Programming Shikhbo
01/05/2025
Davin Software Engineer – এই ভয়ংকর বস্তুটি যখন আসছিলো তখনের কাহিনী!
যখন Davin AI প্রথম বের হইলো, সবাই বলতেছিলো – “Software Engineer দের দিন শেষ!” চাকরি যাবে, কোড লেখা শেষ, কফি খাওয়ার দরকারও নাই! ঝাল মুড়ি খাও বসে।
কিন্তু কিছুদিন পর দেখা গেলো – Davin নিজেই বলে: “SyntaxError: Unexpected human emotion detected!”
একটা if condition ঠিক করতে ৩ পৃষ্ঠা explanation চায়, আর JavaScript এর this বুঝে ফেলতেই recursion এ ঢুইকা পড়ে!
এখন Davin নিজেই internship খুঁজতেছে... “Looking for junior human to assist in debugging.”
তাই ভাই ভাইরা, ভাবিরা আর ভাইরাল coder রা – Software Engineer রা এখনো টিকে আছে, এবং থাকবে, কারণ Davin তো পারে নাই আমাদের মতো midnight bug fix করার সময় ৩ কাপ চা খেয়ে, মনের দুঃখে meme শেয়ার করতে!
একই ভাবে: Modern AI Engineer – এর আরেক ভয়ংকর অধ্যায় চলতেছে!
ChatGPT, Copilot, Gemini – এইসব AI আসলো, আবার সবাই কইলো – “Coder দের গেম ওভার! AI সব করে দিবে!”
Copilot দেখে মনে হয় coding এর Google Maps – কোথায় যাবে বুঝে উঠে না, তাও direction দেয়! আর ChatGPT – “এই কোডটা optimize করো” বললেই বলে: “Of course! Here's a beautifully wrong solution with 100% confidence!”
Gemini তো আরেক লেভেল – একবার C এর কোড চাইলাম, দিলো Python আর HTML combo! বললাম, “ব্রাদার, এগুলা তো চলবেই না…” সে বলে, “Try again in safe mode.” কি জ্বালা।
AI এখন এমন অবস্থা যে, নিজেরা বলে: "Please verify with a human developer before using this code in production."
তাই developer রা এখনো বীরদর্পে টিকে আছে – কারণ AI পারে না:
* Deadline এর আগের রাতের সেই হাহাকার
* Git merge conflict এর রাগ ঝাড়তে
* keyboard টিপা
* আর সবচেয়ে বড় কথা,
client এর বলা ‘simple feature’ এর পেছনে ৪ দিন পাগলের মতো ঘুরতে!
সর্বশেষ কথা হইলো Programmer, Developer সবাই থাকবে শুধু ঝড়ে যাবে ৬ মাস/ ১বছর এর কোর্স করে যারা Developer ও Programmer.
যা, এবার বাংলাদেশ নামটা ও নাকি পরিবর্তন চাই কিছু লোক।
এতো উন্মাদের মধ্যে সুস্থ থাকাটাই এখন হাইলি চ্যালেন্জিং।😥
"প্রোগ্রামারদের বন্ধুত্ব: GitHub-এ Fork, StackOverflow-এ Like!"
আমাদের বন্ধুদের Bonding খুব Strong, কিন্তু একদম আলাদা ও বটে। কারও কোডে যদি কেউ একটা ভালো Comment দেয়—"This helped me bro!" তাতেই তো অর্ধেক depression চলে যায়!
কেউ Debug করতে করতে পাগল? যখন বন্ধু বলে—"Send your repo link." এই Bonding-টা শুধু Coder রা বুঝবে। আমরা party করি না জনাব, আমরা Pull Request করি! বুঝতে হবে😎
প্রোগ্রামারের ঘুমানোর নিয়ম:
if (bug == fixed) {
sleep();
} else {
debug();
}
--- প্রোগ্রামিং শিখার আগে ঘুমানোর নিয়ম শিখো।🙃
কম্পিউটার চালাতে চালাতে কি যে, একটা অবস্থা হইছে।
কোন কিছু খুজে না পেলেই বার বার শুধু ctrl+F এর কথা মাথায় আসে🥱
একটু আগে ইয়ারফোন খুজে পাচ্ছিলাম না, তখন মাথায় চিন্তা আসছে ctrl+F এর কথা🙃। কি জ্বালা
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Sherpur
2120