July24

July24

Share

04/08/2024

শিক্ষার্থীদের চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে তৈ‌রি পোশাক ও টেক্সটাইল শিল্পের ৪৮ শীর্ষ ব্যবসায়ী। তারা জা‌নিয়েছেন প্রাণহানির মধ্যে ব্যবসায়ীরা চুপ করে বসে থাকতে পারে না। শ‌নিবার পোশাক ব্যবসায়ীরা সংহতি প্রকাশ করে একটি বিবৃতি দেন। তরুণ এই উদ্যোক্তারা দেশের বৃহত্তর স্বার্থে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন।

বিবৃতিতে পোশাক ব্যবসায়ীরা বলেন, ‘আমরা দেশের সব নাগরিকের জন্য উদ্বেগ প্রকাশ করছি। একটি স্বাধীন জাতির গর্বিত সদস্য হিসেবে আমরা মনে করি যে সবারই নিজস্ব অধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারা উচিত। যারা সাম্প্রতিক ঘটনাবলির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা দেখতে চাই, সঠিক তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, ‘যারা জীবন হারিয়েছেন এবং যারা হয়রানির মুখোমুখি হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর দুঃখ ও সমবেদনা রয়েছে। সব জীবনই গুরুত্বপূর্ণ। আমরা ন্যায়বিচার নিশ্চিত করা এবং এই দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় অর্থনৈতিক কর্মকাণ্ড দ্রুততার সঙ্গে স্বাভাবিক করার জন্য আহ্বান জানাচ্ছি।’

তরুণ এই উদ্যোক্তারা দেশের বৃহত্তর স্বার্থে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন।

03/08/2024

চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যা, নির্যাতনে জোরদার হয়েছে আন্দোলন। ফলে বর্ধিত ১৫৮ সদস্য বিশিষ্ট নতুন সমন্বয়ক টিম ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার সকালে সংগঠন কর্তৃক পরিচালিত ‌‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে নতুন সমন্বয়ক রিফাত রশিদ এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন। তাছাড়া, আন্দোলনের সুবিধার্থে সামনের দিনে সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়কদের নিয়ে সমন্বয়ক টিম বর্ধিত করা হবে বলেও জানানো হয়।

আন্দোলনকে আরও গতিশীল করতে কমিটিতে সমন্বয়ক হিসেবে ৪৯ জন এবং সহ-সমন্বয়ক হিসেবে ১০৯ জন শিক্ষার্থীকে পদায়ন করা হয়।

এর আগে, গত ৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৬৫ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করেছিল ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Want your business to be the top-listed Media Company in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Address


Guptapara Road
Rangpur
5400