AMIM

AMIM

Share

10/05/2026

এলাকায় হুজুরকে না পেয়ে নিজ চাচাকে প্রেগনেন্সির জন্য দায়ী করে মামলা।
বিস্তারিত কমেন্টে

10/05/2026

ভয়াবহ 'হাম'- এর আক্রমণে বাবা-মা ব্যাপকভাবে সন্তানহারা হচ্ছেন। আল্লাহ তা'য়ালা এই বিপদ থেকে মাফ করুক এবং সকল বাবা-মা'র মুখে হাসি অটুট রাখুক। কমেন্টবক্সে দেখুন জাতীয় মিডিয়ার ভয়বহ নিউজগুলো 😥😥। সরকারের উচিৎ টিকা নিয়ে কথা বলা এবং শিশুদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা।

03/05/2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে খুন করা হইছে। এই গল্প আমি লিখতে পারছি। মাদ্রাসায় নিজের শিক্ষকের হাতে বলাৎকারের শিকার হওয়া শিশুটিকে নিয়ে বই লিখতে এখনও ভরসা পাই না।

লেখক হিসেবে এইটাই আমার ব্যর্থতা।

এই দেশের ওয়াজ মাহফিলগুলোতে চারুকলার গোষ্ঠী উদ্ধার করা হয়, এফডিসির গোষ্ঠী উদ্ধার করা হয়, জীবনানন্দ থেকে হুমায়ূন আহমেদেরও গোষ্ঠী উদ্ধার করা হয়.. কিন্তু মাদ্রাসায় বলাৎকার নিয়ে আলাপ হয় না।

একটা আবাসিক মহিলা মাদ্রাসায় ১১ বছরের মেয়ে শিশুকে ধর্ষণ করা হয়েছে, মেয়েটা প্রেগন্যান্ট।

এই নোংরামিগুলো নিয়ে শুক্রবারের নামাজের আগে কোথাও আলাপ হবে না। সুন্নতি লেবাসধারী এই জানোয়ারগুলি পিটায়ে চামড়া তুলে নেবার কথা কেউ বলবে না।

মাজারে গাঁজা খায় এই অজুহাত যারা সকাল-সন্ধ্যা মাজারের ইট খুলে নিয়ে আসতে চায়, তারাও মাদ্রাসার নাম উঠলেই মুখে কুলুপ এঁটে দেয়। তখন আর ইট খুলে নেবার কথা কারও মাথায় থাকে না।

আমি প্রায়ই ভাবি, একদিন আমার মৃত্যু হবে। এমনই একজন বুজুর্গ এসে আমার জানাজার সামনের আসনটায় দাঁড়াবে।

কী হবে সেই জানাজা দিয়ে, যদি সে একজন গোপন বলাৎকারকারী হয়?

যদি সে অল্পবয়সী শিশুকে ধর্ষণ করে আসা জানোয়ার হয়?


Copy : মুহাম্মদ নিজাম

Want your public figure to be the top-listed Public Figure in Satkhira?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Jaynagar, Gobindopur, Shyamnagar
Satkhira