SCM

SCM

Share

26/08/2022

একজন পেশেন্টের রিলেটিভ আপনাকে ফোন দিয়ে বল্লো স্যার ওমুকের খিচুনি হচ্ছে তাড়াতাড়ি একটু পরামর্শ দিন কি করব....

কি পরামর্শ দিবেন তার আগে দেখতে হবে আসলেই খিচুনি হচ্ছে কি না কারন রুগীর রিলেটিভেরা প্রায় সময় এমন অনেক কথায় বলে।

ঠিক তখন আপনার মাথায় আসতে হবে খিচুনির বৈশিষ্ট্যগুলা কি আসলেই তার মাঝে আছে কি না যেমনঃ-

১. খিচুনির সাথে চোখ উল্টে যাবে।
২. খিচুনির সাথে জিহ্বা কেটে রক্ত বের হবে।
৩. খিচুনির সাথে প্রস্রাব বা পায়খানা হয়ে যাবে।

এই ৩ টি বৈশিষ্ট্যের কম পক্ষে একটি বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা খিচুনি ধরব আর একটি ও না থাকলে তাকে খিচুনি হিসাবে ধরা যাবে না।

26/08/2022

....

26/08/2022

প্রস্রাব এ জ্বালাপোড়া:

গরমে অনেকেরই প্রস্রাবে অস্বস্তি হতে পারে। এ সময়ে প্রস্রাবের সময় ব্যথা, জ্বালাপোড়া ও অস্বস্তি হয়। এটি কোনো রোগ নয়, রোগের উপসর্গ। এটি নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই খুব প্রচলিত সমস্যা। তবে পুরুষের তুলনায় নারীদের সমস্যাটি বেশি হয়। এই প্রস্রাবে জ্বালাপোড়া সৃষ্টির জন্য দায়ী হল ব্যাকটেরিয়া। তবে কোন কোন ক্ষেত্রে ছত্রাক বা ফাঙ্গাসের কারণেও প্রস্রাবে জ্বালা হয়ে থাকে।

আরও যেই সমস্যাগুলো থাকতে পারে -
★ এ রোগ হলে প্রস্রাবের সময় জ্বালা-পোড়া হয় এবং সেই সঙ্গে পিঠের পেছনে উদরের নিচে ব্যথা হয়
★ ঘনঘন প্রস্রাবের ইচ্ছে হলেও অল্প প্রস্রাব হয়, ঘোলাটে, গন্ধযুক্ত এবং রক্ত সমন্বিত পস্রাব হতে পারে।
★ এছাড়া যৌন মিলনেও ব্যথা অনুভব হয়।
★ প্রসাব ধরে রাখতে না পারা।
★ কোমড় ব্যাথা, দাঁড়িয়ে থাকতে না পারা এবং সুয়ে থাকলে ব্যাথা কমে যাওয়া।

কারণ :
★ প্রস্রাবে ব্যথা বা জ্বালাপোড়া হওয়ার একটি কারণ হতে পারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই।
★ আর পুরুষের ক্ষেত্রে প্রোস্টেট গ্রন্থির বিভিন্ন সমস্যার জন্য এটি হতে পারে।
★ জরায়ুমুখের প্রদাহ, যোনিপথে ছত্রাক সংক্রমণ বা ক্ল্যামাইডিয়ার মতো জীবাণু সংক্রমণের কারণে প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে।
★ এ ছাড়া তলপেটে ব্যথা, মাসিক ব্যথা, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, সাবান বা কসমেটিকস বা প্যাডে অ্যালার্জিসহ বিভিন্ন কারণে প্রস্রাবে সংক্রমণ হতে পারে।
★ ডায়াবেটিস, কিডনি বা পাথর সমস্যা,
★ এ ছাড়া যৌনবাহিত রোগ, ভ্যাজাইনাল ইনফেকশন,
★ মাসিক এর সময় দীর্ঘসময় প্যাড পরে থাকা।
★ পানিশূন্যতা— এগুলোর কারণেও কিন্তু প্রস্রাবে ব্যথা বা জ্বালাপোড়ার সমস্যা হতে পারে।

করনীয়:
★ পানিপানের পরিমাণ বাড়ান
পানিপানের পরিমাণ বাড়ালে প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালাপোড়ার সমস্যা কম হবে। পানি শরীর থেকে দূষিত ব্যাকটেরিয়াগুলো বের করে দেবে। এটি প্রস্রাব ঠিকঠাকমতো হতে সাহায্য করবে।
★ এ ছাড়া প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যা হলে তরল খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। যেমন ধরুন- স্যুপ, ডাব,জুস এবং পাশাপাশি পানিজাতীয় ফল ও সবজি খেতে হবে।
★ গরম চাপও দিতে পারেন। এতে ব্লাডারের চাপ কমবে এবং ব্যথা কমবে। এ জন্য আপনি হিটিং প্যাড ব্যবহার করতে পারেন অথবা কোনো কাপড় তাপে গরম করে পেটে ব্যবহার করতে পারেন।
★ প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া উচিত
মাসিক চলাকালীন আমিষ খাওয়া থেকে বিরত থাকতে হবে। এ সময় আমিষের বদলে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে।
★ প্রস্রাবের জ্বালাপোড়া হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।

Want your business to be the top-listed Health & Beauty Business in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Rangpur
5400