Craft creations by lima

Craft creations by lima

Share

08/06/2026

??

07/06/2026

আপনি এমন ধরনের কাজ শিখতে চাইলে আমাদের ক্লাসটি জয়েন করুন!

06/06/2026
06/06/2026

অনলাইন কারচুপির ক্লাস
শুরু হবে ১০ই জুন থেকে

05/06/2026

আজ থেকে প্রায় ৯বছর আগে যখন আমি আমার এই ক্লাস ও ইউটিউব জার্নি শুরু করি তখন আবার পাশে সাপোর্ট করার মতো আমার মা ছাড়া কেউ ছিল না। আমার বাবা তো কখনো রাজি ছিলেন না তার মেয়ে কাজ করবে। হ্যাঁ, সব বাবারা এমনি হয়। যিনি ভাবেন আমার মেয়ে কাজ করলে কষ্ট হবে। আমি তো আছি তার জন্য তার কেন কাজ করা লাগবে? এমন চিন্তা থেকেই আমার বাবাও রাজি ছিলেন না। তখন মা বুঝালেন ওর সময় কেটে যাবে, শখ থেকেই তো করছে।

যখন আমি সব কিছু একদম প্রোফেশনাল ভাবে শুরু করলাম আমার মাও পল্টি নিছে😇 তারও তখন চিন্তা হয়েছে মেয়ের কষ্ট হবে। তারা এইটা কখনো চিন্তা করে নাই টাকা ইনকাম হচ্ছে। তাদের চিন্তা ছিল মেয়ের কষ্ট হবে।

এই কথা গুলো লেখার কারন কি জানে? আজ আমি সেই আগের জায়গায় আবার দাঁড়িয়ে আছি। মাঝে সবাই মানিয়ে নিয়েছে কিন্তু যে আমি অফিসিয়াল ভাবে আবার অফলাইনে শেখানো শুরু করছি ব্যস আমার মা সবার আগে পল্টি নিছে🙆‍♀️ একই কথা তোমার কষ্ট হবে, অসুস্থ হয়ে যাবে ব্লা ব্লা ব্লা। এরপর একে একে সবাই পল্টি নিছে। নেক তাতে আমার তেমন কিছু যায় আসে না। এরা এমনি করে আমার সাথে সব সময় তাই আমি অভস্ত্য।

এর আগে আমি কখনো ব্যাচ আকারে ক্লাস করাই নাই অফলাইনে। তখন অনলি প্রাইভেট ক্লাস করাইছি। ১/২জন লোক নিজের ইচ্ছে মতো ফি নিয়ে। এই প্রথম ব্যাচ আকারে ক্লাস শুরু করবো। আগে না কারনোর মেইন কারন ছিল আমি দেশে থাকবো না। ওই যে আমি বললেই তো হয় না আমার মা, বাবার চাইতে হবে। এখন অনেকেই ভাববেন খালি মা বাবা কেন বলি, স্বামীর কথা বলছি না কেন বা তার পরিবার। আসলে আমার মা বাপ যেখানে মেনে নেয় না সেখানে তার পরিবার সহজে মেনে নিবে এইটা বিলাসিতা। কিন্তু আমি যা করি আমার এক মাত্র সাপোর্ট আমার স্বামী।

এতো কথা লেখার একটাই কারন তা হচ্ছে আবার রি স্টার্ট করা নতুন ভাবে। আর তার থেকেও বড় কথা সাভার হওয়ার পরেও মানুষ ক্লাস বুকিং করা। আমার রাজাসনের বাহিরে এই মূহুর্তে সম্ভব না যাওয়া। যারা রাজাসন চিনেন না তারা সাভার বাস স্ট্যান্ড থেকে বিরুলিয়া রোড আসলেই চিনবেন। স্ট্যান্ড থেকে যে কোন অটোকে বললেই হবে আর আকরাই থেকেও সেম ভাবে অটোওয়ালাকে বললেই হবে। স্ট্যান্ড থেকে মাত্র ১০টাকা লাগে আসতে।

আমার সব থেকে বড় সাপোর্ট অফলাইন ক্লাসের তারা হচ্ছে ব্যাংক ও রেডিও কলনির ২টি আপু যারা অলরেডি এসে ২টা করে ক্লাস প্রাইভেট ভাবে করে গেছেন।

🖍️ দয়া করে কেউ এমনিতেই ভিজিট করতে আসবে না আপাতত। প্রথম কারন আমি ফুল টাইম আমাদের অফলাইন অফিসে থাকব না আর ২য় তো আমার ন ক্লাস থাকবে কথা বলতে পারবো না।

ধন্যবাদ

Want your business to be the top-listed Media Company in Savar?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


রাজাসন গ্যারেজ
Savar