Md Asraful Islam Raju

Md Asraful Islam Raju

Share

23/06/2026

কেউ বাচ্চা ডাস্টবিনে ফেলে দায়মুক্ত হতে চাইছে। কেউ আবার একটি সন্তানের জন্য সারাজীবন হাহাকার করে মরছে।

কেউ খাবার জোগাড় করতে কাজের পিছনে দৌড়াচ্ছে। কেউবা অতিরিক্ত খেয়ে, খাবার হজম করার জন্য দৌড়াচ্ছে।

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না! কেউ আবার পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে পরম তৃপ্তি নিয়ে খাচ্ছে।

কেউ ভাবছে আর মাত্র কয়েকটা দিন, এরপর ডিভোর্স পেপারে সাইন হলেই মুক্তি। কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে।

কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে। কেউ আবার ভাঙা ঘরের মেঝেতে মাদুর পেতে শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছে।

কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি দিয়ে কি হবে? কেউ খালি পায়ে পথ চলতে চলতে ভাবছে, ছেলেমেয়েদের মানুষের মতো মানুষ করতে পেরেছি, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে।

জীবন বড়ই বিচিত্র। এখানে টাকা আর সুখ একসাথে পাওয়া যায় না।

Want your public figure to be the top-listed Public Figure in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Rangpur