Mind riser
-26 batch
সাজেশন-MR
বিষয়:রসায়ন
✅অধ্যায়-৩
১. রাদারফোর্ড+বোরের মডেলের তুলোনা
2. ব্যাতিক্রম ইলেক্ট্রন বিন্যাস(Cu,Cr)
3. আইসোটপ সংক্রান্ত ম্যাথ
4. প্রাচুর্য সংক্রান্ত ম্যাথ
5. শনাক্ত সংক্রান্ত ম্যাথ
6. কৌনিক ভরবেগ সংক্রান্ত ম্যাথ
✅অধ্যায়-৪
১. গ্রুপ পর্যায় নির্ণয়
2.পর্যায় বৃত্তিক ধর্ম(আকার,আয়নীকরণ শক্তি,ইলেক্ট্রন আসক্তি,তড়িত ঋণাত্মকতা,একই গ্রুপভুক্ত কিনা)
✅অধায়-৫
১.আয়নি বন্ধন কিভাবে গঠিত হয়(NaCl,CaCl2,MgCl2)
2.আয়নিকের বৈশিষ্ট্য (দ্রবনীয়তা-NaCl,CaCl2)
3.সমযোজী বন্ধন(CH4,CCl4,PCl3,PCl5,SO2,SO3,CO2,BeCl2)
4.হুন্ডের নীতির সাহায্যে যোজনী(C,S,P,N,Cl)
✅অধ্যায়-০৬
১.মোল সংক্রান্ত ম্যাথ
২.ঘনমাত্রা সংক্রান্ত ম্যাথ
৩.সেমি মোলার ডেসিমোলার সংক্রান্ত ম্যাথ
৪.লিমিটিং বিক্রিয়ক/প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারন বিশ্লেষণ কর/দ্রবনের প্রকৃতি)
৫.শতকরা সংযুতি,স্থূল সংকেত,আনবিক সংকেত
৬.উতপাদের শতকরা পরিমান/অ্যানালার
✅অধ্যায়-০৭
১.নিচের বিক্রিয়া গুলো কোনটিকে নির্দেশ করে?
(আর্দ্রবিশ্লেষণ,পানিযোজন,অধঃক্ষেপণ,সমানুকরণ,প্রতিস্থাপন)
২.জারন-বিজারন যুগপৎ
৩.লা-শাতেলীয়ের নীতি
(তাপ,চাপ)
✅অধ্যায়-১১
১. অ্যালকেন প্রস্তুতি(ডিকার্বক্সিলেশন,উর্টজ বিক্রিয়া,অ্যালকিন হতে প্রস্তুতি)
2. অ্যালকিন প্রস্তুতি( অ্যালকোহল হতে,অ্যালকেন হতে)
3. বেয়ার পরীক্ষা,ব্রোমিন পরীক্ষা(অসম্পৃক্ততার পরিক্ষা)
4. পলিমার
5. ফর্মালিন প্রস্তুতি,অ্যালডিহাইড অ্যালকোহল প্রস্তুতি,জৈব এসিড প্রস্তুতি)
এই টপিক গুলো পড়লে ১০০% কমন পাবে ইনশা আল্লাহ।
-jabed sir
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে ১১টি বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার। সিসিটিভি বাধ্যতামূলক, মোবাইল নিষিদ্ধসহ নেওয়া হয়েছে জিরো টলারেন্স নীতি।২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে শেষ করতে সংশ্লিষ্টদের জন্য ১১টি বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)। এসব নির্দেশনা পালনে কোনো প্রকার অবহেলা, গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। সব কেন্দ্রসচিবসহ মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আগামী ২১ এপ্রিল থেকে সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকার শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে। এই পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব কেন্দ্রসচিবসহ মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ১১টি নির্দেশনা আবশ্যিকভাবে প্রতিপালন করার জন্য অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
১১টি নির্দেশনা হলো–
১. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে।
২. যে সকল পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল/অকেজো অবস্থায় রয়েছে, সে সকল পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা শুরুর পূর্বেই সচল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত সকল ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক তা সরবরাহ করতে হবে।
৪. সকল পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে ঘড়ি (কাঁটাওয়ালা) টাঙানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা রক্ষার্থে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে।
৬. কেন্দ্রসচিব ব্যতীত পরীক্ষার হলে কোনো শিক্ষক/পরীক্ষার্থী যাতে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে।
৭. পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো পরীক্ষার্থী যাতে কোনো উপায়েই নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি প্রদান করতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে।
৮. পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবকসহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টাঙিয়ে দিতে হবে।
৯. প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নসহ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
১০. সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্রসচিবদের প্রতি নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
১১. পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপরোল্লিখিত নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে। নির্দেশনা পালনে কোনো প্রকার অবহেলা/গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Senbag, Noakhali
Senbag