ASA - Addiction Solved by Attraction
23/03/2023
Just For Today : March 24
শুধু আজকের জন্যঃ মার্চ ২৪
15/03/2023
Just For Today : March 16
শুধু আজকের জন্যঃ মার্চ ১৬
✪Inventory
"The purpose of a searching and fearless moral inventory is to sort through the confusion and contradiction of our lives so that we can find out who we really are."
Basic Text, p. 27
✪ইনভেন্টরি বা দোষ-গুণের তালিকা
"খুঁটিয়ে ও নির্ভয়ে আমাদের চরিত্রের ভালোমন্দের নৈতিক তালিকা বিশ্লেষণ করার উদ্দেশ্য হলো আমাদের জীবনের বিভ্রান্তিমূলক ধন্দ্ব ও অসঙ্গতিগুলি খুজেঁ বের করে সেগুলিকে সঠিকভাবে গুছিয়ে দেখা, যাতে এর মাধ্যমে আমরা আমাদের প্রকৃত স্বরুপটিকে খুঁজে বের করতে পারি।"
বেসিক টেক্সট, পৃষ্ঠাঃ ২৭
সক্রিয় মাদকাসক্তরা হলেন একদল দিশেহারা, বিভ্রান্ত এবং অন্যদের বিভ্রান্তি সৃষ্টিকারী লোকজন। তাঁরা এক মিনিট পরেই কি করবেন বা কোন ব্যক্তিত্বে পরিণত হয়ে যাবেন তা বলা খুব কঠিন। সচরাচর মাদকাসক্তের কান্ডকারখানা দেখে অন্য যে কেউই যতটা অবাক হয়ে যান, ঐ মাদকাসক্ত নিজেও নিজের জন্য ততটাই হতচকিত হয়ে থাকেন।
যখন আমরা নেশা করতাম, তখন আমাদের আচার আচরণগুলি আমাদের আসক্তির চাহিদা অনুসারে নিয়ন্ত্রিত হতো। আমাদের মধ্যে অনেকেই এখনো আমাদের ব্যক্তিত্বগুলিকে আমাদের নেশা করার সময়ে চর্চা করা নানারকম আচার আচরণের সাথে খুব কাছ থেকে মিলিয়ে দেখতে পারেন, যেসব আচার আচরন আমাদেরকে লজ্জা, অপমান আর হতাশা অনুভব করার পথে এগিয়ে নিয়ে যায়। মাদকাসক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে একসময়ে আমরা যে ধরনের মানুষে রূপান্তরিত হয়েছিলাম, আজকে আমাদের আর সেইরকমের মানুষ হয়ে থাকতে হবে না; রিকভারী আমাদেরকে পরিবর্তিত হওয়ার সুযোগ করে দিয়েছে।
আমাদের অতীতের সক্রিয় মাদকাসক্তির জীবনের চাহিদাগুলির সীমানা ছাড়িয়ে আজকের দিনে আমরা কি হয়ে উঠতে চাই তা জানার জন্য আমরা চতুর্থ ধাপের তালিকা ব্যবহার করতে পারি। আমাদের আচরণগুলির বিষয়ে লেখা, সেই আচরণগুলির ব্যাপারে আমরা কেমন অনুভব করি তা লক্ষ্য করাটা আমাদেরকে বুঝতে সাহায্য করে যে কোন কাজটা করা উচিত হয়েছে বা কোন কাজটা করা উচিত হয়নি। আর এভাবে ইনভেন্টরি আমাদেরকে সামনের দিনগুলোতে সঠিক কাজটা করার মাঝ দিয়ে সঠিক মানুষ হয়ে উঠার সুযোগ করে দেয় এবং অন্যদের দ্বারা গ্রহনযোগ্য হওয়ার ও অন্যদের থেকে ভালোবাসা পাওয়ার আকাঙ্খা ছাড়িয়ে দেখতে সাহায্য করে- আমাদের মূলের গভীরে আমাদের প্রকৃত সত্বাটা আসলে কি, তা আমরা খুঁজে বের করি। আমাদের জন্য কোনটা যথাযোগ্য ভাবে প্রযোজ্য ও আমরা আমাদের জন্য কি ধরনের জীবন পেতে চাই তা আমরা বুঝতে শুরু করি। এটাই হলো আমাদের 'প্রকৃত সত্বায়/ প্রকৃত আমি' তে উপনীত হয়ে ওঠার শুরুমাত্র।
Just for today : If I want to find out who I am, I'll look at who I've been and who I want to be.
শুধু আজকের জন্যঃ আমি যদি আমার 'প্রকৃত সত্বা'কে খুজেঁ পেতে চাই, তাহলে আমি অতীতে কি ছিলাম সেইদিকে ফিরে দেখবো এবং আমি কি হতে চাই সেইদিকে নজর দেব।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the practice
Telephone
Website
Address
1 Madrasha Road, Savar Union
Savar
1340