TrackGiant Soft

TrackGiant Soft

Share

06/04/2021

Conditional Statement(কন্ডিশনাল স্টেটমেন্ট): শর্তসাপেক্ষ বিবৃতি। প্রোগ্রামিং language এ প্রোগ্রামের বা code এর প্রয়োগিক প্রবাহকে নিয়ন্ত্রণ করতে বিভিন্ন শর্ত বা যুক্তি ব্যবহারের প্রয়োজন হয়।
আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত হাজারো সিদ্ধান্ত নিয়ে থাকি। যেমন আজ সকালে ঘুম থেকে উঠবো কি উঠবনা, সকালে নাস্তা খাবো কি খাবো না, বাবার কাছে টাকা চাইবো কি চাইবো না, ভার্সিটি যাবো কি যাবো না। প্রতিটি সিদ্ধান্ত নেয়ার পিছনে আমরা একটা শর্ত অথবা যুক্তি কিংবা কারণ দেখানোর চেষ্টা করি। যুক্তি বা কারণটি যদি valid হয় তবেই আমরা সেই কাজটি করে থাকি। ঠিক তেমনি সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রোগ্রামিং এ সচরাচর কন্ডিশনাল(conditional) স্টেটমেন্ট অর্থাৎ শর্তসাপেক্ষ বিবৃতি ব্যবহৃত হয়।

পাইথনে আমরা নিম্নলিখিত বিবৃতি(Statement) ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি:
১. if statements
২. if-else statements
৩. elif statements
৪. Nested if-else statements

#১. if statements(যদি বিবৃতি): অর্থাৎ যদি হয়। ধরো তুমি তোমার বাবার কাছে কিছু টাকা চাইলে। তখন তোমার বাবা অবশ্যই টাকা চাওয়ার কারণ জানতে চাইবে। তখন তুমি তোমার টাকা চাওয়ার পিছনে যুক্তি বা লজিক দ্বারা করবে। যদি তোমার যুক্তি তোমার বাবার কাছে valid মনে হয় তবেই তোমার বাবা তোমাকে টাকা দিবে।

Syntax:

If ( কন্ডিশন বা শর্ত ):
Statement Ex*****on( যদি কন্ডিশন বা শর্ত সত্য হয় )

Example:
>number = 10

>if (number < 20):
> print(“number is smaller than 20”)

#২. if.....else statements: যদি হয়......না হয়। উপরের উদাহরণে যদি তোমার শর্ত বা যুক্তিটি তোমার বাবার কাছে valid মনে না হয় তবে তোমাকে টাকা দিবে না। প্রোগ্রামিং এ এর জন্যে else স্টেটমেন্ট এর ব্যবহার করা হয়।

If (কন্ডিশন বা শর্ত):
Statement Ex*****on ( যদি কন্ডিশন বা শর্ত সত্য হয় )
else:
Statement Ex*****on (যদি কন্ডিশন বা শর্ত সত্য না হয়)

Example:
>number = 10
>if (number > 20):
> print(“number is greater than 20”)
>else:
> print(“number is less than 20”)


#৩. if … elif … else: যদি হয় … না হলে যদি হয় … না হলে।
if … elif … else statement টি সাধারণত if statement এর শর্তটি মিথ্যা হয় তবে একাধিক শর্ত পরীক্ষা করতে ব্যবহৃত হয়। এটি if..else স্টেটমেন্ট এর অনুরূপ এবং কেবলমাত্র তফাতটি হ'ল "else " এ আমরা শর্তটি পরীক্ষা করব না তবে "elif " তে আমরা শর্তটি পরীক্ষা করব।

if (শর্ত):
Statement Ex*****on( যদি শর্ত সত্য হয় )
elif (condition):
Statement Ex*****on( যদি if স্টেটমেন্ট এর শর্ত মিথ্যা হয় এবং elif এর শর্ত সত্য হয় )
else:
Statement Ex*****on

Example:
>number = 20

>if (number == 0):
> print(“Number is Zero”)

>elif (number > 10):
> print(“Number is greater than 10”)

>else:
> print(“Number is smaller than 10”)

Nested if-else statement: নেস্টেড if-else statements মানে একটি if অথবা else স্টেটমেন্ট এর মধ্যে অন্য একটি if অথবা if..else স্টেটমেন্ট থাকবে।

if( শর্ত ):
Statement Ex*****on( যদি শর্ত সত্য হয় )
if(শর্ত):
Statement Ex*****on( যদি শর্ত সত্য হয় )
else:
Statement Ex*****on( যদি শর্ত সত্য না হয় )
else:
Statement Ex*****on( যদি শর্ত সত্য হয় )

Example:

>number = -10

>if (number!= 0):

> if (number> 0):
> print(“Number is positive”)
> else:
> print(“Number is negative”)

>else:
> print(“Number is Zero”)

02/04/2021

সেট- একটি ভেরিয়েবল এ একাধিক ডাটা রাখতে সেট ব্যবহার করা হয়।সেট {} বন্ধনী দিয়ে লিখতে হয়।
Example : Set1 = {5,10,15,20}

সেট আইটেম: সেট আইটেমগুলো অর্ডারড(সাজানো থাকে),পরিবর্তন করা যায় না এবং ডুপ্লিকেট মান ব্যবহার করা যায় না।
আনর্ডারড: আনর্ডারড মানে একটি সেটের আইটেমগুলো ক্রম অনুজায়ী সাজানো না।

Unchangeable: এর মানে হল একটি সেট তৈরি করলে আমরা পরবর্তীতে সেই সেটের আইটেমগুলো পরিবর্তন করতে পারব না।

Duplicates not allowed: এর মানে হল সেটে একই মান এর দুটি আইটেম থাকতে পারবে না।

Length of a set: মানে একটি সেটে কত গুলো আইটেম আছে তা বের করতে len() method ব্যবহার করা হয়।

Data Types of set items : সেট আইটেম যেকোনো ডাটা টাইপ হতে পারে।
Example :
set1 = {"5,10,15,20"}
set2 = {"apple","cherry"}

আবার একটি সেটের ভিতরে different data types থাকতে পারে।
Example : set1 = {"apple', 5,True}

25/03/2021

List:

পাইথনে অনেকগুলো build in sequence বা build in data structure আছে, তার মধ্যে List হলো অন্যতম। List শব্দের অর্থ হলো তালিকা। পাইথনে list দিয়ে বুঝায় কতোগুলো item বা element এর তালিকা।

List তৈরীঃ

পাইথনে List তৈরী করা খুবই সহজ কাজ। দুটো থার্ড ব্র্যাকেট [ ] এর ভেতর কমার সাহায্যে উপাদানগুলোকে প্রকাশ করা হয়। উপাদানগুলো যে একই রকম হবে তেমন কোনো কথা নেই, একই বা আলাদা রকম হতে পারে। যেমন, শুধু integer এর লিস্ট হতে পারে বা শুধু string এর লিস্ট হতে পারে বা একই সাথে integer, string বা string, integer, float একত্রে হতে পারে।

উদাহরণঃ
List1 = [1, 2, 3]
List2 = [“Rahim”, “Karim”, “Salam”]
List3 = [“Rahim”, “Salam”, 3, 1.9]

আবার আমরা চাইলে একটা লিস্টের ভিতরে আরও একটা লিস্ট তৈরি করতে পারি। সেটাকে Nested List (নেস্টেড লিস্ট) বলে।

উদাহরণঃ
nestedList = [“Hello”, 5, 9, [ ‘A’, 8, 4.5, “P”]

আউটপুটঃ

আমরা লিস্টের ইনডেক্স নাম্বার দিয়ে লিস্টের মান বা আউটপুট বের করতে পারি।

উদাহরণঃ
indexList = [0,1,2,3,4,5]
print indexList[3]

এই প্রোগ্রামটির আউটপুট হবে 3। কারণ, লিস্টের ইনডেক্স অ্যারের মতো ০ থেকে শুরু হয়।

লিস্টে কোনো element / item আপডেট করাঃ

আমরা লিস্টের কোনো এক বা একাধিক item বা element কে খুব সহজেই আপডেট করতে পারি।

উদাহরণঃ
List = [0, 1, 2, 3, 4 , 5]
print “Index 2 value is before updating : “, List[2]
List[2] = [“Second”]
print “Index 2 value is after updating : “, List[2]
print “Now List : “, List[ ]

তাহলে আমরা আউটপুট হিসেবে দেখবো -
Index 2 value is before updating: 2
Index 2 value is after updating: Second
Now List : [0, 1, Second, 3, 4, 5]

অর্থাৎ আমাদের ইনডেক্স 2(২) এর মান বা value (ভেলু) 2 থেকে Second এ আপডেট হয়ে গেছে। এবং পরবর্তিতে আবার লিস্টকে কল করলে নতুন আপডেট লিস্ট টা দেখতে পাবো। আগেরটা দেখতে পাবো না।

লিস্টে কোনো element / item যোগ (append / insert) করাঃ

আমরা লিস্টের কোনো এক বা একাধিক item বা element কে খুব সহজেই যোগ করতে পারি।

উদাহরণঃ
List = [0, 1, 2, 3]
print “Before append an element, List is : “, List[ ]
List.append(4)
print “After append an element, List is : “, List[ ]

তাহলে আমরা আউটপুট হিসেবে দেখবো -
Before append an element, List is : [0, 1, 2, 3]
After append an element, List is : [0, 1, 2, 3, 4]

অর্থাৎ আমরা append() ফাংশন দিয়ে খুব সহযেই কোনো একটা item বা element যোগ করতে পারি। কিন্তু খুব ভালো করে লক্ষ করলে আমরা দেখতে পাবো যে, append() ফাংশনটি দিয়ে শুধুমাত্র আমরা লিস্টের শেষেই যোগ করতে পারি। যদি আমাদের লিস্টের সামনে বা প্রথমে কোনো উপাদান যোগ করার প্রয়েজন হয়, তাহলে আমরা কি করবো ? append() ফাংশনটি দিয়ে তো সেটি করা যাচ্ছে না।
সেটা সমাধান করার জন্য আমাদের জন্য রয়েছে insert() নামক ফাংশন। তবে আমরা কত তম ইনডেক্সে এবং কি বসাতে চাই সেটাও বলে দিতে হবে, তবেই insert() নামক ফাংশনটি কাজ করবে অন্যথায় করবে না, error দেখাবে।

উদাহরণঃ
List = [0, 1, 2, 3]
print “Before insert an element, List is : “, List[ ]
List.insert(0, “Start”)
print “After insert an element, List is : “, List[ ]

তাহলে আমরা আউটপুট হিসেবে দেখবো -
Before insert an element, List is : [Start, 0, 1, 2, 3]
After insert an element, List is : [Start, 0, 1, 2, 3]

অর্থাৎ insert() নামক ফাংশন দিয়ে আমরা প্রথমে বা যে কোনো জায়গায় যেকোনো element বা item কে যোগ করতে পারি।

লিস্টে কোনো element / item বাদ দেওয়া বা সরিয়ে দেওয়া বা remove করাঃ

লিস্ট থেকে যেকোনো element বা item কে সরিয়ে বা remove করতে হলে remove() ফাংশন দিয়ে সেটাকে remove করা বা সরিয়ে দেওয়া বা বাদ দিতে পারি। তবে ফাংশনটার ভিতরে আমাদের ওই element বা item টা কে দিয়ে দিতে হবে যেটাকে আমরা সরিয়ে ফেলতে চাই।

উদাহরণঃ
List = [0, 1, 2, 3]
print “Before removing an element, List is : “, List[ ]
List.remove(2)
print “After removing an element, List is : “, List[ ]

তাহলে আমরা আউটপুট হিসেবে দেখবো -
Before removing an element, List is : [0, 1, 2, 3]
After removing an element, List is : [0, 1, 3]

Want your practice to be the top-listed Clinic in Savar?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Savar