Pioneer Learning Point

Pioneer Learning Point

Share

Photos from Pioneer Learning Point's post 03/01/2026

আলহামদুলিল্লাহ। মহান রাব্বুল আলামিনের নিকট অশেষ শুকরিয়া—তিনি আমাদের সবাইকে সহিসালামতে গন্তব্যস্থলে ফিরে আসার তৌফিক দান করেছেন।
আজ সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ‘কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন (জুন–ডিসেম্বর ২০২৫)’ পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়। সকালবেলার যাত্রা শেষে শিক্ষার্থীদের পরীক্ষার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। এর পর স্বল্প পরিসরে হ্যাপি ল্যান্ড পার্কে (সুনামগঞ্জ) কিছু আনন্দঘন সময় কাটিয়ে সন্ধ্যা পাঁচটায় আমরা সবাই নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে সক্ষম হই।
আল্লাহ তায়ালা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন এবং ভবিষ্যতেও এভাবে নিরাপদ ও সুন্দরভাবে দায়িত্ব পালনের তৌফিক দান করুন। সকলের ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।

10/04/2025

প্রিয় এসএসসি পরীক্ষার্থী,

তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে যাচ্ছে — এসএসসি পরীক্ষা। এই সময়টা একটু চাপের হলেও মনে রেখো, পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিয়মিত পড়াশোনা করো এবং যথেষ্ট বিশ্রাম নাও। ভয় নয়, আত্মবিশ্বাসই হোক তোমার চালিকাশক্তি।

প্রতিটি প্রশ্নের উত্তর দাও ধৈর্য ও মনোযোগের সঙ্গে। সফলতা তোমার কাছেই আসবে, যদি তুমি চেষ্টা করো মন থেকে। তোমার সামনের পথ উজ্জ্বল হোক — এই শুভকামনা রইল।

শুভ এসএসসি পরীক্ষা!
তোমার স্বপ্ন পূরণ হোক!

20/01/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদানকারী কলেজসমূহে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ২১ জানুয়ারি বিকেল ৪টা থেকে শুরু হবে। চলবে ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

Photos from Pioneer Learning Point's post 14/12/2024

২০২৫ সালের এস,এস,সি পরীক্ষার রুটিন।
ঢাকা, কুমিল্লা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এস,এস,সি,পরীক্ষার সময় সুচী।

16/10/2024
Want your public figure to be the top-listed Public Figure in Sunamganj?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Sylhet
Sunamganj
3070