MetLife Nasir Rasal

MetLife Nasir Rasal

Share

06/07/2022

#যে বিষয়টি জানা দরকার।

আপনার ব্যাংক ও বীমার একাউন্ট খোলার ক্ষেত্রে দেশের যে দুইটি প্রতিষ্ঠান সম্পর্কে আপনাকে সাবধানতা ⚠ এবং সচেতনতা অবলম্বন করতে হবে তা হচ্ছে:-
১। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড @ব্যাংক এবং
২। মেট্রোপলিটন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সংক্ষেপে "মেটলাইফ।"@বীমা

কারণ ঐ যে,এই দুইটি মাল্টি-ন্যাশনাল আর্থিক প্রতিষ্ঠানের একাউন্ট সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়।
যে কেউ চাইলেই এই দুইটি প্রতিষ্ঠানে একাউন্ট খুলতে পারবেন না। এমনকি খুললেও একাউন্ট কন্টিনিউ থাকবে না যদি কাস্টমার (গ্রাহক) সেই বিষয়ে সঠিক ধারণা রাখতে ও শর্ত পালনে ব্যর্থ হন।

এই দুইটি প্রতিষ্ঠানে ব্যাংক ও বীমার ক্ষেত্রে বিনিয়োগে কোনো ঝুঁকি নেই। কারণ ঐ যে, এই দুইটি প্রতিষ্ঠান সর্বোচ্চ দায় পরিশোধ ক্ষমতা সম্পন্ন (AAA) ক্রেডিট রেটিং অর্জিত।

***স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চলতি,স্থায়ী,অন্যান্য এবং বৈদেশিক ব্যাংকিং সেবা প্রদান করছে।
এই ব্যাংকে বাংলাদেশে সর্বনিম্ন একাউন্ট ব্যালেন্স চলতি হিসাবে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা থাকতে হবে। অন্যথায়, আপনার একাউন্টটি বন্ধ করে দেয়ার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এই প্রতিষ্ঠান বাংলাদেশে "ডিপিএস প্রজেক্ট"একাউন্ট এখনো চালু করেনি।

*** মেটলাইফ বাংলাদেশ ডিপিএস,লাইফ পলিসি,ফিক্সড ডিপোজিট উইথ ইন্স্যুরেন্স,স্বাস্থ্য বীমা ও গ্রুপ বীমাসহ বেশ কয়েকটি প্রজেক্টে আর্থিক (ব্যাংক-বীমার সমন্বয়) সেবা প্রদান করছে।
মেটলাইফে ডিপিএস এর ক্ষেত্রে সর্বনিম্ন প্রিমিয়ামের পরিমাণ মাসিক ২,৫০০/-(পঁচিশশত) টাকা এবং ত্রৈমাসিক সর্বনিম্ন ৬,০০০/-(ছয় হাজার) টাকা। এছাড়া, মেয়াদ সাধারণত ১২ বছর হতে হবে। উল্লেখ্য যে,গ্রাহক বিশেষ শর্ত মানতে সম্মতি জানালে মেয়াদ সর্বনিম্ন ৮ বছরেরও করা যাবে।
সাধারণত শিক্ষা বীমার ক্ষেত্রে মেয়াদ সর্বনিম্ন ১৬ বছর অথবা সন্তান ও বীমার মেয়াদ মিলিয়ে ২৫ বছরের বেশি হবে না।
সাধারণ লাইফ পলিসির ক্ষেত্রে সাধারণত ১৮ বছর মেয়াদ হতে হবে।
*অভিহিত মূল্যের পরিমাণ সর্বনিম্ন ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা হতে হবে।

উল্লেখ্য যে,এইসব বিষয় ব্যতিক্রমের ক্ষেত্রে কর্তব্যরত মেটলাইফ এর ফাইনান্সিয়াল অ্যাসোসিয়েট এর সঙ্গে কোম্পানির বিধিবদ্ধ নিয়ম মেনে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করতে হবে।
*** মেটলাইফ এর একাউন্টে ক্যাশ-ভ্যালু অর্জিত হওয়ার আগ পর্যন্ত সর্বোচ্চ ৬০ (ষাট) দিন পর্যন্ত প্রিমিয়াম বকেয়া রাখা যাবে। অন্যথায়,চুক্তি ও শর্তাবলী অনুযায়ী একাউন্টটি বন্ধ করে দেয়া এবং বন্ধ অবস্থায় গ্রাহক ক্ষতিগ্রস্থ হলে ক্ষতিপূরণ না দেয়ার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

অতএব,আপনার প্রয়োজন সাপেক্ষ মানসম্মত কোম্পানিতে ব্যাংক হিসাব এবং বীমার হিসাব (বীমা পলিসি) খোলার আগে ডকুমেন্টস ভিত্তিক ক্লিয়ার ধারণা নিন। তারপর,একাউন্ট খোলার সিদ্ধান্ত নিতে হবে। এর আগে নয়।

#কোম্পানিসমূহের বিধিবদ্ধ সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। একক ব্যক্তিগোষ্ঠীর মনগড়া সিদ্ধান্ত নয়। আপনাকে শর্ত মেনে হিসাব পরিচালনা করতে হবে এবং সে অনুযায়ী সেবা নিতে হবে।

#আপনার প্রয়োজনে আপনাকে জেনে নিতে হবে। যেমনটি আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটে আপনার নামটি বসাতে আপনাকে যা করতে হয়। কেননা,আপনার ঘুম আপনাকেই ঘুমাতে হবে। বাকীরা বড়জোর সাহায্য করবে কিংবা সার্ভিস দিবে।

#আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে জানতে হবে। কোথায় আপনার কি করতে হবে।

#নিজ দোষে সমাজ নষ্ট করলে কর্তৃপক্ষ দায়ী নয়।

#ভুলত্রুটি সংশোধনযোগ্য।

ধন্যবাদান্তে,
মোহাম্মদ নাসির উদ্দিন ভূঁইয়া

Want your business to be the top-listed Accountant in Savar?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


B- 16/1, Jaleshwar, Shimultala, Savar, Dhaka.
Savar
1340