগরের হাজার হাজার তরুণ আজ অপেক্ষায়। এই অপেক্ষা শুধু একটি স্টেডিয়ামের জন্য নয়, এই অপেক্ষা সম্মানের, সুযোগের, আর একটি সুন্দর ভবিষ্যতের। কিন্তু বাস্তবতা হলো, বছরের পর বছর কেটে যাচ্ছে, প্রতিশ্রুতি আসছে-যাচ্ছে, অথচ রাজনগরের ক্রীড়াঙ্গনে দৃশ্যমান কোনো উন্নয়ন নেই।
আমরা চারপাশে তাকালে কী দেখি? জেলার অন্য উপজেলাগুলো ইতিমধ্যেই এগিয়ে গেছে। সেখানে আধুনিক স্টেডিয়াম হয়েছে, নিয়মিত খেলা হচ্ছে, তরুণরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছে। আর রাজনগর? আমরা এখনো একটি মাত্র মাঠ পৌর্টিয়াস স্কুল মাঠ নিয়ে সংগ্রাম করছি।
এই একটি মাঠেই এই বছর ২টি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে, এখন চলছে ফুটবল টুর্নামেন্ট। ভাবুন একবার একটি উপজেলায় হাজার হাজার ক্রীড়াপ্রেমী, অসংখ্য প্রতিভাবান তরুণ,
খেলার দিনগুলোতে দৃশ্যটা আরও বেদনাদায়ক হয়ে ওঠে। হাজার হাজার দর্শক মাঠে আসে, কিন্তু দাড়ানের জায়গা পায় না। কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে, কেউ দেয়ালের ওপর বসে, কেউবা গাছে উঠে খেলা দেখার চেষ্টা করে। এ যেন এক নির্মম বাস্তবতা, যেখানে আগ্রহ আছে, ভালোবাসা আছে, কিন্তু নেই প্রয়োজনীয় অবকাঠামো।
প্রশ্ন হচ্ছে, রাজনগরের তরুণরা কি অন্যদের মতো সুযোগ পাওয়ার যোগ্য নয়? আমাদের কি আধুনিক হওয়ার অধিকার নেই? আর কত বছর এভাবে অপেক্ষা করতে হবে? আর কত প্রতিভা হারিয়ে যাবে শুধুমাত্র একটি স্টেডিয়ামের অভাবে?
বছরের পর বছর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা আসছেন, কথা দিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি নেই। রাজনগরের মানুষ আর শুধুই আশ্বাস শুনতে চায় না, আমরা কাজ দেখতে চাই।
এখন সময় এসেছে পরিষ্কারভাবে বলার—
যারা শুধু প্রতিশ্রুতি দিতে আসবেন কিন্তু বাস্তবায়ন করবেন না, তাদের কথায় আর বিশ্বাস করা হবে না।
আমরা কাউকে ব্যক্তিগতভাবে বিরোধিতা করছি না,
কিন্তু আমরা জবাব চাই, কাজ চাই, বাস্তব উন্নয়ন চাই।
রাজনগরের তরুণ সমাজ আর নীরব দর্শক হয়ে থাকবে না।
👉 স্টেডিয়াম কবে হবে?
👉 বাজেট কোথায়?
👉 কাজ শুরু হচ্ছে না কেন?
Copy Post- Tushar Nizam
25/04/2026
Green Sports এবং রাজনগর উপজেলা’র পক্ষ থেকে CPAM UK কে ১১ বছর পূর্তি উপলক্ষে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা!
দীর্ঘ এই ১১ বছরের পথচলায় আপনারা যে নিষ্ঠা, ঐক্য এবং ভালোবাসা দিয়ে একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তুলেছেন, তা সত্যিই অনুকরণীয়। যুক্তরাজ্য থেকে বসে ক্রিকেটের উন্নয়নে আপনাদের নিরলস পরিশ্রম এবং অবদান আমাদের জন্য গর্বের বিষয়।
বিশেষ করে মৌলভীবাজারের ক্রিকেটে আপনাদের স্পন্সরশিপ ও সহযোগিতা আমাদের খেলাধুলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আপনাদের এই সহায়তা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছে এবং নতুন প্রতিভা গড়ে উঠতে সাহায্য করছে।
আপনাদের এই মহৎ উদ্যোগ এবং খেলাধুলার প্রতি ভালোবাসা ভবিষ্যতেও এভাবেই চলমান থাকুক—এই প্রত্যাশা রইলো। আমরা বিশ্বাস করি, আগামীতেও আপনারা আরও বড় পরিসরে ক্রিকেট ও কমিউনিটির উন্নয়নে অবদান রাখবেন।
এই বিশেষ দিনে CPAM UK পরিবারের সকল সদস্য, সংগঠক এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
আপনাদের সাফল্যের এই ধারা অব্যাহত থাকুক এবং সামনে আরও অনেক গৌরবময় মাইলফলক অর্জিত হোক—এই কামনা করি। ❤️
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Sylhet