AMRA Foundation
29/05/2026
ফুসফুসের জটিল রোগে আক্রান্ত দিরাই তাড়ল ইউনিয়নের সহদেব দাস এর জন্য সার্বক্ষণিক ১টি অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন ছিলো।
এই আবেদনের প্রেক্ষিতে ২৭ মে অস্ট্রেলিয়া প্রবাসী এক ছোট ভাই ১৫,৩৭৫ টাকা পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ।
আল্লাহপাক চাইলে দুই-একের ভিতর মিটারসহ অক্সিজেন সিলিন্ডারটি কিনে রোগীর কাছে দিয়ে দেয়া হবে।
আল্লাহপাক দাতার দান কবুল করুন এবং উনার পরিবারের সকলকে নেক হায়াত দান করুন। আমিন।
ধন্যবাদান্তে:
মো: জাকারিয়া জামান
প্রেসিডেন্ট, আমরা ফাউন্ডেশন, সুনামগঞ্জ।
16/05/2026
আপনার কোরবানির অংশ এতিম শিশু ও বিধবা মা'র সাথে শেয়ার করুন! বরাবরের মতো আপনার কোরবানির গোশত আমরা তাদের হাতে পৌঁছে দিবো, ইনশাআল্লাহ।
আর ৪টি ভাগ/শেয়ার বাকি আছে।
🐄 গরু (১ ভাগ): ১২,০০০ টাকা
🐄 সম্পূর্ণ গরু: ৮৪,০০০ টাকা
🐐 একটি ছাগল: ১৫,০০০ টাকা
বিকাশ / নগদ (Send Money): 01716750808
সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারেন:
Orphan Welfare Network
A/C Nr. 018731100000517
NRB Commercial Bank PLC.
SUNAMGANJ BRANCH, SUNAMGANJ
Routing Nr: 260901123
SWIFT: NRBBBDDH
11/04/2026
মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাইয়ের কাছ থেকে ১৩তম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, নারী ও শিশু অধিকার ফোরাম সুনামগঞ্জ জেলার সদস্য সচিব এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট জয়শ্রী দেব।
সক্রিয় রাজনীতির পাশাপাশি এডভোকেট জয়শ্রী দেব আমরা ফাউন্ডেশন এর কার্যকরী সদস্য হিসাবে বিগত কয়েক বছর যাবত এতিম শিশু-কিশোর, বিধবা ও দু:স্থ নারীদের তরে নানাবিধ সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।
ব্যক্তিগতভাবেও তিনি প্রতি বছর অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন এবং কর্মসংস্থানের জন্য সেলাইমেশিন, গবাদিপশু বিতরন করে চলেছেন।
এডভোকেট জয়শ্রী দেব আপনাদের কাছে দোয়া প্রত্যাশী।
03/04/2026
দ্বীপ দেশ মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনুর্ধ-২০ ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলায় বাংলাদেশ দলের জন্য শুভ কামনা।
AMRA Foundation, সুনামগঞ্জ।
25/03/2026
সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।
AMRA Foundation, সুনামগঞ্জ।
20/03/2026
সবাইকে ঈদুল ফিতর এর শুভেচ্ছা। ঈদ মোবারক!
AMRA Foundation
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Telephone
Website
Address
Abul Hussain Moratila Road, Ward Nr. 5
Sunamganj
3000