RAW Aviary

RAW Aviary

Share

03/04/2024

#হিট_স্ট্রোক!
➡️ হিট স্ট্রেস/ তাপজনিত ধকল
কারনঃ তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি

হঠাৎ তাপমাত্রা বেড়ে গিয়ে অনেক পাখির অনাকাঙ্ক্ষিত মৃত্যু হচ্ছে। আপনি সচেতন আছেন তো ?

১)খাঁচায় সব সময় পর্যাপ্ত পরিষ্কার খাবার পানির ব্যবস্থা রাখুন।
২)পাখিদের টানা ১০-১২ ঘন্টা অন্ধকারে বিশ্রাম নেয়া নিশ্চিত করুন।
৩)পাখিদের ঘরে উন্মুক্ত স্থানে বড় বড় মুখ খোলা পাত্রে(যেমন বড় গামলায়/বালতিতে) পানি রাখুন।
৪)সম্ভব হলে পর্যাপ্ত বাতাস প্রবাহের ব্যবস্থা রাখুন(ক্রস ভেন্টিলেশন)
৫)গোসলের পানি দিন।
৬)স্বাভাবিক তাপমাত্রার পানির মিস্ট/ফগ স্প্রে করুন(হালকা স্প্রে সরাসরি পাখির গায়ে না দিয়ে)
৭)২/১ দিন পর পর শাকসবজি দিন।
৮)খাবারে তৈলাক্ত বীজের পরিমান কমান।
৯)সপ্তাহে ২ দিন ইলেকট্রোমিন ১.৫ গ্রাম/লিটার পানিতে দিন বিশেষত অধিক গরমের দিনগুলোতে।
১০)ইমোলাইট/লাইসোভিট ১/২ দিন বিরতিতে পানিতে দিন।
১১)ভিটামিন সি(সিভিট-ভেট) + ভিটামিন বি কমপ্লেক্স(রেনা-ডাব্লিউএস) ব্যবহার করুন সপ্তাহে ২ দিন
১২)এগফুড কমিয়ে দিন, সিদ্ধডিমের কুসুম বাদ দিন।
১৩)তাপমাত্রা পর্যাপ্ত নিয়ন্ত্রণ করা না গেলে ব্রিড বন্ধ রাখুন।
----------------------------------------------
ক্লিনিক্যাল লক্ষনঃ
✅ খাদ্য গ্রহনের হ্রাস ও পানি গ্রহনের পরিমান বৃদ্ধি
✅ হা করে শ্বাস নেয়া
✅ ত্বক কালো বর্নের হতে পারে
✅ দৈহিক ওজন হ্রাস

#চিকিৎসা
✅ ভিটামিন সি (লেবুর রস)
✅ ডাবের পানি
✅ ইলেকট্রোমাইন/ গ্লুকোলাইট/ডেক্সট্রোলাইট স্যাালইন
✅ এসিডিফায়ার /হেমিকো পি এইচ
এই গরমে পাখিকে এলোভেরা যুক্ত লেবু পানি খেতে দিন,,

১:এলোভেরা ব্লাড নিয়ন্ত্রণ করে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং রক্তে অক্সিজেন বহন করার ক্ষমতা বাড়িয়ে দেয়। দূষিত রক্ত বের করে রক্ত কণিকা বৃদ্ধি করতে সাহায্য করে। ফলে দীর্ঘদিন পাখির হৃদযন্ত্র সুস্থ ও সক্রিয় থাকে।

২:লেবুতে ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট থাকার কারনে পাখির শরীরের কোষ এর ক্ষতি রোধ করতে সাহায্য করে। লেবুর পুষ্টিগুন রোগ প্রতিরোধে এবং সুস্থতা বৃদ্ধিতে সহায়তা করে। এখানে লেবুর কিছু উপকারিতা নিয়ে আলোচনা করা হয়েছে।

১:হিট স্ট্রোকের ঝুঁকি কমায়,
২:শরীরে আয়রনের বৃদ্ধি,
৩:রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে,
৪:পাখির ত্বককে পুনরুজ্জীবিত করে।

◑ Net Collection Pic

Photos from RAW Aviary's post 03/04/2024

আসসালামু আলাইকুম।

আমাদের প্রতিটা পাখাল পাখি পালার কোন না কোন সময় এসে কিন্তু এই মাইটসজনিত সমস্যায় ভুগেছি।আজ আমি আপনাদের পাখির মাইটস সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
#এভিয়ান_মাইটস কি?
এরা এক ধরণের এভিয়ান প্যারাসাইট। যা পাখির গায়ে, পালকে,বায়ুথলিতে,ঠোটে,পায়ে এবং চোখের পাশে থাকে।
এভিয়ান মাইটস কয় প্রকার?
এভিয়ান মাইটস সাধারণত ৫ প্রকার হয়।
Red mites (Dermanyssus gallinae)
Dust mites also known as scaly mites (Knemidocoptes mutans)
Air sac mites (Cytodites nudus)
Feather mites (Knemidokoptes pilae)
এভিয়ান মাইটসের ক্ষতিকারক দিক কি কি?
এভিয়ান মাইটস সাধারণত পাখির রক্ত খেয়ে বেচে থাকে এবং বংশ বিস্তার করে এবং এরা এতটা দ্রুত বংশ বিস্তার করে যা আমাদের কল্পনার বাইরে।এদের প্রভাব বিস্তার ঘটলে পাখি পুষ্টিহীনতা,এনেমিয়া,পালক পড়ে যাওয়া(bald syndrome) পালক এলোমেলো থাকা। যার ফলে পাখি আসতে আসতে অসুস্থ হয়ে যায় এবং ইভেনচুয়ালি মারা যায় কিংবা pbfd নামক রোগে রূপ নেয়।pbfd নিয়ে অন্য একদিন আলোচনা করবো।ইনশাআল্লাহ।
কিভাবে বুঝবেন আপনার পাখি রেড মাইটস দারা আক্রান্ত?
- এরা সাধারণত চোখের পাশে বিস্তার ঘটায়। এদের বিস্তার ঘটলে পাখি চোখ চুলকায় এবং চোখে পানি আসে।
স্ক্যালি মাইটস পাখির ঠোটে এবং পায়ে আক্রমণ করে এবং এরা খুব দ্রুত ফেদার ডাস্টের মাধ্যমে ছড়ায়।
অন্যদিকে ফেদার মাইটস পালকের উজ্জ্বলতা নষ্ট করে,পালক পড়ে যায়,পাখি প্রচুর গা চুলকাবে অথবা ফেদার প্লাকও করতে পারে।তবে সবথেকে ভয়াবহ হচ্ছে এয়ার স্যাক মাইটস।এরা পাখির বায়ুথলিতে বিস্তার ঘটায় এবং এদের নীরব ঘাতক বলা হয়।এদের আক্রমণ বোঝার তেমন কোন উপায় নেই।তবে কিছু ব্যাপার লক্ষ করলে বোঝা যায় পাখি এয়ার স্যাক মাইটস এ আক্রান্ত। আক্রান্ত পাখি প্রায়ই খাচায় মুখ দিয়া ঝুলে থাকবে ডিউ টু রেসপাইরেটরি ডিস্ট্রেস কিংবা টেইল বুবিং অর্থাৎ অধিক লেজ নড়তে পারে।মুখ বার বার হা করতে পারে।সময় মত এ রোগের চিকিৎসা না করতে পারলে পাখি সাডেনলি মারা যাবে।
এদের থেকে বাচার উপায়
আইভারমেকটিন ১% এর সাথে ট্রাইক্লোরফোন প্রতি মাসে ১৫ দিন অন্তর স্প্রে করতে হবে।
স্ক্যালি মাইটসের জন্য আইভারমেকটিন সরাসরি আক্রান্ত স্থানে লাগিয়ে দিতে হবে সপ্তাহে তিন দিন।
অন্য দিকে এয়ার স্যাক মাইটসের জন্য বেস্ট হলো মক্সিডেক্টিন যেটাকে আমরা স্ক্যাট নামে চিনি।অনেকেই আমরা এটা সংগ্রহ করতে পারি নাহ সেক্ষেত্রে তারা আইভারমেকটিন ওরালি খাওয়াবেন এবং যদি অন্য কোন কৃমি এর ঔষধ ব্যবহার করে থাকেন সেটা প্রত্যাহার করতে হবে।

15/01/2024
Want your business to be the top-listed Food & Beverage Service in Savar?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Savar