TechQore Lab

TechQore Lab

Share

04/11/2021

ফুল-টাইম কাজের জন্য দুইজন গ্রাফিক্স ডিজাইনার (Adobe Illustrator) এক্সপার্ট দরকার।
স্যালারিঃ ৫০০০-১৫০০০ টাকা।
আগ্রহী কেউ থাকলে Behance or Dribble লিংকসহ ইনবক্সে একটু নক দিবেন।
অথবা ইমেইল করতে পারেন।

রংপুরের আশেপাশে কেউ থাকলে যোগাযোগ করতে পারেন।

27/02/2021

শপিফাই - বিস্তারিত আলোচনা

বিগকমার্সের মত শপিফাইও একটি হোস্টেড প্ল্যাটফর্ম যেটা দিয়ে অনলাইন স্টোর পাওয়ার করা হয়।

শপিফাই এর একটা সুবিধা হচ্ছে 'শপিফাই বাটন' উইজেট, পেপাল বাটনের মত যেটা আপনার এখনকার স্টোরে শপিফাই এমবেড করতে সাহায্য করে।

শপিফাই এর কিছু গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছেঃ

শপিফাই এ ব্যবহার করার জন্য অনেক রকম প্রফেশনাল থিম রয়েছে।
৭০টারও বেশি পেমেন্ট গেটওয়ে
SEO এবং সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন
ইনভেন্টরি ম্যানেজমেন্ট
স্টোর ম্যানেজার মোবাইল অ্যাপ

শপিফাই থিম ও ডিজাইন অপশন
শপিফাই এর জন্য ফ্রি এবং পেইড থিম ব্যবহার করা যায়। পেইডগুলোর মূল্য ১০০ থেকে ১৮০ ডলারের মত।থিমফরেস্টে অনেকে রকমের পেইড শপিফাই স্টোর থিম কিনতে পাওয়া যায়।এখান থেকে আপনার স্টোরের জন্য একটি থিম বেছে নিন।

SEO টুল
শপিফাই বেষ্ট SEO প্র্যাকটিস ফলো করে। যেটা আপনার স্টোরের ভিজিবিলিটি বাড়িয়ে তোলে।

শপিফাই এর ডেডিকেটেড সার্ভার পেজ লোডিং টাইম ইমপ্রুভ করে। আর শপিফাই ফ্রি SSL সার্টিফিকেট প্রদান করে থাকে।

পেমেন্ট ইন্টিগ্রেশন
আগে যেমন বলেছি, শপিফাই ৭০টিরও বেশি পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করে। এই জন্য সকল রকমের পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন সহজেই করা যায়।

কেন শপিফাই ব্যবহার করবেন
শপিফাই সহজেই সেটাপ করা যায়, এই জন্য অনেকেই অন্য প্ল্যাটফর্মের তুলনায় শপিফাই বেশি পছন্দ করে থাকেন।

শপিফাই ব্যবহার করে আপনি কাস্টমারদের ডিসকাউন্ট, কুপন কোড ও মার্কেটিং ক্যাম্পেইন করতে পারেন।

শপিফাই থার্ড পার্টি অ্যাপ ইন্টিগ্রেশন যেমন, জেনডেস্ক, ইনভয়েস জেনারেটরের ও প্রফিট মার্জিন ক্যালকুলেটর ইত্যাদি সাপোর্ট করে।

কাস্টমার সাপোর্ট
শপিফাই ব্যবহারের জন্য ডিটেইলড ডকুমেন্টেশন ও অ্যাক্টিভ সাপোর্ট কমিউনিটি রয়েছে যারা ২৪ ঘন্টা সাপোর্ট দিয়ে থাকে।

খরচ
শপিফাই এর ৩টি প্রাইসিং প্ল্যান রয়েছে

সবচেয়ে কমদামী না মাসে ২৯ ডলার। এতে যা যা ফিচার আছেঃ

আনলিমিটেড প্রোডাক্ট
২ জন স্টাফ মেম্বার
শিপিং লেবেল প্রিন্টিং
ফ্রড অ্যানালাইসিস
ম্যানুয়েল অর্ডার তৈরি
ডিসকাউন্ট কোড
SSL সার্টিফিকেট
পরের প্রাইসিং প্ল্যান মাসিক ৭৯ ডলার। এতে প্রফেশনাল রিপোর্ট, ৫ জন টিম মেম্বার ও পরিত্যাক্ত কার্ট রিকভারির সুবিধা রয়েছে।

সবচেয়ে দামী প্রাইসিং প্ল্যান হচ্ছে মাসে ২৯৯ ডলার। এটায় থার্ড পার্টি শপিং রেট ও অ্যাডভান্স রিপোর্টিং ফিচার রয়েছে।
copied from: business.tutsplus

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


TechQore Lab, House#177/1, Road:01, College Road
Rangpur
5400

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00