Complete ICT Program
ছোট্ট এই ক্লিপটা একটু খেয়াল করে দেখো।
শান্ত, শিষ্ট। একটা সোম্য চেহারা। সুর্যবংশী নামে এক বিষ্ময়বালকের!
চোখ বন্ধ করে ফোকাস ঠিক করছে। বাতাসের গন্ধ শুনে বোঝার চেষ্টা করছে কী হতে পারে।
চোখ বন্ধ করে বলের লেন্থ মাপার চেষ্টা করছে যে বলটা কতটুকু উঠতে পারে।
এটা কি একদিনে হয়? একদিনে হয় না। এটা হুট করে আসমান থেকে পয়দা হয় না।
ব্যাটসম্যান যখন পিক ফর্মে থাকে, ডিপ ফোকাসে থাকে, তখন দেড়শ কিলোমিটার স্পিডে আসা ক্রিকেট বলকেও তার কাছে ফুটবলের মতো বিশাল মনে হয়। সে চাইলেই অবলীলায় ছক্কা হাঁকাতে পারে।
আমাদের জেনারেশন চায় প্রথম দিন মাঠে নেমেই বলটাকে ফুটবল দেখতে!
তুমি সারাদিন রিলস আর শর্টস দেখে ব্রেইনের ফোকাস মাসলটাকে ফালুদা বানিয়ে রেখেছো, আর ভাবছো হুট করে একটা মোটিভেশনাল স্পিচ শুনে বা দুই লাইন পড়ে তোমার মাইন্ডসেট সেট হয়ে যাবে?
মাইন্ডসেট আসমান থেকে পড়া কোনো মিরাকল না, বস। ফোকাস হলো একটা মাসল।
জিমে দিনের পর দিন লোহা না টানলে যেমন বাইসেপ ফোলে না, তেমনি ডিস্ট্রাকশনকে 'না' বলার প্র্যাকটিস না করলে ফোকাসও তৈরি হয় না।
তুমি যখন প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে দুনিয়ার সবকিছু থেকে কাট-অফ হয়ে, নিজের আলসেমি আর ছুতাকে ডাস্টবিনে ফেলে ঘাড় গুঁজে কাজ করবে ঠিক তখনই তোমার ব্রেইন ওই 'জোন' এ ঢুকবে।
কাজের মাঠে যখন তুমি ঘাম ঝরিয়ে একশটা বল ফেস করবে, তখন ১০১ নাম্বার বলটা অটোমেটিক তোমার কাছে ফুটবল মনে হবে।
Jhankar Mahbub
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Rangpur