IHT Rangpur

IHT Rangpur

Share

29/10/2025

আইএইচটি রংপুর এ ২০২৫/২৬ সেশনে নতুন ছাত্র ছাত্রী ভর্তির তথ্য:
ভর্তির সময় কাল ২৭/১০/২০২৫---০৮/১১/২০২৫
সকাল ৯:৩০ - দুপুর ২:৩০ মিনিট
সাপ্তাহিক ছুটি ( শুক্রবার ও শনিবার) এবং সরকার ঘোষিত ছুটির দিন ব্যতিত।
যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে:-
* এসএসসি / সমমান পরীক্ষার মূল নম্বরপত্র।
* এসএসসি / সমমান পরীক্ষার মূল সনদপত্র/ প্রসংশা পত্র/ সাময়িক সনদপত্র
* উল্লেখিত সনদপত্রের দুইসেট ফটোকপি সত্যায়িত ছাড়া.
* ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র রঙিন কপি
* ওয়েবসাইট হতে পারসোনাল রেজাল্ট শীট রঙিন কপি
* পাসপোর্ট সাইজের ছবি ৪ কপি ( সত্যায়িত ছাড়া)
* মুক্তিযোদ্ধা বা উপজাতি বা কোটায় সুযোগপেলে তার স্বপক্ষীয় সনদপত্র প্রদর্শন করতে হবে।
* ভর্তি ফি ২৫,০০০৳ ব্যাংকের মাধ্যমে এককালীন জমা দিতে হবে |
*নাগরিকত্ব সনদপত্র/ জন্ম নিবন্ধন পত্র
(হোস্টেলের সিট খালি থাকা স্বাপেক্ষে আলাদাভাবে ১২,০০০৳ টাকা ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে)

31/01/2023

হাসপাতাল থেকে আনার পরপর সবাই শুধু বাচ্চাটার কথা জিজ্ঞেস করবেন না, সাথে বাচ্চার মার কাছেও জানতে চান সে কেমন আছে, তার কেমন লাগছে।

বাচ্চাটা দুধ পাচ্ছে কিনা, ঠিক মতো পটি করছে কিনা এটা জানার পাশাপাশি মাকেও জিজ্ঞেস করেন তার কিছু খেতে মন চায় কিনা।

নতুন মাকে একের পর এক বাচ্চা কিভাবে মানুষ করতে হবে, কিভাবে পালতে হবে এসব না শিখিয়ে তাকে একটু ঘুমাতে, বাচ্চাটাকে একটু পারলে নিজে রাখুন যেন তার মা একটু রেস্ট পায়।

নতুন বাচ্চা দেখতে আসলে দুই হাত ভরে শুধু বাচ্চার জন্য খেলনা আর পোশাক না এনে মায়ের জন্যও কিছু আনুন, কারন এতো বড় যুদ্ধটা তো সেই জয়ী হয়ে এসেছে তাইনা?

মা কি কি খেলে বাচ্চা মোটা হবে, ফর্সা হবে, বুদ্ধিমান হবে এসব পরামর্শ না দিয়ে তাকে বরং তার পছন্দের খাবারগুলো এনে দিন।

মনে রাখবেন- বাচ্চা জন্মদান কোন অন্যায় বা পাপ না যে একসাথে সবাই তাকে জ্ঞান দেবেন, বাচ্চা সামান্য অসুস্থ হলে সবাই মিলে তাকে ব্লেম করবেন, তাকে বারবার প্রমাণ করবেন সে খারাপ মা।

বাচ্চা জন্মদান পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। এই কাজের জন্য তাকে পুরষ্কার দিন, ভালোবাসা দিন, অভিনন্দন জানান।

একদিনের ভেতরেই তাকে পার্ফেক্ট মা বানিয়ে ফেলার ট্রেইনিং দেয়া শুরু করবেন না, কারন একটু কম ট্রেইনিং পেলেও বাচ্চা পালনে তার কোন সমস্যা হবেনা। কারন অনেক শিশুই তো মা হারা হয়ে জন্ম নেয়, কই তারা তো মারা যায়না।

রাস্তায় পাগলিনী হয়ে বাচ্চা কোলে নিয়ে ঘুরে যে নারী, সেও কিন্তু কোন ট্রেইনিং ছাড়া বাচ্চা বড় করে তোলে একদিন। তাতে কিন্তু সেই বাচ্চাটাও মারা যায়না।

©- Nadia Parvin Juthi ✍️

Want your school to be the top-listed School/college in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Tajhat
Rangpur

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Sunday 08:00 - 14:00