Sobar Kotha
24/04/2025
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এস, এস, সি পরিক্ষার্থীর মৃত্যু
রংপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ (১৪) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর আনুমানিক ২ টার দিকে এ ঘটনাটি ঘটে। সে চলতি এসএসসি পরীক্ষায় নগরীর মাহিগঞ্জ এলাকার আমতলা বিদ্যাপিঠ স্কুল থেকে অংশ গ্রহন করে। আজও তার কৃষি শিক্ষা পরীক্ষা ছিল। আব্দুল্লাহ নগরীর ছোটরংপুর (জামতলা) গ্রামের শাহীন মিয়ার ছেলে। দুই ভাই বোনের মধ্যে সে ছোট।
20/02/2025
রংপুরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ও চিকিৎসা প্রদান
বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশন এর উদ্যোগে রংপুরে বিনামূল্যে চক্ষু সেবা, চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি' সকালে নগীরর চেকপোস্ট সংলগ্ন শীতল ডায়াগনস্টিক সেন্টারে রংপুর সিএমএইচ এর ০৩ জন চক্ষু বিশেষজ্ঞ এবং রংপুর মেডিক্যাল কলেজের ০২ জন চক্ষু বিশেষজ্ঞগণ চক্ষু রোগিদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
আনুমানিক ৩০০ জনের মধ্যে সকল ধরনের চক্ষু চিকিৎসা প্রদান করা হয় এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। পরবর্তীতে গুরুত্বপূর্ণ রোগীদের’কে রংপুর সিএমএইচ এ বিনামূল্যে চক্ষু অপারেশন করানো হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি। এছাড়াও এ সময় অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
01
Rangpur
5403