Infusion
We’re all set to light up Selim Al Deen Muktamancha tomorrow at 5 PM. From debates to vibes, the stage is waiting for you.
Don’t miss the vibe!!
08/05/2026
আজ ২৫শে বৈশাখ।
সময় যেন একটু থেমে যায়,কিন্তু আজও হৃদয় যেন নিজেই গেয়ে ওঠে -
‘হে নূতন দেখা দিক আরবার
জন্মের প্রথম শুভক্ষণ’
এই দিনে জন্ম নিয়েছিলেন সেই বিশ্বকবি,
যার কলমে বাংলা খুঁজে পেয়েছে আত্মার ভাষা,যার সুরে জেগে ওঠে প্রেম, প্রতিবাদ আর মুক্তির আহ্বান। রবীন্দ্রনাথ ঠাকুর একটি নাম নয়, এক বিস্তৃত আকাশ;যেখানে কবিতা হয়ে ওঠে অনুভব, দর্শন হয়ে ওঠে পথচলার দিশা,আর সৃষ্টিশীলতা হয়ে ওঠে আত্মার মুক্তি।“চিত্ত যেথা ভয়শূন্য…”- তারই স্বপ্ন বুকে নিয়ে আমরা আজও খুঁজি একটি সাহসী, মানবিক এবং সুন্দর পৃথিবী। গীতাঞ্জলির গভীরতা, “আমার সোনার বাংলা”-র মমতা, আর প্রতিটি গানে ছড়িয়ে থাকা আবেগ, সব মিলিয়ে তিনি আমাদের চেতনার চিরন্তন সঙ্গী।
আজ ১৬৫তম জন্মজয়ন্তীতে আমরা শুধু তাঁকে স্মরণ করি না আমরা তাঁকে ধারণ করি, আমাদের চিন্তা, সৃষ্টিতে আর প্রতিটি অনুভবে। হয়তো কোনো গানের লাইনে, হয়তো কোনো কবিতার শব্দে,বা হয়তো নিঃশব্দ কোনো অনুভবে আমরা তাঁকে আবার নতুন করে পেয়ে যাবে।
“হয় যেন মর্তের বন্ধনক্ষয়
বিরাট বিশ্ব বাহু মেলি লয়-
পায় অন্তরে নির্ভয় পরিচয়
মহা-অজানার…”
বিনম্র শ্রদ্ধা, হে বিশ্বকবি।
19/04/2026
বৈশাখ মানেই নতুনের শুরু, নতুন আশা আর পুরোনো সব ক্লান্তি ঝেড়ে ফেলে এগিয়ে যাওয়ার এক সুন্দর উপলক্ষ। ‘এসো হে বৈশাখ এসো এসো’ সেই চিরচেনা সুরে বাংলার আবহমান বর্ষবরণের সংস্কৃতিকে লালন করে আইবিএ-জেইউ পরিবারে স্বাগত জানানো হয় নতুন বছরকে। এটা শুধু একটা উৎসব নয়, বরং একসাথে উদযাপন করার, হাসি ভাগ করে নেওয়ার আর নতুন স্মৃতি তৈরি করার অনন্য উপলক্ষ। এরই ধারাবাহিকতায় Infusion কর্তৃক আয়োজিত আইলো রে বৈশাখ ১৪৩৩ এর এই আয়োজনে গান, নাচ আর সবার অংশগ্রহণে পুরো পরিবেশটা হয়ে উঠেছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। স্মৃতির পাতায় এ এক নতুন সংযোজন হয়ে থাকবে।
19/04/2026
বৈশাখের আগমনী বার্তায় পুরো আইবিএ পরিবারে লেগেছিল উৎসবের আমেজ। শিক্ষক আর শিক্ষার্থীদের সম্পর্ক শুধু পড়াশোনার ভেতর সীমাবদ্ধ নয় বরং প্রতিটি পথ চলায় তাদের প্রভাব স্পষ্ট। এরই ধারাবাহিকতায় আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ ও শিক্ষার্থীদের সাথে জমে উঠেছিল আনন্দের এক সুন্দর বর্ষবরণ আয়োজন। আইলো রে বৈশাখ ১৪৩৩ এর পুরো আয়োজন জুড়ে তাদের দিকনির্দেশনামূলক বক্তব্যে অনুষ্ঠানটি পেয়েছিল আরও অর্থবহ ও অনুপ্রেরণামূলক মাত্রা। তারই কিছু মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে আমাদের কাছে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Address
Savar
Opening Hours
| Monday | 10:00 - 22:00 |
| Tuesday | 10:00 - 22:00 |
| Wednesday | 10:00 - 22:00 |
| Thursday | 10:00 - 22:00 |
| Sunday | 10:00 - 22:00 |