Savar Prothom Alo Bondhushava

Savar Prothom Alo Bondhushava

Share

Photos from Savar Prothom Alo Bondhushava's post 27/05/2026

সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি সাভার প্রথম আলো বন্ধুসভার।

সাভার প্রতিনিধি:
প্রতি বছরের ধারাবাহিকতার অংশ হিসেবে এবারও সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সাভার প্রথম আলো বন্ধুসভা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংগঠনটির উদ্যোগে আয়োজন করা হয় ‘সহমর্মিতার ঈদ’ শীর্ষক বিশেষ মানবিক কর্মসূচি। এর মাধ্যমে সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ বাজার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।

মানবিক এই কর্মসূচির আওতায় পাঁচটি অসচ্ছল পরিবারের হাতে ঈদের প্রয়োজনীয় বাজারসামগ্রী তুলে দেওয়া হয়। কর্মসূচির মূল লক্ষ্য ছিল সমাজের প্রান্তিক মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং তাদের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন MD Joynul Abedin । এ সময় উপস্থিত ছিলেন Priom Ghosh , Kamrujjaman Rifat , মোহাম্মদ আবদুল্লাহ প্রান্ত-সহ সাভার প্রথম আলো বন্ধুসভার অন্যান্য সদস্যরা। কর্মসূচির বিভিন্ন পর্যায়ে সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সুবিধাবঞ্চিত পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেন।

আয়োজকরা জানান, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সেই আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য থেকেই প্রতিবছর এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করে আসছে সাভার প্রথম আলো বন্ধুসভা।
তারা আরও বলেন, ভবিষ্যতেও মানবতার কল্যাণে এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়াতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

২৬ মে ২০২৬, মঙ্গলবার।

Want your organization to be the top-listed Government Service in Savar?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Savar
1340