Shah Nesarullah

Shah Nesarullah

Share

27/05/2026
05/05/2026

একটি শিক্ষণীয় ঘটনা

একজন নারী প্রতিদিন আল্লাহর নামে একটি রুটি বানিয়ে নিজের দরজার সামনে ঝুলিয়ে রাখতেন। উদ্দেশ্য ছিল যে কোনো অভাবী মানুষ যেন তা খেতে পারে।

প্রতিদিনই একজন বৃদ্ধ এসে সেই রুটিটি নিয়ে যেতেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তিনি কোনো দোয়া করতেন না শুধু একটি কথাই বলতেন “তুমি যা করেছো, তা তোমার কাছেই ফিরে আসবে।”

এই একই ঘটনা প্রতিদিন ঘটতে থাকলো, ধীরে ধীরে সেই নারী বিরক্ত হয়ে গেলেন, তিনি মনে মনে ভাবলেন,
“এই মানুষটা আমার জন্য দোয়া না করে সবসময় একই কথা কেন বলে?” একদিন শয়তানের কুমন্ত্রণায় পড়ে তিনি রুটির মধ্যে বিষ মিশিয়ে দিলেন, যেন সেই বৃদ্ধ লোকটি শিক্ষা পায়।

কিন্তু দরজায় রুটি ঝুলাতে গিয়ে হঠাৎ তার বুক কেঁপে উঠলো, অন্তর থেকে ভয় জেগে উঠলো। তিনি ভাবলেন, “আমি কী করতে যাচ্ছি!” সঙ্গে সঙ্গে তিনি বিষমিশ্রিত রুটি আগুনে পুড়িয়ে দিয়ে নতুন একটি ভালো রুটি বানিয়ে ঝুলিয়ে দিলেন।

সেদিনও বৃদ্ধ এসে রুটিটি নিয়ে গেলেন, এবং আগের মতোই বললেন, “তুমি যা করেছো, তা তোমার কাছেই ফিরে আসবে।”
কিছুক্ষণ পর হঠাৎ তার ছেলে দৌড়ে বাড়িতে ফিরে এলো। তার অবস্থা খুবই খারাপ কাপড় ময়লা, চেহারায় ক্লান্তি।

ছেলে বললো, “মা, আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, সারাদিন কিছু খেতে পারিনি, পথে এক বৃদ্ধের সাথে দেখা হলো তিনি আমাকে একটি রুটি দিলেন, আমি তা খেয়ে বেঁচে গেছি।”

এ কথা শুনে মায়ের বুক কেঁপে উঠলো, চোখে পানি চলে এলো, তিনি বুঝতে পারলেন যদি তিনি সেই বিষমিশ্রিত রুটিটিই ঝুলিয়ে দিতেন, তবে তার নিজের ছেলেই আজ বিপদে পড়তো!
তিনি নিজের ভুল বুঝতে পারলেন এবং আল্লাহর কাছে তওবা করলেন।

শিক্ষা:
👉 আমরা অন্যের জন্য যা করি ভালো বা মন্দ তা কোনো না কোনোভাবে আমাদের কাছেই ফিরে আসে।
👉 কখনোই কারো ক্ষতি করার চিন্তা করা উচিত নয়।
👉 আল্লাহর সন্তুষ্টির জন্য করা ছোট কাজও বড় ফল বয়ে আনতে পারে।

27/03/2026

📖 রোজনামচা — মদিনার শেষ দিন

বৃহস্পতিবার।
মদিনার আকাশে আজ এক অদ্ভুত স্নিগ্ধতা। দীনের বেলায় নেমে এলো বরকতময় বৃষ্টি,মনে হলো যেন রহমতের ফোঁটা ফোঁটা ছোঁয়ায় ক্লান্ত হৃদয় নতুন করে জীবন্ত হয়ে উঠল। প্রতিটি বিন্দু যেন বলছিল, “এ বিদায় নয়, এটি স্মৃতির শুরু।”

দুপুরে হারামের বুকে জোহরের নামাজ -কিন্তু এ শুধু নামাজ ছিল না, ছিল এক জান্নাতি অনুভূতির স্পর্শ। মন অজান্তেই হারিয়ে গেল অদৃশ্য এক প্রশান্তির জগতে। মনে হচ্ছিল, এই মুহূর্তটি থেমে থাকুক-চিরদিনের জন্য।

নামাজ শেষে হঠাৎ ফোনের কম্পন। জাহিদের কল-ইন্টারনেট বন্ধ থাকায় হোয়াটসঅ্যাপে হাফিজের কল ধরা গেল না।
এরই মধ্যে বাইতুস সালাম ট্রাভেলসের এমডি বাহাউদ্দিন ভাই লোকেশন পাঠালেন , মাকসুদ দাঁড়ানো ৩০৯ নম্বর গেটে। জিয়ারার গাড়ির অপেক্ষায়।

আনাস সাথে ছিল। কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছেড়ে দিয়েছে । শুরু হলো মদিনার স্মৃতিবিজড়িত স্থানগুলোর পথে যাত্রা।
প্রথম গন্তব্য মসজিদে কুবা।এখানে এসে হৃদয়ে এক ভিন্ন প্রশান্তি নেমে এলো।

তারপর সালমান আল-ফারসি (রাঃ)-এর সেই খেজুরের মাজরা । মনে পড়লো তার নিবেদন, তাঁর অনুসন্ধান, তাঁর ছায়া হয়ে থাকা ভালোবাসা। মনে হচ্ছিল, ইতিহাস যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে।

পরবর্তী গন্তব্য মসজিদে কিবলাতাইন। যেখানে কিবলা পরিবর্তনের সেই মহান মুহূর্ত ঘটেছিল। এখানে দাঁড়িয়ে এক অপার্থিব অনুভূতি ছুঁয়ে গেল অন্তরকে-মনে হলো, আমরাও ইতিহাসের এক বিন্দুতে দাঁড়িয়ে আছি।

এরপর উহুদ।উহুদের ময়দান মানেই এক ভারাক্রান্ত হৃদয়। উহুদের যুদ্ধ-এর স্মৃতি যেন আজও বাতাসে ভেসে বেড়ায়। শহীদদের আত্মত্যাগ মনে করিয়ে দেয়—ইমানের মূল্য কত গভীরে, কত অমূল্য।

দিনের শেষে কিছু ছোটখাটো অভিযোগ, কিছু কথাবার্তা,মিনহাজ ভাইয়ের ফোনালাপ সময়ের ব্যস্ততা,সব মিলিয়ে সাধারণ মানবিক মুহূর্তও ছিল এই পবিত্র সফরের অংশ। তবুও, সবকিছুর মাঝেই দিনটি ছিল অপূর্ব, হৃদয়ছোঁয়া।

একটি ছোট্ট অনুভুতি কিন্তু গভীর স্মৃতি-মসজিদে কিবলাতাইনে আনাসের একটি দাঁত পড়ে যায়। সেটি মাটির নিচে সযত্নে রেখে দেওয়া হয়। আনাসের মন কিছুটা খারাপ হয়ে পড়ে-কিন্তু এই ছোট্ট ঘটনাটিও যেন মদিনার সাথে এক চিরস্থায়ী বন্ধনের প্রতীক হয়ে রইল।
আজকের দিনটি শেষ হলো, কিন্তু হৃদয়ে রয়ে গেল এক অমলিন অনুভূতি।

▪️মদিনা শুধু একটি শহর নয়, এটি এক অনুভব, এক ভালোবাসা, এক অশ্রুসিক্ত বিদায়।

(March 26, 2026)

25/03/2026

🔹المدينةُ المُنَوَّرَةُ نُورُ القلوبِ، ومَهبِطُ السَّكِينَةِ، ومَوْطِنُ الحُبِّ لِرَسولِ اللهِ ﷺ...

Want your public figure to be the top-listed Public Figure in Swarupkati?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Sarsina Darber Sharif, Darussunnat, Nesarabad(Swarupkathi), Pirojpur, Barishal
Swarupkati
8521