CraftWorks Ltd.

CraftWorks Ltd.

Share

17/07/2026

১,৩৫০ টাকা!

আজকের দিনে হয়তো এই সংখ্যাটি খুব বড় মনে হবে না।

কিন্তু ২০২২ সালের মার্চ মাসে, এই সংখ্যাটাই আমাকে বুঝিয়েছিল হয়তো আমি সঠিক পথেই হাঁটছি।

১৩ মার্চ ২০২২

প্রথমবার Resin নিয়ে Experiment শুরু করি।

১৭ মার্চ ২০২২

সাহস করে page-এ প্রথম Resin Keychain-এর ছবি আপলোড করি। কোনো আইডিয়া ছিলো না মানুষ এগুলো কেমনভাবে গ্রহণ করবে।

পরের দিন... আমার মা আমার তৈরি কয়েকটি Resin Keychain তাঁর অফিসে নিয়ে গেলেন। তিনি আমার কাজ দেখে মুগ্ধ হয়েছিলেন। সাথে তার সহকর্মীরাও Products গুলো খুব পছন্দ করেছিলেন।

সেদিনই ৳১,৩৫০ টাকার Sales হলো।

আর সঙ্গে সঙ্গে আরও ৳৪০০ টাকার Order পেলাম।

সেদিনের টাকার পরিমাণের চেয়েও বড় ছিল একটি অনুভূতি। মানুষ আমার হাতে তৈরি কাজের মূল্য দিচ্ছে। সেই বিশ্বাসই আমাকে আরও ভালো Product তৈরি করার উৎসাহ দিয়েছিল।

একটি ব্যবসার প্রথম বড় সম্পদ টাকা নয়, কারও বিশ্বাস।

এমন একজন ছিলেন, যিনি একজন Customer হিসেবে এসেছিলেন, কিন্তু অজান্তেই আমাদের যাত্রার একটি স্মরণীয় অধ্যায় হয়ে গিয়েছিলেন। আগামী পোস্টে তার বিষয়ে জানাবো।

আর মাত্র ৪ দিন।

17/07/2026

৪৮ ঘণ্টা।

একটা তরল পদার্থকে শক্ত, স্বচ্ছ এবং দীর্ঘস্থায়ী হয়ে উঠতে ঠিক এতটাই সময় লাগে।

২০২২ সালে প্রথম যখন Resin নিয়ে কাজ শুরু করি, তখন জানতাম না এটা একদিন CraftWorks-এর ফিউচার হয়ে উঠবে।

তখনও আমরা Paper Craft, Scrapbook আর Handmade Gift নিয়েই কাজ করছিলাম। Resin ছিল শুধুই নতুন একটা এক্সপেরিমেন্ট।

কেউ বলেনি এটা সফল হবে। কেউ বলেনি এটাই হবে আমাদের নতুন পরিচয়।

আমরা শুধু ভেবেছিলাম... একবার চেষ্টা করে দেখি।

আসলে জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো অনেক সময় শুরু হয় খুব ছোট্ট একটি কৌতূহল থেকে।

আর সেই কৌতূহলকে বাস্তবে রূপ নিতে লেগেছিল... মাত্র ৪৮ ঘণ্টা।

সেই প্রথম Resin Product কীভাবে আমাদের প্রথম Resin Order এনে দিয়েছিল, তা আগামী পোস্টে জানাবো...

আর মাত্র ৪ দিন।

16/07/2026

Looking back today, I realize something I couldn't understand in 2019...

Every handmade scrapbook...
Every late night...
Every mistake...
Every kind word from a customer...
Every small achievement...
Every challenge...
Every single moment was preparing us for something bigger.

At the time, it felt like we were simply making handmade crafts.

But those years quietly taught us patience, creativity, craftsmanship, and resilience.

We didn't know it then...
But our journey was already evolving.

Tomorrow, we'll share the moment curiosity led us to discover something that would change CraftWorks forever.

Want your business to be the top-listed Interior Service in Rajshahi?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Rajshahi
6000