Iblu

Iblu

Share

20/07/2025

বাংলাদেশের জনগণ আগের মতো আর বোকা নেই।

শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের একজন সাধারণ খেটে খাওয়া মানুষও আজ রাজনীতি সম্পর্কে সচেতন। তাই আপনি যদি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে শহর বা গ্রামের সাধারণ মানুষকে এখনো বোকা ভেবে থাকেন, তাহলে আপনি নিজেই বড় বোকা। কারণ, এখন জনগণ কথার মারপ্যাঁচ বুঝতে পারে, আপনার আসল পরিচয়—আপনি কোন ক্যাটাগরির মানুষ—তাও তারা খুব ভালোভাবে ধরতে পারে।

এ যুগে আষাঢ়ে গল্প বলে জনগণকে আর বিভ্রান্ত করা যায় না। এখনো সময় আছে—ভালো হয়ে যান, নিজের নীতি ও নৈতিকতা শুদ্ধ করুন এবং নিজেকে একজন আদর্শ রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলুন, যেন আপনি দেশ ও সমাজের কল্যাণে সত্যিকার ভূমিকা রাখতে পারেন।

Want your public figure to be the top-listed Public Figure in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Rangpur