Golden Future:BCS Program

Golden Future:BCS Program

Share

17/05/2026

রামাদানের শেষ দশ রাতের মর্যাদা সম্পর্কে আমরা কমবেশি সকলেই জানি। কিন্তু, এই দশ রাতের ব্যাপারে কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো শপথ করেননি। তবে, জিলহজ্জের প্রথম দশ রাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরা আল ফাযরের দ্বিতীয় আয়াতে শপথ করেছেন।

মুফাসসিরগণ এবং স্কলারদের মতে, রাতের মধ্যে সেরা হলো রামাদানের শেষ দশ রাত। দিনের মধ্যে সেরা হলো জিলহজ্জের প্রথম দশ দিন।

রামাদানের শেষ দশকের রাতগুলোর মাঝে লাইলাতুল ক্বদরের রাতটা যেমন সর্বোত্তম। জিলহজ্জ মাসের প্রথম দশ দিনের মধ্যে ৯ ই জিলহজ্জ হচ্ছে সর্বোত্তম। এই দিনটাতেই হাজীদের আরাফাহর ময়দানে থাকতে হয়।

আশ্চর্য ব্যাপারটা দেখুন। লাইলাতুল ক্বদর ঠিক কোন রাতে হবে সে সম্পর্কে কুরআন ও হাদিসে নির্দিষ্ট করে বলে দেওয়া নেই৷ বেজোড় রাতগুলোতে হয়ে থাকে এটা আমরা সকলে জানি।

কিন্তু ইয়াউমুল আরাফাহ তথা আরাফাহর দিনটা কিন্তু অস্পষ্ট কিছু নয়। অগোচরে হারিয়ে যাবে, বেখেয়ালে ছুটে যাবে এমন আশংকা নেই।

তথাপি, রামাদানের শেষ দশকটা নিয়ে আমাদের যেরকম তোড়জোড় চোখে পড়ে, জিলহজ্জের প্রথম দশটা দিন যেন একেবারেই অগোচরে, অবহেলায় থেকে যায়।

হাদিসে এসেছে, রাসুল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘জিলহজ্জের প্রথম দশ দিনে কৃত আমলের চেয়ে অধিক প্রিয় আমল আল্লাহর নিকট আর কিছুই নেই।’

সাহাবাগণ আল্লাহর রাসুল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লামকে জিগ্যেস করলেন, ‘ইয়া আল্লাহর রাসুল, জিহাদও নয়?’

তিনি বললেন, ‘না, জি'হা'দও নয়....।’

সেই মহা পবিত্র জিলহজ্জ প্রায় উপস্থিত। আমাদের অন্তর মন উপস্থিত তো?

©আরিফ_আজাদ

16/05/2026

দেশের অধিকাংশ ব্যাংকে টাকা রাখলে ফিরে পাওয়ার সম্ভাবনা কম
সাধারণ মানুষের সঞ্চয়ের জন্য লিজিং কোম্পানি, শেয়ারবাজার, বিমা ও সমবায়ের মতো ব্যাংক খাতও এখন অনিরাপদ। বিনিয়োগ বা সঞ্চয়ের নিরাপত্তা নেই। হাতেগোনা কয়েকটি ব্যাংক ছাড়া বেশিরভাগে টাকা রাখলে মুনাফা তো দূরের কথা, আসলই ফেরত পাওয়া নিয়ে বেড়েছে শঙ্কা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, বর্তমানে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৫৭ হাজার কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩০ দশমিক ৬০ শতাংশ। এছাড়া খেলাপি ঋণের প্রকৃত চিত্র আরও ভয়াবহ।
বহু ব্যাংক বছরের পর বছর প্রকৃত তথ্য গোপন করেছে। হাতেগোনা কয়েকটি ব্যাংক ছাড়া বাকিগুলোর অবস্থা ভয়াবহ। ১২টি ব্যাংকের খেলাপি ঋণের হার ৭০ শতাংশের উপরে উঠে গেছে। অনেক ব্যাংকে আমানতকারীরা টাকা তুলতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন। ৬২টি ব্যাংকের মধ্যে ৬৬ শতাংশই দুর্বল অবস্থায় রয়েছে।

©দৈনিক যুগান্তর

Photos from Golden Future:BCS Program's post 16/05/2026

• বাংলা, ইংরেজি, জিকে,গনিত থেকে ১২০০ mcq ⬇️
• প্রশ্নগুলো থেকে কিছু কমন আসবেই ইনশাআল্লাহ

16/05/2026
Want your school to be the top-listed School/college in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Lalbagh Bazar , 1 No Goli , Dhali Hati , Rangpur Sadar
Rangpur
5400