Patient Help-24

Patient Help-24

Share

17/02/2026

বনসরিষা/খাকসী/Lepidium Sativum এর কার্যকরীতা

28/07/2025

ডিপ্লোমা কলেজে ব্যাচেলর ডিগ্রি করে
ডিপ্লোমাদের বিরুদ্ধে যাওয়ার কারণ কি?

Photos from Patient Help-24's post 25/06/2025

ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
-------------------------------------------------------------------------

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশন-বামা এবং মেডিসিনাল প্লান্টস্ এ্যান্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রোমোশন কাউন্সিল এর উদ্যোগে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় ইউনানী-আয়ুর্বেদিক শিক্ষা এবং ঔষধ শিল্পের বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।
২৫ শে জুন ২০২৫, বুধবার সকালে ঢাকার অদূরে মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন যুগ্মসচিব এবং বাংলাদেশ বোর্ড অব ইউনানী এ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন এর চেয়ারম্যান জনাব মল্লিকা খাতুন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশন-বামা’র সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান।

এ সময় প্রধান অতিথি মল্লিকা খাতুন বলেন, দেশের মানুষের প্রয়োজনেই ইউনানী-আয়ুর্বেদিক শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। এ সেক্টর নিয়ে অনেক হতাশা থাকলেও ড.ইউছুফ হারুন ভূঁইয়া’র মতো অনুপ্রেরণাও আছে আমাদের সামনে । ভবিষ্যতে এই খাতের উন্নয়নে সরকার সকল প্রকার সহযোগিতা করবে বলেও জানান তিনি।

হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আনোয়ারের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদিক বিভাগের প্রধান অধ্যাপক ড. বাবুল আক্তার । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হামদর্দের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ইউনানী বিভাগের প্রধান ড. মো. নজরুল ইসলাম ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপিসি’র কর্মকর্তা ফাতেমা বিনতে রহমান, হামদর্দ জেনারেল হাসপাতালের পরিচালক মেজর অব. ডা. হারুন আল রশিদ । অনুষ্ঠান উপস্থাপনা করেন ইউনানী বিভাগের সহকারি অধ্যাপক বিজয়া ইসলাম ।

পরে, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত হামদর্দ আধুনিক কারখানা পরিদর্শন করেন যুগ্মসচিব এবং বাংলাদেশ বোর্ড অব ইউনানী এ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন এর চেয়ারম্যান জনাব মল্লিকা খাতুন। তিনি হামদর্দের অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেন। এ সময় পরিচালক উৎপাদন বশির আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

তথ্যসূত্র: Hamdard Laboratories WAQF Bangladesh

Want your business to be the top-listed Health & Beauty Business in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Rangpur

Opening Hours

Monday 11:00 - 10:00