Healthy LifeStyle

Healthy LifeStyle

Share

01/06/2023

Having a healthy body and a calm mind are the most important assets in your life.✨💙
Healthy LifeStyle

23/05/2023

মানসিক রোগ বা ডিপ্রেশন নিয়ে সমাজে আমাদের কিছু ভুল মিথ প্রচলিত ধারণা রয়েছে। ডিপ্রেশন কোন রোগের মধ্যে পরে না। এগুলো বড়ো লোকদের রোগ। ডিপ্রেশন রোগীরা সহজে ভালো হয় না ইত্যাদি। আসুন জেনে নেওয়া যাক ডিপ্রেশন সম্পর্কে ৫টি ভুল ধারণা।

১. বৃদ্ধদের ডিপ্রেশন হয় না : আমাদের সমাজের মানুষের বৃদ্ধদের ডিপ্রেশন নিয়ে হাসিঠাট্টা করে কিংবা কেউ বিশ্বাস ই করতে চায় না যে বৃদ্ধ মানুষরা যখন তাদের সন্তান অনেক দূরে থাকে তাদের কাছ থেকে তখন ডিপ্রেশনে পড়ে। তারা তখন কথা বলার জন্য সঙ্গ চায় আদর, যত্ন ভালোবাসা পেতে চায়। যখন তারা বৃদ্ধ বয়সে এসব না পায় তখন ডিপ্রেশনে পড়তে পারে। তাই মা -বাবা বৃদ্ধ হলে তাদেরকে সময় দিন।

২. ডিপ্রেশন চিকিৎসায় ভালো হয় না : মানসিক রোগ, ডিপ্রেশন সম্পর্কে আরও একটি ভয়ংকর ধারণা হলো ডিপ্রেশনের কোন চিকিৎসা নেই। এটা ভালো হয় না। কিন্তু ডিপ্রেশনের চিকিৎসা আমাদের দেশে অবিশ্বাস্য ভাবে ভালো এবং বেশ কার্যকর। বিশেষ করে অসুস্থতার প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে মানসিক রোগ বা ডিপ্রেশন সহজে আরোগ্য হয়।

৩. ডিপ্রেশন মানেই মাদকাসক্ত : ডিপ্রেশন রোগীরা মাদকাসক্ত হবে বিষয়টা এমনটা নয়। কারণ একটা মানুষ যখন মানসিক অশান্তিতে ভোগে তখন তার এই পীড়ার জন্য সে অনেক সময় সিগারেট, তামাক বা মাদকদ্রব্য সেবন করতে পারে। এটা হয় ডিপ্রেশনের চরম পর্যায়ে পৌঁছে গেলে। তবে আমাদের দেশের মানুষরা ডিপ্রেশন রোগীদেরকে সবসময় খারাপ চোখে দেখে। তারা অনুমেয় করে নেয় যে ছেলেটা /মেয়েটা নেশা করে আজকে তার এই অবস্থা হয়ে গেছে। এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে।

৪. শিশুরা অবসাদগ্রস্ত হয় না : শিশুরাও অবসাদগ্রস্থ হয়। তাদেরও ভিষণরুপে মানসিক শান্তি নষ্ট হতে পারে। যখন অভিভাবকরা ক্লাসে টপ করার জন্য শিশুদের চাপ প্রয়োগ করে তখন তারা নার্ভাস হয়ে অনেক সময় ডিপ্রেশনে পড়তে পারে। তবে তাদের ডিপ্রেশন গুলো খুব সিম্পল। কিন্তু যখন দিন দিন চাপ বাড়বে তখন এডাল্টের মতো হয়ে যেতে পারে কিছু গবেষণায় এটা দেখা গেছে। তাই শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর নজর দিতে হবে। তাদেরকে অবসাদ মুক্ত সুন্দর জীবন উপভোগ করার দায়িত্ব অভিভাবকদের।

৫. ব্যর্থতা ডিপ্রেশনের কারণ : অনেক মানুষ রয়েছে তাদের ব্যক্তিগত জীবনে উন্নতি করতে পারছেন না। ব্যর্থতা আমাদের জীবনের একটা পার্ট। প্রতিটি মানুষ ই কমবেশি সবার জীবনে একবার হলেও ব্যর্থ হয়েছে। কিন্তু ব্যর্থ হলেই সে যে ডিপ্রেশনে পড়তে পারে বিষয় টা এরকম নয়। হ্যা হতে পারে যখন নির্দিষ্ট করে কোন ড্রিমের পিছনে বার বার দৌড়িয়েও সেটা পূর্ণ না হয়। তখন মন খারাপ হতে পারে। আবার যদি ব্যবসায়িক বড়ো কোন বিপর্যয় ঘটে তখন এসব কারণে ডিপ্রেশড হতে পারে। কিন্তু যখন ব্যর্থতাকে দায়ী করে ডিপ্রেশনের সাথে ট্যাগ দিবে তখন এটা ভুল মিথ প্রচলিত ধারণা।

Healthy LifeStyle

Want your practice to be the top-listed Clinic in Savar?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Savar
1340