Medicine CLUB, RpMC Unit

Medicine CLUB, RpMC Unit

Share

Photos from Medicine CLUB, RpMC Unit's post 20/05/2026

গতকাল ১৯শে মে,মেডিসিন ক্লাব, রংপুর মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক প্রকাশিত থ্যালাসেমিয়া বিষয়ক বিশেষ ম্যাগাজিন “প্রতিশ্রুতি”-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। একইসাথে থ্যালাসেমিয়া উইক উপলক্ষে গৃহীত বিভিন্ন সচেতনতামূলক ও সেবামূলক কার্যক্রমের সার্বিক কার্যবিবরণী উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ ম্যাগাজিন "প্রতিশ্রুতি "এর মোড়ক উন্মোচন করেন ও দিকনির্দেশনামূলক মূল্যবান পরামর্শ প্রদান করেন আমাদের সম্মানিত উপদেষ্টাবৃন্দ —
ডাঃ ফরিদুল ইসলাম পলাশ ভাই,
ডাঃ তনিমা হামিদ হিয়া আপু,
ডাঃ নাজমুল হাসান হৃদয় ভাই,
ডাঃ কামরুন্নাহার কণা আপু,
ডাঃ রাকিব হাসান নিরব ভাই,
নাদিম ইসলাম নাঈম ভাই এবং
তাসনিয়া জাহান রাঈসা আপু।

আজকের আয়োজনে ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। এ সময় তাদের হাতে মেডিসিন ক্লাবের প্রকাশিত বিশেষ ম্যাগাজিন “প্রতিশ্রুতি” তুলে দেওয়া হয়, যা থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ভূমিকা রাখবে।

থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ আয়োজন মেডিসিন ক্লাবের সদস্যদের আন্তরিক অংশগ্রহণে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

11/05/2026

🩸“এই শহরে অনেক শব্দ আছে—
কিন্তু কিছু কান্না আজও শোনা যায় না।

রক্তের জন্য অপেক্ষা করতে করতে
একটা শিশুর শৈশব বুড়িয়ে যায়।
মায়ের চোখে জমে থাকে অনিদ্রা,
বাবার কণ্ঠে নীরব পরাজয়।

থ্যালাসেমিয়া শুধু রোগ নয়—
এ এক দীর্ঘ অভাবের ইতিহাস।

তবু মানুষ বাঁচে।
মানুষ অপেক্ষা করে।
মানুষ অঙ্গীকার করে।”

🎬 স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র — “অঙ্গীকার”
শুভ মুক্তি: ১৩ মে
পরিবেশনায়: মেডিসিন ক্লাব, রংপুর মেডিকেল কলেজ ইউনিট।

07/05/2026

🩸থ্যালাসেমিয়া কোনো অভিশাপ নয়—সচেতনতা, সময়মতো চিকিৎসা ও মানবিক সহযোগিতাই পারে একজন থ্যালাসেমিয়া যোদ্ধার জীবনকে সুন্দর করে তুলতে।

বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে প্রতিজ্ঞা হোক—
“রক্তে হোক ভালোবাসা, সচেতনতায় হোক বাঁচার আশা।” ❤️

Want your practice to be the top-listed Clinic in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


2nd Floor, Mid Block, Rangpur Medical College Hospital
Rangpur
5400