National Development Programme - NDP
26/05/2026
ঈদ মোবারক!
24/05/2026
দেশে সাম্প্রতিক সময়ে শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ, ধর্ষণের পর হত্যা এবং নৃশংস সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ এবং এসব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ্যামবাসি অব সুইডেন সরকারের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এনডিপি কর্তৃক বাস্তবায়িত “কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (সিআরইএ)” প্রকল্পের জেন্ডার ইক্যুয়ালিটি অ্যান্ড ক্লাইমেট অ্যালায়েন্স (জিকা)-এর উদ্যোগে ২৪ মে ২০২৬ তারিখে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির সাত বছর বয়সী শিশু রামিসাকে যৌন নির্যাতনের পর হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করা হয়। একইসঙ্গে আছিয়া আক্তার, লামিয়া আক্তার, ফাহিমা আক্তারসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিশু ও নারীদের ওপর সংঘটিত নির্যাতন ও হত্যার ঘটনাগুলোর তীব্র প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, শিশু ও নারীর বিরুদ্ধে চলমান সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি বিচারহীনতার সংস্কৃতি, দীর্ঘসূত্রতা, নৈতিক অবক্ষয়, সামাজিক উদাসীনতা এবং দুর্বল প্রতিরোধ ব্যবস্থার বহিঃপ্রকাশ। এসব ঘটনা দেশের সামাজিক নিরাপত্তা, মানবিক মূল্যবোধ এবং বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্নের সৃষ্টি করেছে বলেও তারা উল্লেখ করেন।
একইসাথে রামিসাসহ সকল শিশু ও নারী নির্যাতনের ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, অপরাধীদের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি এবং ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা, বিনামূল্যে আইনি সহায়তা, চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার জোর দাবি জানান।
এসময় জেন্ডার ইক্যুয়ালিটি অ্যান্ড ক্লাইমেট অ্যালায়েন্স (জিকা) এর সদস্য হুসনে আরা জলি, শিরিন ফেরদৌসি সুমি, মাকসুদা খাতুন, পলি খাতুন, গোলাম ফরহাদ আহমেদসহ এনডিপির সিআরইএ প্রকল্পের কিশোরী দলের দলনেতা ও সদস্যবৃন্দ, যুবদলের সদস্যরা, দুর্বার নেটওয়ার্কের সদস্যবৃন্দ, হিউম্যান রাইটস ডিফেন্ডারদের সদস্যবৃন্দ, জেন্ডার ইক্যুয়ালিটি ফোরামের সভাপতি ও সদস্যবৃন্দ, সাংবাদিক এবং প্রকল্পের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
21/05/2026
নিয়োগ বিজ্ঞপ্তি
এনডিপি বর্তমানে পিকেএসএফ-এর আর্থিক সহায়তায় “প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা” কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। উক্ত কর্মসূচির আওতায় নিম্নলিখিত পদের জন্য আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম: স্বাস্থ্য সহকারী (প্যারামেডিক)
পদ সংখ্যা: ৫ জন
কর্মস্থল: সিরাজগঞ্জ ও বগুড়া জেলার এনডিপি শাখা অফিস
বেতন: মাসিক সর্বসাকুল্যে ২০,০০০/- টাকা
বয়স (সর্বোচ্চ): ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) থেকে ৩/৪ বছর মেয়াদী ডিপ্লোমা এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর নিবন্ধন সনদ থাকতে হবে।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: বেসরকারি উন্নয়ন সংস্থায় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমে অভিজ্ঞতা সম্পন্ন এবং স্থানীয় নারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
আবেদন করার নিয়মাবলি:
আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত কাগজপত্রসহ আবেদন করতে হবে—
১ কপি জীবনবৃত্তান্ত (CV)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের অনুলিপি
নাগরিকত্ব সনদ
জাতীয় পরিচয়পত্রের অনুলিপি
জন্ম নিবন্ধন সনদের অনুলিপি
সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
স্বহস্তে অথবা কম্পিউটারে লিখিত দরখাস্ত
আবেদন পাঠানোর ঠিকানা:
সহকারী পরিচালক (মানব সম্পদ ও প্রশাসন)
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)
কাজী মতিয়ার রহমান সড়ক, মাসুমপুর, সিরাজগঞ্জ
পোস্ট বক্স-০২, সিরাজগঞ্জ
খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য:
১। সামাজিক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, ধূমপায়ী এবং অধ্যয়নরত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
২। যোগ্যতাসম্পন্ন নারী ও প্রতিবন্ধী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩। নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আগামী ১০ জুন ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
18/05/2026
সুইডেন সরকারের দূতাবাস (এ্যামবাসি অব সুইডেন)-এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক বাস্তবায়িত “কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (সিআরইএ)” প্রকল্পের উদ্যোগে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
১৮ মে ২০২৬ তারিখে আয়োজিত গণশুনানীতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জজ কোর্ট এর বিজ্ঞ আইনজীবী মাহবুব-ই-খোদা টুটুল, উপজেলা সমবায় অফিসার মোঃ রানা ইসলাম ও ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) এর প্রোগ্রাম অফিসার মোঃ জাইদুল ইসলাম।
এছাড়াও রাজাপুর ইউনিয়নের নারীদল, পুরুষদল, যুবদল, কিশোর-কিশোরী দল, জিকা কমিটির সদস্যবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সদস্যবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রকল্প সমন্বয়কারী মোছাঃ আকতারী বেগমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের দপ্তরের সেবাসমূহ সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। এছাড়াও গণশুনানীতে সেবাগ্রহীতারা সরাসরি প্রশ্নোত্তরের মাধ্যমে বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা সম্পর্কে জানতে চান এবং সেবাদাতাদের কাছ থেকে স্বচ্ছ ও বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।
Click here to claim your Sponsored Listing.
Contact the organization
Telephone
Website
Address
Bagbari, Elenga-Hatikumrul Highway
Sirajganj
6703
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |