Creativelearnbd
10/03/2024
এক রাজা একজন গোলাম ক্রয়ের জন্য বাজারে গেলেন। বাজারে যেয়ে এক গোলামকে রাজার পছন্দ হলো, রাজা যখন তাকে ক্রয় করতে যাবেন তখন বিক্রেতা রাজাকে বলল, হুজুর আমার এই গোলামের একটামাত্র বদ অভ্যাস আছে, সেটা হলো সে বছরে একবার চোগলখোরী করে। রাজা দেখলন যে, গোলাম বেশ স্বাস্থ্যবান-সাহায্যকারী হবে, আর বছরে একটা অপরাধ করবে তাতে আর তেমন কি ক্ষতি করবে...। রাজা গোলাম ক্রয় করে রাজপ্রাসাদে আনলেন।
রাজার গোলাম ক্রয়ের এক বছর পার হতে চলল, গোলাম ভাবলো আমার চোগলখোরীটা এখন করতে হবে, সে রাণীর কাছে যেয়ে বলল, রানী মা, রাজা মশায়ের ভিমরুতীতে ধরেছে, তিনি আবার বিয়ে করতে চাচ্ছেন, রাণী একথা শুনেতো বেজায় চিন্তিত হয়ে পড়লেন, তখন গোলাম বলল, আমি দাড়ি পড়ে দিতে পারি, এতে রাজা আর বিবাহ করবে না, রানী এতে রাজী হয়ে গেলেন, গোলাম বলল রাজার একটা দাড়ি আমাকে দিতে হবে তবে শত হলো সেই দাড়িটা কাটতে হবে গলার কাছ থেকে বড় একটা ছুরি দিয়ে এবং সেটা আজ রাত্রেই। এদিকে গোলাম রাজাকে যেয়ে বলল, রাজামশায় রানীমার তো মতিগতি ভালো লাগছে না, তিনি আপনাকে হত্যা করে আর একটা বিবাহ করতে চাচ্ছেন, রাজা দেখেলেন যে এই গোলাম অত্যন্ত বিশ্বস্থ, এক বছরে কখনও মিথ্যা কথা বলেনি, রাজাও গোলামের কথা বিশ্বাস করে নিল, গোলাম বলল আজ রাত্রে আপনি সাবধানে থাকবেন, রাজাতো টেনশানে ঘুমাতে পারছেন না, তারপরও ঘুমের ভান করে আছেন, গভীর রাত্রে রাজা দেখেন যে রানী বড় একটা ছুরি এনে রাজার গলার কাছে এনেছে, রাজা বুঝলেন যে গোলামের কথাতো ঠিক, তখন রাজা রানীর কাছ থেকে ছুরি নিয়ে রানীকে হত্যা করে ফেললেন, রানী ছিল পাশের দেশের রাজার মেয়ে, ঐ রাজা মেয়েকে হত্যা করা হয়েছে শুনে তৎক্ষণাত আক্রমণ করে রাজাকে হত্যা করে এই দেশ দখল করে নিল। এই হলো বছরে একবার চোগলখোরীর ফল।
তাই আমাদেরও উচিত এধরণের মানুষ থেকে নিজেদেরকে নিরাপদ দুরত্বে রাখা।
17/11/2022
All tools of adobe illustrator in Bangla | illustrator cc | illustrator tutorials | Part 1 Start Adobe Illustrator Course. If you need to learn more you can join with us. In this part I add and explain these tools: Selection Tool,...
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Address
Firoza Mahal, Dashpara Road, Mill Bazar, Uttar Katia
Satkhira
9400