Mamunur Rashid Mamun
25/10/2025
কথা ক্লিয়ার
বড় কষ্টেই জীবন টা কাটতেছে।
08/10/2025
পরিত্যক্ত বিমানবন্দরটি চালুর দাবি পরেও করতে পারবো। আসুন আগে জেলার অসুস্থ মানুষগুলোকে বাঁচাই। জেলার ২৫০ শয্যার হাসপাতাল থেকে ঠুনকো অজুহাতে রংপুরে রেফার্ড করা বন্ধ করি। ঠাকুরগাঁও থেকে রংপুরের দূরত্ব প্রায় ১১৫ কিলোমিটার। সেখানে যেতে টাকা ও সময় দুইটােই অপচয় হয়। যাওয়ার পর দালালের হয়রানি তো আছে। রংপুর মেডিকেলেও যে রোগীরা খুব ভালো চিকিৎসা পাচ্ছে সেটাও কিন্তু না। তাই ঠাকুরগাঁওবাসীর প্রতি অনুরোধ, আন্দোলন করলে বা দাবি তুললে সদর হাসপাতালসহ উপজেলার হাসপাতালগুলোতে ডাক্তার বাড়ানোর জন্য করুন। ঠাকুরগাঁও সদর হাসপাতালে অন্তত ৫টা আইসিইউ বেড সংযুক্ত করার দাবি জানান। কেউ হার্ট অ্যাটাক করলে তাকে নিয়ে দৌড় দেন দিনাজপুর। জেলার বড় লোকগুলো তো মনে করেন, তাদের টাকা আছে, বড় কোনো সমস্যা হলে কল করলেই বড় মাঠে এসে নামবে হেলিকপ্টার, সেখান থেকে নিয়ে যাবে ইউনাইটেড বা এভারকেয়ার। এরপর বেঁচে ফিরবেন তারা। বিশ্বাস করেন এতোটা সময় নাও পেতে পারেন আপনারা। ঠাকুরগাঁওয়ের সকল স্তরের মানুষের প্রতি অনুরোধ, আসুন ঠাকুরগাঁও সদর হাসপাতালটাকে সমৃদ্ধ করার দাবি তুলি। সব চিকিৎসা সেবা এই হাসপাতালে পেলে শুধু ঠাকুরগাঁও না, পঞ্চগড়, নীলফামারীর কয়েকটি উপজেলা ও দিনাজপুরের কয়েকটটি উপজেলার মানুষ সুচিকিৎসা পাবে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Rangpur
5110