Soul Rider BD
হতে পারে কোনো এক রাস্তায় #লালবাজারে #রেসমি #সুন্দর
প্রধান শিক্ষকের অপসারণ ও যথাযথ শাস্তি নিশ্চিতকরণ প্রসঙ্গে।
কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের কাঁচিচর বি. এ. জি উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ ।আমরা রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিয়মতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ মানববন্ধন করেছি
প্রধান শিক্ষক রুহুল আমিনের অশ্রাব্য ভাষায় গালিগালাজ অপমান অপদস্ত করাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। সুদীর্ঘ এই ২৫ বছরে প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতায়, অব্যবস্থাপনা, অদক্ষতা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব দেখিয়ে নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার স্বজনপ্রীতি বিদ্যালয়ের অবকাঠামগত উন্নয়নে ব্যাপক দুর্নীতির কারনে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ধ্বংসের দ্বারপ্রান্তে।
আমরা মনে করি একজন প্রধান শিক্ষকের এমন মুখের ভাষা শিক্ষা প্রতিষ্ঠানকে যেমন কলঙ্কিত করেছে তেমনি একজন শিক্ষক হিসাবে এই মহান পদে আসীন থাকার নৈতিক ভিত্তি হারিয়েছেন। তার এই পদে থাকা এলাকাবাসী কোনভাবেই মেনে নিবে না, যা হয়তো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতির দিকে নিয়ে যাবে, যা মোটেও কারো কাম্য নয়।
অতএব বিনীত নিবেদেন এই যে শিক্ষার্থীদের উপর প্রধান শিক্ষকের এরকম নৈতিক স্খলনসহ তার বিরুদ্ধে আনীত সকল অনিয়ম দুর্নীতি অর্থ আত্মসাৎ দলীয়করণ স্বেচ্ছাচারিতা্র অভিযোগের ভিত্তিতে অনতিবিলম্বে অপসারণ ও সরেজমিনে তদন্ত করে তার যথাযথ শাস্তি নিশ্চিত করতে এবং ভারপ্রাপ্ত শিক্ষক নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ আনায়ন করতে ও এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে জোর দাবি জানাচ্ছি।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Rangpur