Defence Squad - DS

Defence Squad - DS

Share

02/02/2025

বাস্তবিক ও তথ্যবহুল পোষ্ট,সময় নিয়ে পড়বেন আর কোন দল মত ছোট করার প্রয়াস আমাদের নেই:

ভারতীয়রা মিডিয়া-ইউটিউবে বাংলাদেশকে নিয়ে প্রচুর হাসি ঠাট্টা করে, বাংলাদেশ অর্ধেক দখল করতে ইস্টার্ন কমান্ডের মাত্র ১৫ মিনিট লাগবে এমন বলে অপমান করে। আমরা জানি বাংলাদেশ মিলিটারী কতটা প্রফেশনাল আর ব্যাটেল হার্ডেন বাহিনী কিন্তু আমাদের ইকোয়েপমেন্টে আমরা বার্মা থেকেও পিছিয়ে আছি। আপনি কি কখনো ভেবে দেখেছেন অর্থনৈতিকভাবে মোটামুটি ভাল থাকার পরেও কেন সবসময় বার্মা ও ভারতের ভয়ে চুপ থাকতে হয়?? এই যে রোহিঙ্গা ক্রাইসিস এটা কি কখনো তৈরী হতো যদি আমাদের মিলিটারি শক্তিশালী হতো?? আমাদের দুর্বলতার পিছনে সবচেয়ে বেশি দায়ী আওয়ামী লীগ ও বিএনপি।

১৯৯০ থেকে বিএনপি বা আওয়ামী লীগ কেউই কখনো চায়নি বাংলাদেশ মিলিটারিলি শক্তিশালী হউক। কথিত শান্তির বাণী আর দেশকে সুইজারল্যান্ড বানানোর দিবাস্বপ্ন দেখিয়ে খালেদা এরপরভি এক এগারো পরবর্তি হাসিনা দুজনেই একটা দুর্বল বাহিনী বানিয়ে রাখছে। কারণ আর্মিকে তারা ক্ষমতার থ্রেট মনে করে,তারা বেনিফিটেট! শক্তিশালী বাহিনী থাকলে যদি বাহিরের প্রেশার বাংলাদেশে কাজ না করে শুধুমাত্র সেজন্যে দুর্বল বানিয়ে রাখছে। কারন এই দুই দল যতবারই জনগনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আকাশে উড়ার চেষ্টা করছে ততবারই এদের পাখা কেটে দেয়া হইছে সেনাবাহিনী কর্তৃক (৭৫,৯৬,২০০৭,২০২৪)। ভারত গত ২৫ বছরে ৪০০+ আধুনিক ৪.৫জেন যুদ্ধবিমান কিনেছে, পাকিস্তান কিনেছে ২৫০+ আর বিপরীতে বাংলাদেশ একটাও কিনে নাই ( I-repeat not a single one )।

আপনার ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার হয়ে আপনি গাজাখুরী স্বপ্ন দেখেন নিউক্লিয়ারড পাওয়ারড আপকামিং সুপার পাওয়ার দেশের চিকেন-নেক দখল করবেন, সেভেন সিস্টার দখল করবেন। অথচো বাস্তবতা হলো দখল করতে গেলে ভারতীয় সেনাবাহিনী আপনাকে কুত্তার মত পিটাবে। সত্য হলো আপনি চাইলে মিয়ানমারের আরাকান রাজ্যের কয়েকটা জেলা দখল করে রোহিঙ্গাকে সেখানে পুনর্বাসন করতে পারবেন না।

তবে বাংলাদেশকে চাইলেই ভারত খুব সহজে দখল করতে পারবে না, কিন্তু চাইলে আমাদের অনেক অনেক বেশি ক্ষতি করতে পারবে। আমাদের ফাকাবুলি আছে কিন্তু সে অনুযায়ী প্রস্তুতি নেই, বাংলাদেশের এয়ারফোর্সকে প্রায় ১৫০+ আধুনিক ফাইটার দিয়ে সজ্জিত করা উচিত কিন্তু সেখানে সামনের দিনগুলায় কোন সরকারই ১৬ বা ৩২ টার বেশি ফাইটার আনবে না। ভারত যেখানে আপকামিং যুদ্ধের জন্যে প্রস্তুতি নিচ্ছে, আমাদের বাহিনী কতটা নিচ্ছে?? আমাদের লিডারেরা কতটুকু কেনাকাটার জন্যে প্রস্তুত!! সামনে বিএনপি ক্ষমতায় এলেও মিলিটারির ভাগ্যে ভাল কিছু দেখছি না। যুদ্ধ লাগলে অপমান যা হবার বাংলাদেশের জনগনের হবে, রাজনীতিবিদদের কাজ তো সুপার পাওয়ারদের বুটলিক করে ক্ষমতায় থাকা। তাদেরকে কোন অপমান কোনদিন স্পর্শ করতে পারবে না, এতটাই বেশরম শালারা।

ক্রেডিট: Sifat Adnan

15/01/2025

আদিবাী স্বীকৃতি দিতে হবে দক্ষিণ তৈমুর প্রতিষ্ঠা করতে হবে।

06/09/2024

Full Support 🥰❤️

Want your organization to be the top-listed Government Service in Ramna?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Ramna