Expert Analysis Services
03/09/2025
CLV (Customer Lifetime Value)
শুধু বিক্রি নয় কাস্টমারের সাথে সম্পর্ক তৈরি করুন CLV বারবে দ্বিগুন
একজন কাস্টমার তাদের পুরো সম্পর্ককালীন (lifetime)
একটি কোম্পানির জন্য মোট কতটুকু লাভ বা আয় নিয়ে আসতে পারে ?
অনেক ব্যাবসায়ীদের দৃষ্টি থাকে তার পেজ /ওয়েঁবসাইট এ কতজন কাস্টমার আসছে ?
কিন্তু একজন স্মার্ট ব্যবসায়ী চিন্তা করে
একজন কাস্টমার যতদিন তার বিজনেসের সাথে থাকে,
সে সময়ের মধ্যে সেই কাস্টমারের কাছ থেকে মোট কত আয় করবেন।"
এইটাই হল CLV (Customer Lifetime Value)
CLV আসলে কী?
C = Customer (কাস্টমার) এরা হলো সেই কাস্টমার, যারা আপনার ব্যবসা থেকে বারবার কিছু ক্রয় করে এবং আপনাকে লাভ দেয়।
L = Lifetime (লাইফটাইম) একটি কাস্টমার আপনার ব্যবসার সাথে যতদিন যুক্ত থাকে এটা ১ মাস হতে পারে, আবার ৫ বছরও হতে পারে—যতদিন পর্যন্ত কাস্টমারটি একটিভ থাকে।
V = Value (ভ্যালু) একজন কাস্টমার কাছে থেকে মোট আয়, (যা আপনি একজন কাস্টমারের কাছ থেকে তার পুরো লাইফটাইমে পান।)
CLV হলো একটি মাপ (মেট্রিক) যা বলে দেয়—
একজন কাস্টমার তার পুরো সম্পর্ককালীন (lifetime) সময়ে আপনার বিজনেসের জন্য মোট কত আয় (Revenue) নিয়ে আসবে।
CLV হিসাব করার ফর্মুলা:
CLV = (Average Purchase Value)×(Purchase Frequency)×(CustomerLifetime)
উদাহরণসহ:
গড় ক্রয়ের পরিমাণ = ১,০০০ টাকা
ক্রয়ের হার = ৩ বার / মাস
কাস্টমারের লাইফটাইম = ২৪ মাস
তাহলে-CLV=১,০০০×৩×২৪=৭২,০০০টাকা
একজন কাস্টমার তার পুরো লাইফটাইমে আপনার
ব্যবসায় আনুমানিক ৭২,০০০ টাকা খরচ করে ।
CLV কেন গুরুত্বপূর্ণ?
মার্কেটিং বাজেট নির্ধারণ করতে সাহায্য করে।
কোন কাস্টমার সবচেয়ে ভ্যালুয়েবল সেটা বোঝা যায়।
কাস্টমার ধরে রাখা (Customer Retention) কতটা লাভজনক তা বোঝা যায়।
ব্যবসায় কৌশল (Business Strategy) তৈরিতে সহায়ক।
শেষ কথা বিজনেসে অনেক বেশী কাস্টমার দরকার হয় না যদি ভালো কাস্টমার
থাকে তাহলে সে বারবার আসে এবং অন্যকে রিকমেন্ড করে ।
17/08/2025
আসসালামু আলাইকুম
আমি মনির ইসলাম
✅আজকে আমরা জানবো Facebook Boost আর Facebook Ads Campaign সম্পর্কে ।
প্রায় কাছাকাছি হলেও এর মধ্যে পার্থক্য কী ?যদিও কাজের ধরন ও উদ্দেশ্য অনেকটা
আলাদা । একটি ব্যবসার জন্য আসলে কোনটা বেশি কার্যকর ?
✅প্রথমে Facebook Boost এর কথায় আসি । এবং কিভাবে কাজ করা যায় ?
➡️ শুধু একটি পোস্ট (Photo,Videoবা Status) বুস্ট করার মাধ্যমে বিজ্ঞাপন চালানো যায়।
➡️ বয়স, লোকেশন, লিঙ্গ আর অল্প কিছু Interest সিলেক্ট করা যায়।
➡️ মূলত Engagement (Like, Comment, Share, Page Follow) বাড়ানোর জন্য ব্যবহার করা হয়।
➡️ Ads Placement, Detailed Targeting, A/B Testing করার সুবিধা সীমিত।
✅ Boost Post কিভাবে কাজ করে ?
→ Boost করতে মাত্র কয়েকটি ধাপ লাগে (Audience, Budget, Duration নির্বাচন)।
→ বয়স, লিঙ্গ, লোকেশন আর Interest সিলেক্ট করা যায়, কিন্তু খুব গভীরভাবে টার্গেট করা যায় না।
→ মূলত Engagement (Like, Comment, Share, Page Followers), Message বা Website Visit এর জন্য।
→ কোন ঝামেলা ছাড়াই পোস্টকে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়।
সহজ কথায় Boost Post হল দ্রুত প্রচার, কম কন্ট্রোল, শুধু Engagement এর জন্য।
✅এখন জানবো Facebook Ads Campaign (Ads Manager থেকে) সম্পর্কে ।
➡️ Ads Manager থেকে Campaign তৈরি হয়, যেখানে পূর্ণ কন্ট্রোল থাকে।
➡️Awareness, Traffic, Engagement, Leads, Sales, App Install, সহ ১০+ Objective বেছে নেয়া যায়।
➡️ Custom Audience, Lookalike Audience, Interest + Behavior টার্গেটিং করা যায়।
➡️ Placement (Facebook, Instagram, Messenger, Audience Network), Budget Optimization,
A/B Testing, ইত্যাদি করা, যায়।
Campaign এর সবচেয়ে বড় সুবিধা হলঃ সঠিক ডেটা পাওয়া যায় ,
কে ক্লিক করলো,কে কি কিনলো,কত খরচ হলো আর Return কেমন ।
অ্যাডভান্স মার্কেটিং, বেশি কন্ট্রোল, সেলস-লিড-ট্রাফিকসহ সব উদ্দেশ্যের জন্য।
👉শেষ কথাঃ-
Boost post সহজ ,কিন্তু সীমিত
Facebook ads Campaign প্রফেশনাল ও ডেটা-বেইজড
তাই আপনার ব্যবসার লক্ষ্য যদি হয় সেলস বা কনভার্সন তাহলে Boost নয় Campaign সেট করুন
18/07/2025
USP কি?
অনেক Business Owner মনে করে বাজেট বেশী দিয়ে অ্যাড দিলেই
অনেক অনেক সেলস আসবে । কিন্তু আসলেই কি তাই? একজন
কাস্টমার কেন আপনার কাছে থেকে আপনার পন্য কিনবে ?কিসের
জন্য কিনবে?আপনার পণ্য কিনে কি তিনি লাভবান হবেন?
চলুন বিস্তারিত জেনে আসি
USP মানে হলো Unique Selling Proposition.
এটি হলো এমন একটি বিশেষ বৈশিষ্ট্য বা সুবিধা, যা একটি পণ্য বা
সার্ভিসকে তার প্রতিযোগীদের থেকে আলাদা করে তোলে এবং
গ্রাহকদের কেনার জন্য উৎসাহিত করে। যখন বাজারে অনেক অনেক
প্রতিযোগী থাকে, তখন একজন গ্রাহক সিদ্ধান্ত নিতে চায় কেন সে
আপনাকে বেছে নেবে,আপনার পন্যের ভিন্নতা, গুণগত মান, ইত্যাদি
ঠিক আছে কিনা ।
একটি বিজনেসের জন্য USP এর গুরুত্ব
➤ একই ধরণের পণ্য অনেকেই বিক্রি করছে। USP আপনার ব্র্যান্ডকে
ব্যতিক্রম করে তোলে এবং বাজারে আলাদা পরিচিতি তৈরি করে
➤গ্রাহকের মনে প্রভাব ফেলে
➤বিপণনে কার্যকর ভূমিকা রাখে
➤বিশ্বাসযোগ্যতা বাড়ায়
➤মুল্য নির্ধারণে সহায়তা করে
একটি সফল বিজনেসের জন্য USP কিভাবে ধাপে ধাপে কাজ করে ?
1. Unique (অন্যদের থেকে আলাদা করা)
আপনার প্রোডাক্ট বা সার্ভিসে এমন কী আছে যা অন্যদের নেই?
2. Sales (বিক্রয় বাড়ানো)
গ্রাহক বুঝে যায় কেন আপনার কাছ থেকে কিনবে।
3. Marketing (বিপণনে স্পষ্ট বার্তা)
বিজ্ঞাপনে গ্রাহকের সমস্যার সমাধান দেখানো যায়
4. Consumer (গ্রাহক আকর্ষণ ও বিশ্বাস অর্জন)
গ্রাহক বুঝে যায় তার জন্য কী সুবিধা আছে
5. Branding (ব্র্যান্ডকে শক্তিশালী করে)
মানুষের মনে আপনি স্পষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করছেন এমন
ধারণা তৈরি হয়
6. Benefits (সরাসরি সুবিধা)
Loyal Customer তৈরি হয়
16/06/2024
সবাইকে ঈদ-উল আযহার শুভেচ্ছা
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
Singra ( Narore )
Singra
6450