SANDHANI Rangpur Medical College Unit
03/05/2026
নবীনদের পদচারণায় আজ আবার উৎসবে মুখরিত হলো রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস। "৫৫তম এমবিবিএস" ব্যাচের পদার্পণ ঘটলো রংপুর বিভাগের সেরা বিদ্যাপিঠে।
নবীনদের বরণ করে নিতে ক্যাম্পাসের রঙে রঙিন হয়ে উপস্থিত ছিলো সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট। নবাগতদের মিষ্টিমুখ করানো হয় এবং লাল গোলাপের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেয়া হয়। সন্ধানীর উপদেষ্টাবৃন্দ ও সকল ব্যাচের সন্ধানীয়ানদের সরব ও প্রাণোচ্ছল উপস্থিতিতে নবীনবরণের এই আয়োজন সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়।
নতুনেরা ক্যাম্পাসকে করে তুলবে আরো জাঁকজমকপূর্ণ, ক্যাম্পাসের সুখ্যাতি ছড়িয়ে দিবে আরো বহুগুণে বহুদূরে, আজকের দিনে এটাই একান্ত কামনা।
01/05/2026
১লা মে,২০২৬ আন্তর্জাতিক শ্রমিক দিবসে 'সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট' থেকে সকল শ্রমজীবী মানুষের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও সম্মান।
তাদের অক্লান্ত শ্রমই আমাদের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকা শক্তি।শ্রমিকের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
আসুন, শ্রমের মূল্যায়নে গড়ে তুলি সমতা ও ন্যায়ের সমাজ।
শুভ আন্তর্জাতিক শ্রমিক দিবস।
22/04/2026
রংপুর মেডিকেল কলেজ এর নবনিযুক্ত
উপাধ্যক্ষ
সহযোগী অধ্যাপক ডা. মুহা: জহরুল হক
সহযোগী অধ্যাপক,ইউরোলজি বিভাগ,
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, রংপুর
স্যারকে সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো ও মতবিনিময় করা হয়।
14/04/2026
শুভ নববর্ষ ১৪৩৩ 🌼
এই নতুন সূর্যদয়ে সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ থেকে সবাইকে জানাই নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা!
নতুন সূর্যের আলোয় শুরু হোক সম্ভাবনা ও অগ্রগতির এক নতুন অধ্যায়।এই বছর বয়ে আনুক সবার জন্যে সাফল্যের ধারাবাহিকতা, সুস্বাস্থ্য ও মানসিক প্রশান্তি।স্বাস্থ্যসেবায় মানবিকতা, দক্ষতা ও দায়িত্ববোধ হোক আমাদের প্রতিদিনের অঙ্গীকার।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the practice
Telephone
Website
Address
2nd Floor (Middle Block), Rangpur Medical College Hospital
Rangpur
5400
Opening Hours
| Monday | 08:00 - 14:30 |
| 18:00 - 21:00 | |
| Tuesday | 08:00 - 14:30 |
| 18:00 - 21:00 | |
| Wednesday | 08:00 - 14:30 |
| 18:00 - 21:00 | |
| Thursday | 08:00 - 14:30 |
| 18:00 - 21:00 | |
| Friday | 18:00 - 21:00 |
| Saturday | 08:00 - 14:30 |
| 18:00 - 21:00 | |
| Sunday | 08:00 - 14:30 |
| 18:00 - 21:00 |