Rangpur Metropolitan Police-RPMP

Rangpur Metropolitan Police-RPMP

Share

02/06/2026

মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রাত ১:৩০ ঘটিকায় কোতয়ালী থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আরপিএমপি কোতয়ালী থানাধীন নিউ জুম্মাপাড়া সুইপার কলোনীর ইউসেপ স্কুলের সামনে থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি মোঃ মঞ্জুর আলম (২৯), পিতা: মোঃ মুনসুর আলী, মাতা: মোছাঃ মনিজা বেগম, সাং-কামাল কাছনা (শালবন শাহীপাড়া), ওয়ার্ড নং-২৫, থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর।

আসামির হেফাজত থেকে মোট ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১,০০০ (এক হাজার) টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কোতয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের নির্দেশে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে । মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে সকলের সহযোগিতা কাম্য।

মাদককে না বলুন, অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।

Photos from Rangpur Metropolitan Police-RPMP's post 02/06/2026

কোতোয়ালি থানা ও ধাপ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে আরপিএমপি পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়; নাগরিক সেবায় সর্বোচ্চ গুরুত্ব

রংপুর মেট্রোপলিটন (আরএমপি) পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয় অদ্য মঙ্গলবার কোতয়ালী থানা ও ধাঁপ পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ কমিশনার মহোদয় থানার বিভিন্ন শাখার কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি মহানগর এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম এবং জনসেবার গৃহীত ব্যবস্থার খোঁজখবর নেন। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের কোনো বিকল্প নেই।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, একজন পুলিশ সদস্যের আচরণ ও কর্মদক্ষতাই পুলিশের প্রতি জনগণের আস্থা গড়ে তোলে। তাই সাধারণ মানুষের সঙ্গে ভদ্র, সহনশীল ও মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ কমিশনার ধাপ পুলিশ ফাঁড়ি এলাকার আশপাশের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী ও দোকান মালিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত শোনেন। ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরলে তিনি সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময়কালে তিনি স্থানীয় জনগণকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সহযোগী হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পুলিশ এবং জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সন্দেহজনক ব্যক্তি, অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা আইনশৃঙ্খলা-সংক্রান্ত তথ্য সম্পর্কে অবগত হলে দ্রুত পুলিশকে জানাতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

পরিদর্শনের শেষ পর্যায়ে পুলিশ কমিশনার মহানগর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, চুরি-ছিনতাই প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান জোরদারকরণ এবং জনসেবার মান আরও বৃদ্ধি করার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে অধিকতর সতর্ক, দায়িত্বশীল ও জনবান্ধব মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় রংপুর মহানগরীতে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা আরও সুদৃঢ় হবে এবং নাগরিকরা আরও উন্নত ও কার্যকর পুলিশি সেবা লাভ করবেন।

মিডিয়া সেল
রংপুর মেট্রোপলিটন পুলিশ।

02/06/2026

চলমান মাদকবিরোধী অভিযানে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ ২ জন ও গাঁজা সেবনরত ১ জন গ্রেফতার
==================================
প্রেস রিলিজ
আরপিএমপি, রংপুর।
তারিখ: ০২ জুন ২০২৬ খ্রিঃ

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের নির্দেশনায় নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চলমান মাদকবিরোধী অভিযানে ডিসি(ডিবি) জনাব সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে গোয়েন্দা বিভাগের (ডিবি) চৌকস টিম পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ২ জন মাদক কারবারি এবং গাঁজা সেবনরত ১ জনকে গ্রেফতার করে।

গত ০১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে তাজহাট থানাধীন তাজহাট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হাফিজুর (৪৭), পিতা-মৃত বেরাজ উদ্দিন, মাতা-মৃত জমিলা খাতুন, সাং-তাজহাট আমলাপট্টি, ওয়ার্ড নং-২৮, থানা-তাজহাট, রংপুর মহানগর, রংপুরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস হালকা কমলা রঙের নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন রাতে কোতয়ালী থানাধীন সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় মোঃ হাসিবুর রহমান (৩৫), পিতা-মোঃ আইয়ুব হোসেন, মাতা-মোছাঃ হোসনে আরা, স্থায়ী ঠিকানা-সাং-খগাখড়িবাড়ী, ওয়ার্ড নং-০৯, ইউপি-খগাখড়িবাড়ী, থানা-ডিমলা, জেলা-নীলফামারী এবং অস্থায়ী ঠিকানা-সাং-নুরপুর, ওয়ার্ড নং-২৬, থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরবর্তীতে কোতয়ালী থানাধীন বেতপট্টি হতে গোমস্তাপাড়া রোডগামী এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রঞ্জু মিয়া (৩০), পিতা-মোঃ মন্টু মিয়া, মাতা-মোছাঃ রঞ্জিনা বেগম, সাং-জুম্মাপাড়া ছোট মাদ্রাসা, ওয়ার্ড নং-২৭, থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুরকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেও ১৫ পিস হালকা কমলা রঙের নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে মোট ৬৫ (পঁয়ষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

রংপুর মেট্রোপলিটন পুলিশ মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ সকল ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মিডিয়া সেল
রংপুর মেট্রোপলিটন পুলিশ।

01/06/2026

প্রেস রিলিজ

তারিখ: ০১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুর মেট্রোপলিটন পুলিশ

হাজীরহাট থানার অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ০১ জন জুয়াড়ী গ্রেফতার

গত ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৩০ ঘটিকায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ কারিবেল হাসান ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে হাজীরহাট থানাধীন জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভিতরে জুয়া খেলার সময় মোঃ নাজমুল ইসলাম (৩১), পিতা- মোঃ ইউনুস আলী, মাতা- মোছাঃ নাজিরা বেগম, সাং- উত্তম হাজীপাড়া, থানা- হাজীরহাট, মহানগর রংপুরকে গ্রেফতার করে।

অভিযানকালে গ্রেফতারকৃত আসামির নিকট হতে ৫১টি রংবেরঙের তাস এবং নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, চুরি-ছিনতাই প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিতকরণ, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার এবং জনবান্ধব পুলিশি সেবা প্রদানে রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মিডিয়া সেল
রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর

Want your organization to be the top-listed Government Service in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Police Commissioner's Office, Rangpur Metropolitan Police
Rangpur
5400