BooksWorld.com.bd
বিশ্বের সর্বাধিক বিক্রিত ও পঠিত ৫ টি বই!
১.আল কোরআন
মহাগ্রন্থ "আল কোরআন" প্রথম মুদ্রিত প্রকাশ ১৭২০ সাল, হামবুর্গ। এর আরবি ভার্সনটাই পৃথিবীতে সবচেয়ে বেশী বিক্রিত গ্রন্থ। বিশ্বব্যাপী প্রায় ১০ হাজার পেশাদার ও অপেশাদার প্রকাশক এটি প্রকাশ করে থাকে। প্রতিবছর বিভিন্ন দেশের প্রকাশনা থেকে প্রায় ২ কোটি এবং বিক্রয় ১ কোটি ৫ লাখ ছেড়ে যায়। বাকী কপি বিভিন্ন দেশে বিনামূল্যে বিতরণ করা হয়। অনুবাদিত কোরআনসহ হিসেব করলে এই সংখ্যা ২ কোটি ৫ লাখ ছাড়িয়ে যাবে। ১৭৮৭ সালে রাশিয়ার সেন্টপিটাসবার্গ শহরে মাওলানা ওসমানের এই কোরআন মুদ্রণ ছাপার পর থেকে হিসেব করলে গত আড়াইশ বছর বা ৭ প্রজন্মে এর একটা আনুমানিক সংখ্যা দাড়াবে ১৫শ কোটি এর মতো। এই হিসাব অনুবাদিত কোরআন এবং হাতে লেখা কোরআন ছাড়া।
২.বাইবেল
খোদাইকৃত "বাইবেল" প্রথম মুদ্রিত প্রকাশ ১৪৫০ সালে । মুদ্রণ যন্ত্র আবিষ্কারের আগে ছাপ দেয়া বাইবেল ২০,৩০,৪০ এরকম আংশিক পৃষ্ঠা আকারেছাপা হয়। ছাপা ও বিতরনের দিক থেকে এটি কোরআনের চেয়ে অন্তত ১০ গুণ বেশী হবে। কিন্তু সারা বিশ্বে এটি বিনামূল্যে বিতরণ করা হয় বিধায় বিক্রির সংখ্যা কোরআন এর চেয়ে কম। বিভিন্ন পাবলিশারদের বাইবেল বিক্রির সংখ্যা বছরে কোটি এর মতো এবং সর্বমোট ছাপা ৪কোটি ৫০ লাখ থেকে ৫ কোটি বা তারও বেশী হতে পারে। এ যাবত প্রকাশিত বাইবেলের সংখ্যা দাড়াবে ৫০ হাজার মিলিয়ন কপি।
৩.শ্রীমৎভগবত গীতা
হিন্দু ধর্মে বেদ ও মহাভারত নামে আরো ধর্মগ্রন্থ থাকলেও সবচেয়ে বেশী পঠিত গ্রন্থ "শ্রীমৎভগবত গীতা"। বছরে বিশ্বজুড়ে ৩০ লাখ গীতা বিক্রয় হয়। ভারতের কয়েকশ ভাষায় এটি ১৮০ কোটির বেশী গীতা প্রকাশিত হয়েছে । এই হিসেব অবশ্যই গত ৩শ বছরের অর্থাৎ মুদ্রণ যন্ত্র আবিষ্কার হওয়ার পরের।
৪.সহীহুল বোখারী
হাদীস গ্রন্থ "সহীহুল বোখারী" ইমাম বোখারীর এই অনন্য সংকলন মুসলমানদের কাছে বেশ জনপ্রিয়। ৬টি বিখ্যাত হাদীসগ্রন্থের মধ্যে সবচেয়ে বেশী বিক্রি হয় এটি । বিশ্বের বিভিন্ন ভাষায় এই বইয়ের প্রতিবছর বিক্রির সংখ্যা প্রায় ২০ লাখের মতো এবং এ যাবৎ বিক্রির সংখ্যা ৫০ কোটি এর বেশী হবে।
৫.টেল অব টু সিটিজ
"এ টেল অব টু সিটিজ" এর লেখক "চার্লস ডিকেন্স"। প্রথম প্রকাশ ১৮৫৯। এ যাবৎ মোট বিক্রি ২০০ মিলিয়নের বেশী। সারা পৃথিবীতে অনুবাদ হয়েছে পঞ্চাশেরও বেশী ভাষায়। ৪৫ অধ্যায়ের এ উপন্যাসটি ১৮৫৯ সালের এপ্রিল থেকে শুরু হয়ে ৩১ সপ্তাহ ধরে প্রকাশিত। পরে অবশ্য এটি থেকে তৈরি হয়েছে সিনেমা। অসংখ্যবার ইউরোপ আমেরিকায় এটি রেডিওতে এবং টেলিভিশনে প্রচারিত হয়েছে। বানানো হয়েছে অনেক নাটকও। এই বই সারাবিশ্বে ২০০ মিলিয়ন এর বেশী বিক্রি হয়েছে।
#সংগৃহীত
“টাকা দিয়ে সব কেনা যায় না! টাকা দিয়ে চরিত্র কেনা যায় না,
টাকা দিয়ে বিশ্বাস কেনা যায় না, টাকা দিয়ে নৈতিকতা কেনা যায় না,
টাকা দিয়ে ম্যানার্স কেনা যায় না,
টাকা দিয়ে ক্লাস হওয়া যায় না, টাকা দিয়ে ইন্টিগ্রিটি ডেভেলপ করা যায় না, টাকা দিয়ে প্রেম-ভালবাসাও কেনা যায় না।
সুতরাং টাকার পেছনে তো আমরা ছুটি,
কিন্তু সময়ের পেছনে ছোট, জীবনের পেছনে ছোট”,
___আনিসুল হক
Click here to claim your Sponsored Listing.
Contact the school
Telephone
Website
Address
Ramna