Shohagh Learning Point

Shohagh Learning Point

Share

ENTER THE QCEC 2025 | Royal Commonwealth Society 03/04/2025

ইংল্যান্ড ভ্রমণের সুযোগ! কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫-এ অংশ নিন

কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫-এ এখনই আবেদন করুন! 🎉 বাংলাদেশ ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর তরুণ লেখকদের জন্য এই সপ্রতিযোগিতায় অংশ নিয়ে ইংল্যান্ডে এক সপ্তাহের ভ্রমণ 🏴✈️, রয়্যাল অ্যাওয়ার্ড সেরিমনিতে অংশগ্রহণ এবং স্বর্ণ/রৌপ্য পদক জেতার সুযোগ পাবেন।

🔹 ক্যাটাগরি:
- জুনিয়র (১৪ বছরের নিচে) – সর্বোচ্চ ৭৫০ শব্দ
- সিনিয়র (১৪-১৮ বছর) – সর্বোচ্চ ১৫০০ শব্দ

📅 আবেদনের শেষ তারিখ: ২৩ মে ২০২৫
🌍 বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই!

📌 অনলাইনে এখনই আবেদন করুন:https://www.royalcwsociety.org/essay-competition/qcec2025

#রচনা_প্রতিযোগিতা #ইংল্যান্ড_ভ্রমণ #কমনওয়েলথ

ENTER THE QCEC 2025 | Royal Commonwealth Society The Queen's Commonwealth Essay Competition is the world's oldest international writing competition for schools, proudly delivered by the Royal Commonwealth Society since 1883. Find out more about this year's theme, 'A Youth-Powered Commonwealth' and how to enter.

15/03/2025

২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, পরীক্ষা ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার পুনর্নির্ধারিত সময়সূচি প্রকাশ করে। ব্যবহারিক পরীক্ষা ১৪ মে থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর ২৩ মে থেকে ১ জুলাই পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

06/03/2025

সাধারণ জ্ঞান: ফেব্রুয়ারি ২০২৫ – বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব

১. চট্টগ্রামে অবস্থিত জাতিসংঘ পার্কের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে জুলাই স্মৃতি পার্ক’।
২. ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত জুলাই শহীদ স্মৃতিভবন অবস্থিত।
৩. জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৮৩৪ জনকে জুলাই শহীদ এবং ১৪০১ জনকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে অন্তর্বর্তী সরকার গেজেট প্রকাশ করেছে।
৪. চব্বিশের গণঅভ্যুত্থানের পথপরিক্রমা নিয়ে রচিত লাল জুলাই বইটির লেখক আলতাফ পারভেজ।
৫. জেনারেশন বিটা যুগের সূচনা হয়েছে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে।
৬. জেনারেশন বিটার সময়কাল নির্ধারণ করা হয়েছে ২০২৫–২০৩৯ সাল পর্যন্ত।
৭. ২০ জানুয়ারি ২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
৮. ব্রিকস সংস্থার ১০ম সদস্য হিসেবে ইন্দোনেশিয়া যোগদান করেছে।
৯. ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখেন।
১০. ২০২৫ সালে বাংলাদেশের বর্ষাপণ্য ছিল আসবাবপত্র।

29/11/2023
Want your school to be the top-listed School/college in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Rangpur