M. A. MATIN
কে, কবে, কার ছিলাম!
__________________
শীতের চিতই পিঠায় ভর্তা তুলছেন প্রিয়তমা;
এক স্নিগ্ধ সন্ধ্যায়—শীতের খোলসেই
একগুচ্ছ সজনা ফুল ঝরে পড়লো মাথায়
স্নিগ্ধ সুন্দর প্রেমিকা—সন্ধ্যা—প্রেম
সজনা ফুলকে বেলি ফুল মনে হলো।
এক প্লেটেই খাবার আয়োজন—
যেন এক লাইভ আত্মিক পিঠা উৎসব;
চুপ করে—বসে বসে—উপভোগ করছি সৌন্দর্য
স্মৃতিরোমন্থন করছি—পাতার পর পাতা।
কোথায়, কবে, কার প্রেমিক ছিলাম!
আজকের এ প্রেমও একদিন ছেড়ে যাবে—হৃদয়
তখন এ দেহে আর প্রেম রবে না;
উপযোগ ফুরিয়ে যাবে—মোহের বিবর্তনে
প্রেম নিঃশেষ হয়ে ভালোবাসায় রূপ নিলে—
তাকে পরিনয় বলে; শুদ্ধ পরিনয়।
শেষ কবে, কে কার বিশুদ্ধ প্রিয়তম হয়েছিল— জানি না
কবে, কে, কার প্রথম ও শেষ ঠিকানা হয়েছিল—জানি না
আমিও তোমার প্রথম—তুমিও আমার
এমন পরিণয় খুঁজতে গেলে উত্তর প্রশ্নবিদ্ধ হয়;
শুধু শুধু মিথ্যে কথার ফুলঝুরি সাজিয়ে বলি—
আমিই তোমার প্রথম।।
✍️ সরকারি মহিলা কলেজ রোড, কাদিরগঞ্জ, রাজশাহী
09/12/2025
অফিসিয়াল পাসপোর্ট ইস্যুর পরিপত্র
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Hatemkha Bohumukhi Girls' High School
Rajshahi
GPO-6000
Opening Hours
| Monday | 07:00 - 20:00 |
| Tuesday | 07:00 - 20:00 |
| Wednesday | 07:00 - 20:00 |
| Thursday | 07:00 - 20:00 |
| Friday | 07:00 - 18:00 |
| Saturday | 07:00 - 20:00 |
| Sunday | 07:00 - 20:00 |